০৮:৩৯ পি.এম
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেছেন, আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না, এ বিষয়ে আমরা নিশ্চয়তা প্রদান করছি। ন্যায়বিচারের প্রশ্নে কোনো ধরনের সন্দেহের অবকাশ থাকবে না, সেটি নিশ্চিত করতে আমরা সচেষ্ট রয়েছি।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এই বক্তব্য দেন।
আইনমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্য যে প্রশ্নটি উত্থাপন করেছেন, সেটি আমার দৃষ্টিতে এসেছে। আদালতে পৌঁছানোর সময় এটি আইনমন্ত্রীর জুরিসডিকশনের অন্তর্ভুক্ত নয়। তবে, যখন এটি আমাদের দৃষ্টিতে এসেছে, তখন আদালত থেকে ফেরার সময় একজন নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে নেওয়া উচিত, সেভাবেই তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা
তিনি আরও বলেন, বাংলাদেশে বিগত ১৬-১৭ বছরে যত গুম, খুন এবং গায়েবি মামলা হয়েছে; জুলাই গণ-অভ্যুত্থানে যেসব মানুষ নিহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ, হাত, কান হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে- প্রত্যেকটি ঘটনার বিচার হবে। আমরা ন্যায়বিচারের পথে অগ্রসর হব।
মন্ত্রী বলেন, ঢাকা শহরের বাইরেও বিভিন্ন জেলার যে সমস্ত স্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই সকল জেলায় মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এবং আইসিটির চিফ প্রসিকিউটরের নেতৃত্বে একটি টিম তদন্তের জন্য যাবে। তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সংশ্লিষ্টদের মানবতাবিরোধী অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন