ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মৌসুমে শুরুতেই বড় অঘটনের শিকার পিএসজি


মৌসুমে শুরুতেই বড় অঘটনের শিকার পিএসজি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও সুপার কাপে টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। তবে ঘরোয়া মৌসুমের শুরুতেই তারা বড় অঘটনের শিকার হলো।

পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপে চ্যাম্পিয়ন হলো লঁস। গতকাল রাতে স্তাদে বোল্লায়ের্ত-দেলেলিসে ম্যাচটি ১-০ গোলে জয়লাভ করেছে ফরাসি কাপের গত মৌসুমের চ্যাম্পিয়ন লঁস।

ম্যাচের ৩২ মিনিটে অধিনায়ক ফ্লোরিয়ান থাউভিনের দুর্দান্ত গোলে এগিয়ে যায় লঁস। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে পিএসজির মাঘনেস আকলিউশেকে বাজেভাবে ট্যাকল করে ফাউল করলে লঁসের কিলিয়ান আন্তোনিও সরাসরি লাল কার্ড পান।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

ফলে প্রায় এক ঘণ্টা লঁসকে ১০ জন নিয়ে খেলতে হয়।

ফরাসি সুপার কাপ জিতে নিয়েছে লঁস। 

তবুও পিএসজি সমতায় ফিরতে পারেনি। ম্যাচের শেষ দিকে ফাবিয়ান রুইজ একটি গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে মাইকেল স্কোরাসকে আঘাত করে লাল কার্ড দেখেন নুনো মেন্দেস। ফলে, শেষ মিনিটে পিএসজিও ১০ জনের দলে পরিণত হয়।

আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটে ফারইস্টকে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দুই জয়

এই ম্যাচে পিএসজির স্কোয়াডে ব্রাডলি বারকোলা ও ইব্রাহিম এমবায়ে ছিলেন না। এই দুজনের লিভারপুলে যাওয়ার গুঞ্জন সোচ্চার হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধে পাশে না থাকায় ক্ষুব্ধ, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩২ এম


ইরান যুদ্ধে পাশে না থাকায় ক্ষুব্ধ, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে দক্ষিণ কোরিয়ার সহায়তা না দেওয়ার কথা সামনে রেখে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্কের’ কথাও।

স্থানীয় সময় রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, সোমবার থেকে শুরু হওয়া এই মহড়াগুলো খুব ব্যয়বহুল এবং উত্তর কোরিয়াকে এটি এমন একটি বার্তা প্রদান করে, যা ‘সম্পূর্ণ অনুপযুক্ত ও বৈরী’ বলে তিনি মনে করেন।

ট্রাম্প জানান, হোয়াইট হাউসে থাকার সময় উত্তর কোরিয়া ‘হুমকিহীন ও সম্মানজনক’ আচরণ করেছে। প্রেসিডেন্ট বলেন, ‘কিম জং উনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।’ যদিও তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র অনেক আগেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়ার বিষয়ে সম্মত হয়েছিল।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যুদ্ধে দক্ষিণ কোরিয়ার অবস্থানের প্রসঙ্গেও ট্রাম্প কথা বলেন। তিনি দাবি করেন, ‘সম্প্রতি আমি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলাম, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিরস্ত্রীকরণে তারা কি আমাদের সঙ্গে যোগ দিতে চান। তারা বলেছে, ‘না, ধন্যবাদ!’

ট্রাম্প আরও বলেন, মহড়া বাতিল করার জন্য তখন অনেক দেরি হয়ে গেছে এবং এজন্য তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে মহড়াগুলো ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক মহড়া পূর্বঘোষিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রতিবছরের ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়া ১৭ থেকে ২৭ আগস্ট পর্যন্ত ১১ দিন চলবে, যেখানে প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নেবেন। এটি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ গ্রীষ্মকালীন মহড়া।

উত্তর কোরিয়া মহড়াগুলোকে বরাবরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। পিয়ংইয়ং দাবী করে, এগুলো দেশের বিরুদ্ধে হামলার প্রস্তুতি অথবা আক্রমণের মহড়া। গত সপ্তাহে, উত্তর কোরিয়া সর্বশেষ মহড়াকে উসকানিমূলক বলে নিন্দা করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শুক্রবার মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা একটি পারমাণবিক জোটের রূপ নিচ্ছে, এবং পিয়ংইয়ং নতুন মাত্রার হুমকির মধ্যে নতুন মাত্রার প্রতিরোধ সক্ষমতা প্রদর্শন করবে বলেও সতর্ক করেন।

পরের দিন, কিম জং উনের পাশে দাঁড়িয়ে থাকা নিজের একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। ছবিটি সম্পর্কে তিনি লেখেন, ছবিতে কিমের ‘বন্ধুত্বপূর্ণ নয় এমন অভিব্যক্তি’ থাকলেও দুই নেতার মধ্যে দারুণ সম্পর্ক বিদ্যমান।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান: ইসরায়েলের নিন্দায় ৮ মুসলিম দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৭ এম


গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান: ইসরায়েলের নিন্দায় ৮ মুসলিম দেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে আটটি মুসলিম দেশ। গতকাল রবিবার দেওয়া ঐ বিবৃতিতে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়টি উল্লেখ করেন। তারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত চলমান শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

এতে আরও বলা হয়, “ইসরায়েলের এই অবস্থান শান্তি পরিকল্পনায় সরাসরি অস্বীকৃতি জানানোর সমতুল্য। এতে এই পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া নস্যাৎ হচ্ছে এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের সম্মিলিত প্রচেষ্টা গোড়া থেকেই ক্ষুণ্ন হচ্ছে।

“এই ধরনের প্রত্যাখ্যানের মধ্য দিয়ে এটি নিশ্চিত হল যে, গাজা এবং বাদবাকী অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে শান্তি আনার চেষ্টা বাধাগ্রস্ত করার জন্য এখন ইসরায়েলই দায়ী।”

গাজা নিয়ে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর ১৫ দফা পরিকল্পনা গত সপ্তাহেই প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস পুরোপুরি অস্ত্রসমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত বছর ইসরায়েল ও হামাস উভয় পক্ষই এ পরিকল্পনায় সম্মতি জানিয়েছিল, যার সূচনা হয়েছিল যুদ্ধবিরতির মধ্য দিয়ে। এই শান্তি পরিকল্পনা তৈরি হয়েছে মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার, তুরস্ক, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফলে।

বিবৃতিতে ৮ মুসলিম দেশ বলেছে, “এই পরিকল্পনা প্রত্যাখ্যান করার মানে হল, শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যেতে ইসরায়েলের প্রকাশ্য অস্বীকৃতি। তাছাড়া, এটি গাজা যুদ্ধের অবসান ঘটানো এবং স্থায়ী শান্তির পরিবেশ তৈরিতে ট্রাম্পের প্রচেষ্টা বিপথগামী করার সরাসরি হুমকিস্বরূপও।"

দেশগুলোর মন্ত্রীরা শান্তি পরিকল্পনা এবং এর রোডম্যাপ অনুযায়ী ইসরায়েল যেন সব প্রতিশ্রুতি ও শর্ত মেনে চলে এবং আর কোনও বাধা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের টেকসই ও সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেছেন।

শান্তি পরিকল্পনা অনবরত প্রত্যাখ্যান, বাধা দেওয়া, মেনে চলতে অস্বীকৃতি জানানো কিংবা বিলম্ব করা, মাঠ পর্যায়ে পরিস্থিতি অবনতি এবং গাজা যুদ্ধ অবসানে বিঘ্নসহ যে কোনও পরিণতির জন্য ইসরায়েল সরাসরি ও পরিপূর্ণভাবে দায়ী থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিভিতে আজকের খেলার সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪২ এম


টিভিতে আজকের খেলার সময়সূচি

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা দেখা তো সম্ভব নয়। তাই আপনার সুবিধা ও পছন্দ অনুযায়ী নির্বাচনের প্রয়োজন। নিশ্চিতভাবে লাইভ বা সরাসরি খেলা দেখার ক্ষেত্রে আপনারও অন্যদের মতো আগ্রহ বেশি। কোথায় কী খেলা অনুষ্ঠিত হচ্ছে তা জানার জন্য কোনো হানাহানি না করে এই শিডিউল দেখে নিন। তাহলে ঠিক করতে পারবেন কখন কোন খেলার দিকে নজর দেবেন।

গল টেস্টের তৃতীয় দিনের খেলা থাকছে আজ। এছাড়া রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের একটি ম্যাচ।

ক্রিকেটের ক্ষেত্রে—

গল টেস্ট, ৩য় দিন

শ্রীলঙ্কা-ভারত

সকাল ১০-১৫ মিনিট, সনি স্পোর্টস ১।

চার দিনের ম্যাচ—

বাংলাদেশ-দ. আফ্রিকা (ইমার্জিং)

বেলা ১-৩০ মিনিট, ইউটিউব/ক্রিকেটসাউথআফ্রিকা।

ফুটবলের ক্ষেত্রেও—

লা লিগা

দেপোর্তিভো-এলচে

রাত ১টা, বিগিন অ্যাপ।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ—

কার্ডিফ-রেক্সহাম

রাত ১টা, ফ্যানকোড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকল পণ্য বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৬ এম


নকল পণ্য বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানকে জরিমানা

নকল পণ্য বিক্রির অভিযোগের কারণে এবং নিম্নমানের অনুমোদনহীন খাবার পণ্য বিক্রির অপরাধে হাসান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৬ আগস্ট) বিকেল বেলা চাঁদপুরের বাসস্ট্যান্ড ও স্বর্ণ খোলা রোড এলাকায় এ অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন শিশু খাদ্য বিক্রি, নকল পণ্য ও নিম্নমানের অনুমোদনহীন খাবার পণ্য বিক্রির অপরাধের জন্য হাসান এন্টারপ্রাইজের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ সেই সাথে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার জানিয়েছে। এ সময় অনুমোদনহীন ও নকল শিশু খাদ্যও ধ্বংস করা হয়েছে।

অভিযান চলাকালীন জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%