ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

শেরপুরে জাতীয় ফল মেলা ও কৃষি মেলার উদ্বোধন


শেরপুরে জাতীয় ফল মেলা ও কৃষি মেলার উদ্বোধন

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারোমাস’ স্লোগান নিয়ে শেরপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ‘নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক, নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ’ স্লোগান ধারণ করে কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে শেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ফল মেলা ও কৃষি মেলার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। উদ্বোধনের পর অতিথিবৃন্দ ফল ও কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর পর উপজেলা পরিষদ হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ প্রতিবেদনের সময়, শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, জাতীয়তাবাদী কৃষক দল নেতা শফিকুল ইসলাম গোল্ডেনসহ সদর উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কর্মচারীর খোঁজে বেরিয়ে এল মুদি দোকানির মৃত্যুর ঘটনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইতি ম্যাচের আগে ব্রাজিলের দানিলোর কড়া আত্মসমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


হাইতি ম্যাচের আগে ব্রাজিলের দানিলোর কড়া আত্মসমালোচনা

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের নখদন্তহীন পারফরম্যান্স নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা যেন থামছেই না। গত রবিবার আফ্রিকার দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মাঠের সেই হতশ্রী পারফরম্যান্স নিয়ে এবার প্রকাশ্যেই আত্মসমালোচনা করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।

আগামী শনিবার হাইতির মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে তিনি অকপটে স্বীকার করেছেন, প্রথম ম্যাচে তাদের খেলা দলের সামর্থ্য ও প্রত্যাশার ধারেকাছেও ছিল না।

মরক্কোর বিপক্ষে ম্যাচটিতে শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েছিল লাতিন আমেরিকার পরাশক্তিরা। ম্যাচের ২১তম মিনিটে প্রতি আক্রমণে মরক্কোকে এগিয়ে নেন ইসমায়েল সাইবারি। অবশ্য ভিনিসিউস জুনিয়রের নৈপুণ্যে দ্রুতই সমতায় ফেরে ব্রাজিল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলের খেলার গতি একেবারেই কমে যায় এবং গোল হজম না করার দিকেই বেশি মনোযোগী ছিল তারা।

শক্তি, সামর্থ্য ও ফুটবল ঐতিহ্যে এগিয়ে থেকেও মরক্কোর বিপক্ষে ব্রাজিলের এমন উত্তাপহীন ফুটবল সমর্থকদের দারুণ হতাশ করেছে।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা দানিলো মনে করেন, সামনে এগিয়ে যাওয়ার আগে নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করা জরুরি। বাস্তবতার মুখোমুখি হয়ে এবং নিরপেক্ষভাবে সবকিছুর চুলচেরা বিশ্লেষণ করেই ভুল শুধরানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

দানিলো স্পষ্ট ভাষায় বলেন, প্রথম ম্যাচের প্রথমার্ধে তারা নিজেদের চেনা ছন্দের আশেপাশেও ছিলেন না এবং ব্রাজিল দলের কাছ থেকে যে মানের খেলা সবাই আশা করে, তা দিতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব পক্ষকে নিয়ে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


সব পক্ষকে নিয়ে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট প্রায় সকল পক্ষ ও সংগঠনকে এক জায়গায় সমবেত করা সম্ভব হয়েছে।

এটি একটি ঐতিহাসিক অর্জন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পক্ষ থেকে আমি আনুষ্ঠানিকভাবে দেশের সকল গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ এবং জাতিকে এই সুসংবাদ জানাতে চাই—আমরা একটি স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করার জন্য ঐক্যবদ্ধভাবে আজ থেকে যাত্রা শুরু করেছি।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত উচ্চপর্যায়ের কর্মশালা শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আজ দেশের প্রায় সকল অংশীজন ও গণমাধ্যম সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোকে এক মঞ্চে একত্রিত করা সম্ভব হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে গণমাধ্যমের সামগ্রিক অগ্রযাত্রায় এটি একটি অভূতপূর্ব ও ঐতিহাসিক অর্জন। এই ঐক্যবদ্ধ অবস্থান দেশে স্বাধীন সাংবাদিকতার পথকে আরও মসৃণ করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

এরআগে সকালে অনুষ্ঠিত এ কর্মশালায় ন্যাশনাল এডিটরস কাউন্সিল, সম্পাদক পরিষদ, জাতীয় নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব), টেলিভিশন এডিটরস কাউন্সিল, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো), ন্যাশনাল মিডিয়া ওয়াচ কাউন্সিল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ),  ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন টেলিভিশন মালিক, সম্পাদকবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং দেশের শীর্ষ গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক দস্তগীর নির্বাচিত”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


“ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক দস্তগীর নির্বাচিত”

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১১তম সাধারণ নির্বাচনে সভাপতি পদে ড. মো. মহিবুল আহসান এবং সাধারণ সম্পাদক পদে মো. গোলাম দস্তগীর নির্বাচিত হয়েছেন।

গুরুতর নির্বাচন পরিচালনার প্রক্রিয়া বৃহস্পতিবার (১৮ জুন) ইউজিসি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে, নির্বাচন ফলাফল ঘোষণা করেন ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মোছা. জেসমিন পারভীন।

নবনির্বাচিত ড. মহিবুল আহসান ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক এবং গোলাম দস্তগীর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। নবনির্বাচিত ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মুহাম্মদ মাসুদ হোসেন এবং মোহাম্মদ ইউসুফ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. ইকরামুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম এবং সদস্য মোহাম্মাদ আব্দুস সালাম, রায়হান মিয়া ও মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইউজিসির জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অতিরিক্ত পরিচালক শিবানন্দ শীল এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।

প্রধান নির্বাচন কমিশনার জেসমিন পারভীন বলেন, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি কমিশনের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানান।

নির্বাচিত সভাপতি মহিবুল আহসান তার বক্তব্যে ইউজিসির সব কর্মকর্তার প্রতিনিধি হিসেবে কাজ করার প্রতিশ্রূতি ব্যক্ত করেন।

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিভেদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি যোগ্যতা ও কর্মদক্ষতার মূল্যায়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

শেরপুরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এগুলো বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় পুলিশ সুপার এ কে এম জাহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদর উপজেলার ২৩ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মধ্যে মোট ১ লাখ ৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১১ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৩৩ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৭ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা প্রদান করা হয়।

এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের দুই নারীকে সেলাই মেশিন এবং তিন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন যে, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। সরকারের এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এবং স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%