০৮:৩০ পি.এম
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের স্ত্রী মাসুমা আক্তার জানিয়েছেন, "আমি জানি, আমার স্বামী নির্দোষ। তার মোবাইল হ্যাক হয়েছিল। বাকিটা তদন্তে বেরিয়ে আসবে।"
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালতের সামনে জাহাঙ্গীর আলমের রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়।
আরও পড়ুন: আবু হানিফ: প্রশাসনে আ.লীগের গুপ্তদের রেখে দেশ ভালোভাবে চালানো সম্ভব নয়
জাহাঙ্গীর আলমের চাকরিজীবন ও অতীত কর্মস্থলের তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়ে স্ত্রী মাসুমা আক্তার বলেন, "আমার স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন না। আমার স্বামীর কোনো লবিং করে চাকরি হয়নি।"
তিনি আরও জানান, "তিনি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। আমি এমনটাই শুনে আসছি।" মাসুমা আক্তার বলেন, "আমার স্বামী কখনো রাজনীতি করেননি, ফাঁদে পড়েছেন। আমার স্বামী নির্দোষ। বাকিটা তদন্তের বিষয়। তার মোবাইল হ্যাক হয়েছিল।"
তিনি উল্লেখ করেন, "তার ও পরিবারের রাজনৈতিক বিষয়ে খোঁজ নিতে এলাকায় যান। তার বাবা একজন কৃষক ছিলেন। তিনি কৃষকের ছেলে। নিজে লেখাপড়া করে চাকরিতে যোগ দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।"
মাসুমার দাবি, "তার স্বামির বিরুদ্ধে মিডিয়ায় ভুল তথ্য আসছে।"
আরও পড়ুন: নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করছে সরকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন