প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে নিষিদ্ধ পিরানহা মাছ ২৫ কেজি জব্দ করা হয়েছে। এ সময়ে অভিযানের উপস্থিতি টের পেয়ে মাছ বিক্রেতা পালিয়ে যান।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সোনারগাঁ পৌরসভার টিপুরদী মাছ বাজারে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। অভিযানটি সোনারগাঁ থানা পুলিশের সহায়তায় সম্পন্ন হয়।
স্থানীয় ও মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বাজারটিতে কয়েকজন অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। যদিও অভিযানের সময় বিক্রেতা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানিয়েছেন, 'মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০' অনুযায়ী অভিযান পরিচালনা করে জব্দ করা নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস করা হয়েছে।
এদিকে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, পিরানহা মাছের চাষ ও বাজারজাতকরণ সরকারিভাবে নিষিদ্ধ। মাছটি দেখতে রূপচাঁদার মতো হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করে থাকে। জব্দ করা মাছের বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন