০৭:১৫ পি.এম
ঢাকা জেলা প্রশাসন কোতয়ালী এলাকায় অবৈধ দখলমুক্ত করে ওয়াকফ সম্পত্তির ১৩ দশমিক ০৮ শতক জমি উদ্ধার করেছে।
এ অভিযানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম সরাসরি তদারকি করেন। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার শাখার জারি করা অফিস আদেশের আলোকে পরিচালিত উচ্ছেদ অভিযানে কোতয়ালী রাজস্ব সার্কেলাধীন ঢাকা মৌজার সিটি-২১ নম্বর খতিয়ানের সিটি ৬০২ নম্বর দাগভুক্ত জমি থেকে অবৈধ দখলদারদে উচ্ছেদ করা হয়। অভিযানের পরে উদ্ধার করা জমির দখল যথাযথ প্রক্রিয়ায় ওয়াকফ প্রশাসকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী ওয়াকফ সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
এ অভিযানের ধারাবাহিকতায় কোতয়ালী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, 'ওয়াকফসহ সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে এসব সম্পত্তি দখল করে রাখতে পারবে না। আইন অনুযায়ী অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।'
তিনি আরও বলেন, 'সরকারের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন ঢাকা সরকারি ও ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ, অবৈধ দখলমুক্তকরণ এবং প্রকৃত কর্তৃপক্ষের কাছে দখল বুঝিয়ে দিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরো জোরদারভাবে অব্যাহত থাকবে।'
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন