০৮:৪০ পি.এম
সংসদ সদস্য রুমিন ফারহানা মন্তব্য করেছেন যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থেকেও বিভিন্ন মাধ্যমে তার উপস্থিতি জানান দিচ্ছেন। তিনি রোববার জাতীয় সংসদের অধিবেশনে এই কথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনার দেশে ফেরার বিষয় এবং পাসপোর্ট ইস্যুতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যের মধ্যে অসঙ্গতি ও সমন্বয়হীনতার সমালোচনা করেন।
রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’-এর উদাহরণ টেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতির বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা এই বিষয়টির সর্বশেষ উদাহরণ।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়নের আবেদনের বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ভিন্নমুখী বক্তব্য তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: কুমিল্লায় হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা
রুমিন ফারহানা বক্তব্যে সরকারের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির সাম্প্রতিক বক্তব্যের তুলনা করেন:
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
তিনি উল্লেখ করেন, ৩ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, হাসিনা নিজে ফিরুন বা তাকে ফিরিয়ে আনা হোক—সরকার তার আসা ঠেকাতে চায় না এবং তার পাসপোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। তিনি মন্তব্য করেন যে, মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরও পড়ুন: রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী
এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। ৯ নভেম্বর তিনি পুনরায় বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা নেই; বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরানোর কথা বলেন। তিনি আবেদনটিকে 'হাস্যকর' বলেও প্রত্যাখ্যান করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী
অন্যদিকে, ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী পাসপোর্ট ও এনআইডি আবেদনের প্রসঙ্গে জানান, তিনি এর সত্যতা যাচাই করতে পারেননি এবং আবেদনের আইনগত ভিত্তি দেখে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। তিনি জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়া হয়েছে।
আইনমন্ত্রী
আরও পড়ুন: নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করছে সরকার
রুমিন ফারহানা আরো উল্লেখ করেন, ৮ ও ১৪ নভেম্বর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যে আছে এবং হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে, বাকি সিদ্ধান্ত ভারতের। তিনি জানান, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাসিনা আপিলের কোনো সুযোগ পাবেন না।
সরকারের নীতিনির্ধারকদের পরস্পরবিরোধী অবস্থানের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, যেখানে একজন উপদেষ্টা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন, সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তা সরাসরি নাকচ করছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন আবেদন যাচাই করা হয়নি, ঠিক একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন।
এআরবি
আরও পড়ুন: শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন