ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্ত কমিটি ফরেনসিক রিপোর্টের জন্য ৭ দিন সময় চাইল


এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্ত কমিটি ফরেনসিক রিপোর্টের জন্য ৭ দিন সময় চাইল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আরও সাত কার্যদিবস সময় চেয়েছে। তদন্তের স্বার্থে আলামতের ফরেনসিক প্রতিবেদন না পাওয়ার কারণে এই সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন থাকলেও তা সম্ভব হয়নি। কুষ্টিয়া সার্কিট হাউসে চার সদস্যের তদন্ত কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকটি দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত হয় এবং কমিটির প্রধান ও কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেলা ১২টার দিকে কমিটির সব সদস্য বৈঠকে বসেন এবং সর্বসম্মতিক্রমে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ফরেনসিক প্রতিবেদন পেতে কিছুটা সময় লাগছে। ফরেনসিক প্রতিবেদন হাতে পাওয়ার পর অন্যান্য তথ্য-উপাত্তের সঙ্গে সেগুলো সমন্বয় করে চূড়ান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এর আগে গত ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। কমিটির অন্য সদস্যরা হলেন— বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

গত ১১ নভেম্বর গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ হওয়া যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে।

এদিকে আলোচিত এই অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: আবু হানিফ: প্রশাসনে আ.লীগের গুপ্তদের রেখে দেশ ভালোভাবে চালানো সম্ভব নয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের ক্যানারি দ্বীপে এক দিনে ১৫০০ অভিবাসীর আগমন, ৬ বছরের রেকর্ড ভাঙল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


স্পেনের ক্যানারি দ্বীপে এক দিনে ১৫০০ অভিবাসীর আগমন, ৬ বছরের রেকর্ড ভাঙল

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে এক দিনের মধ্যে প্রায় দেড় হাজার অভিবাসী পৌঁছানোর ঘটনা ঘটেছে, যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। শনিবার (১৪ নভেম্বর) স্পেনের কোস্টগার্ড ১৪টি নৌকায় থাকা মোট ১ হাজার ৪৮৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এর আগে এক দিনে সর্বোচ্চ অভিবাসী আসার রেকর্ডটি ২০২০ সালের ৭ নভেম্বর ছিল, যখন ১ হাজার ৪৬১ জনকে উদ্ধার করা হয়েছিল।

রোববার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা ইএফই স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে। রয়টার্সের প্রতিবেদনে এই খবরটি উঠে এসেছে।

উদ্ধার হওয়া নৌকাগুলোর মধ্যে একটি নৌকায় ২৪০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ১২ জন নারী এবং ৩৬টি শিশু অন্তর্ভুক্ত রয়েছে। উদ্ধারকৃতদের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম ছোট দ্বীপ এল হিয়েরোতে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিবাসীদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল, গাম্বিয়া এবং গিনি কোনাক্রির নাগরিক। শনিবার আসা নৌকাগুলোর মধ্যে ১২টি এল হিয়েরো দ্বীপে ভিড়েছে, বাকি দুটি গ্রান ক্যানারিয়া ও তেনেরিফে পৌঁছেছে। পরিস্থিতি সরেজমিনে দেখতে রোববার এল হিয়েরো দ্বীপ পরিদর্শনে যাচ্ছেন স্পেনের আঞ্চলিক নীতিবিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর তোরেস।

সরকারি হিসাব অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী আসার হার ৫ দশমিক ৫ শতাংশ কম ছিল। তবে গত এক মাস ধরে হঠাৎ করেই অভিবাসীদের স্রোত বেড়ে যাওয়ায় ছোট দ্বীপগুলোর আশ্রয়কেন্দ্র ও জরুরি সেবা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে।

পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার এই পথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক রুট হিসেবে পরিচিত। উত্তাল সাগর এবং প্রবল স্রোত উপেক্ষা করে প্রতি বছর হাজার হাজার মানুষ গাদাগাদি করে নৌকায় এই ঝুঁকিপূর্ণ যাত্রা করেন। সাধারণত শরৎকালে সাগর কিছুটা শান্ত থাকায় এ সময় অভিবাসীদের আসার প্রবণতা বৃদ্ধি পায়।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ তুললেন সুরঞ্জন ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ তুললেন সুরঞ্জন ঘোষ

ভারতের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলেছেন বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ। তিনি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, "বন্ধুত্ব চাই, তবে আধিপত্য নয়।"

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব মন্তব্য করেন। এই সভার আয়োজন করা হয় ভারতের মাটি ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য এবং হিন্দু সম্প্রদায় সম্পর্কে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে।

সুরঞ্জন ঘোষ অভিযোগ করেন, ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালিয়ে বাংলাদেশের নির্বাচিত সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও শেখ পরিবারের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই। দেশের ছাত্র-জনতা ৫ আগস্টের মতো আবারও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি মন্তব্য করেন, শেখ হাসিনার পাসপোর্ট ফেরত দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই। এ সময় তিনি ভারতের সরকারের প্রতি বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার আহ্বান জানান।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার।’ তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বেড়ে ওঠা সব ধর্মের মানুষই বাংলাদেশি। কাউকে সংখ্যালঘু তকমা দিয়ে জাতীয় মূলধারা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার এবং গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ভারতসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে মত দিয়ে আধিপত্যের বিরোধিতা করেন।

সংগঠনের সহসভাপতি শ্যামল চক্রবর্তী বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজন নয়, বরং সব নাগরিককে অভিন্ন বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ করে সম্প্রীতি ও সমঅধিকার নিশ্চিত করতে হবে। তিনি ৫ আগস্টের পর বাংলাদেশে ১৪৯ জন সংখ্যালঘু হত্যার বিষয়ে ভারতের বিজেপি সরকারের দেওয়া তথ্যকে মিথ্যা দাবি করে এর প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন ন্যায় প্রতিষ্ঠা মঞ্চের চেয়ারম্যান ড. কাজী মনিরুজ্জামান মনির, মো. আল আমিন, মনিরুজ্জামান সোহেল, তালুকদার মনিরুজ্জামান মনির, মো. আল-আমিন (সুমন), শাহজাহান মিয়া সম্রাট, হাজী শাবান, রমনা মালাসহ অন্যান্য বক্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেছেন, আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না, এ বিষয়ে আমরা নিশ্চয়তা প্রদান করছি। ন্যায়বিচারের প্রশ্নে কোনো ধরনের সন্দেহের অবকাশ থাকবে না, সেটি নিশ্চিত করতে আমরা সচেষ্ট রয়েছি।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এই বক্তব্য দেন।

আইনমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্য যে প্রশ্নটি উত্থাপন করেছেন, সেটি আমার দৃষ্টিতে এসেছে। আদালতে পৌঁছানোর সময় এটি আইনমন্ত্রীর জুরিসডিকশনের অন্তর্ভুক্ত নয়। তবে, যখন এটি আমাদের দৃষ্টিতে এসেছে, তখন আদালত থেকে ফেরার সময় একজন নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে নেওয়া উচিত, সেভাবেই তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিগত ১৬-১৭ বছরে যত গুম, খুন এবং গায়েবি মামলা হয়েছে; জুলাই গণ-অভ্যুত্থানে যেসব মানুষ নিহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ, হাত, কান হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে- প্রত্যেকটি ঘটনার বিচার হবে। আমরা ন্যায়বিচারের পথে অগ্রসর হব।

মন্ত্রী বলেন, ঢাকা শহরের বাইরেও বিভিন্ন জেলার যে সমস্ত স্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই সকল জেলায় মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এবং আইসিটির চিফ প্রসিকিউটরের নেতৃত্বে একটি টিম তদন্তের জন্য যাবে। তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সংশ্লিষ্টদের মানবতাবিরোধী অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের চকলেট উপহার দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই সাক্ষাৎ রোববার (১৫ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়।

এদিন দেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের সীমান্তবর্তী পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। রাজধানীর দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী এবং ৬ জন শিক্ষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকও এই পরিদর্শনে অংশ নেন। সংসদ অধিবেশনের বিরতিকালে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে তিনি রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন।

প্রথমত, পরিচ্ছন্নতা— তিনি আহ্বান জানান নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন।

দ্বিতীয়ত, বৃক্ষরোপণ— বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তৃতীয়ত, প্রাণীর প্রতি সদয় আচরণ— তিনি পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান।

এর আগে, শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%