ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশে দৈনিক বিদ্যুৎ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট: মন্ত্রী


গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশে দৈনিক বিদ্যুৎ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট: মন্ত্রী

গ্রীষ্মকাল ও সেচ মৌসুমের মধ্যে দেশে বিদ্যুতের চাহিদা দৈনিক সর্বোচ্চ প্রায় ১৮ হাজার মেগাওয়াট হয়েছে, যা জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ উল্লেখ করেছেন, ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে সরকারের উদ্যোগগুলি রয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে জ্বালানির উৎস বহুমুখীকরণ, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।

আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মো. আবুল কালামের (কুমিল্লা-৯) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব বিষয়গুলো তুলে ধরেন।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

তিনি আরও বলেন, বর্তমানে বিদ্যুতের চাহিদার তুলনায় সার্বিকভাবে কোনো ঘাটতি নেই। তবে প্রাথমিক জ্বালানির স্বল্পতা, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং প্রতিকূল আবহাওয়ার কারণে সর্বোচ্চ চাহিদার সময়ে কখনও কখনও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আরও উল্লেখ করেন, বিদ্যুৎ খাতে নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের জন্য সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। তিনি এ ব্যাপারে জানান, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী জানান, সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং ভবিষ্যতের চাহিদা পূরণে সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে। নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং জ্বালানি সাশ্রয়মূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রেপ্তার হয়ে আদালতে টিকটকার নাদীম মোবারক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


গ্রেপ্তার হয়ে আদালতে টিকটকার নাদীম মোবারক

‘ননী ওয়ালা’ নামে পরিচিত পাকিস্তানের জনপ্রিয় টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাদীম মোবারককে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়েছে। পুলিশের তথ্যমতে, আটককৃত এই ইনফ্লুয়েন্সারকে থানায় হেফাজতে রাখার পর স্থানীয় একজন ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়।

রোববার (৭ জুন) প্রকাশিত সংবাদমাধ্যম দ্য ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী পুলিশ জানিয়েছে, ট্রাফিক ওয়ার্ডেন ইন্সপেক্টর মুহাম্মদ ফাহিম-উর-রহমানের অভিযোগের ভিত্তিতে ডিফেন্স-সি থানায় নাদীম মোবারকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, বেপরোয়াভাবে গাড়ি চালানো, সরকারি কাজে বাধা দেয়া এবং সরকারি কর্মচারীকে হুমকি দিয়েছেন তিনি।

এফআইআর অনুযায়ী, ট্রাফিক কর্মকর্তারা একটি বিলাসবহুল গাড়ি থামার জন্য সংকেত দেয়। কিন্তু গাড়িচালক নাদীম মোবারক নির্দেশনা না মেনে উল্টো ওয়ান-ওয়ে (একমুখী) রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যান। এই প্রেক্ষিতে মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

পুলিশ সূত্র জানিয়েছে, নাদীম মোবারকের বিলাসবহুল গাড়িটি তার বাসস্থান থেকে জব্দ করে ডিফেন্স-সি থানায় নেয়া হয়েছে। পুলিশ হেফাজতে থাকার সময় তার সঙ্গে কেউ দেখা করার সুযোগ পায়নি।

পুলিশ কর্মকর্তারা উল্লেখ করেছেন, এ টিকটকার সারারাত কারাগারেই ছিলেন। এ সময় অন্যসব কারাবন্দীদের মতোই সাধারণ খাবার খেয়েছেন তিনি এবং রাতে ঘুমাতে পারেননি।

এ মামলার শুনানির জন্য লাহোরের ক্যান্ট কাচারিতে হাজির করা হয় নাদীম মোবারককে। শুনানি চলাকালে তদন্তকারী পুলিশ বিশেষ প্রটোকল দিয়েছে তাকে। সরকারি গাড়ির বদলে তার ব্যক্তিগত গাড়িতে করে আদালতে আনা হয়। তদন্দ কর্মকর্তাদেরও তার গাড়িতে আসতে দেখা গেছে। আর শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে মামলার নিষ্পত্তি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১,৭৮১ মেগাওয়াটে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


দেশে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১,৭৮১ মেগাওয়াটে পৌঁছেছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আজ জাতীয় সংসদে জানিয়েছেন যে, টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে সরকার ২০৪০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে দেশে স্থাপিত নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৭৮১ দশমিক ০৯ মেগাওয়াট।

মন্ত্রী জানান, 'নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৫' অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, এ নীতির আওতায় গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ প্রকল্প, রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে দেশে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার দ্রুত সম্প্রসারণ করা যায়।

ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, 'নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধির নীতি-২০২৫' অনুযায়ী বেসরকারি বিনিয়োগকারীরা নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে পারবেন। উৎপাদিত বিদ্যুৎ সরকারি বিতরণ কোম্পানির অবকাঠামোর মাধ্যমে অথবা নিজস্ব ব্যবস্থাপনায় বৃহৎ গ্রাহকদের কাছে সরাসরি বিক্রির সুযোগও থাকবে।

মন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ২৬টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে, যেগুলোর সম্মিলিত উৎপাদন সক্ষমতা ১ হাজার ১৭২ মেগাওয়াট।

এছাড়া ৬৬৫ মেগাওয়াট সক্ষমতার আরও ১৫টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। এসব প্রকল্প ২০২৯ সালের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে দীর্ঘমেয়াদে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। পরিচ্ছন্ন জ্বালানির সম্প্রসারণ এবং প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর অঙ্গীকার থেকেই এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউনিয়ন লেভেলে এখন সাংবাদিক কার্ড পাওয়া যায়: জয়নুল আবেদীন ফারুক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


ইউনিয়ন লেভেলে এখন সাংবাদিক কার্ড পাওয়া যায়: জয়নুল আবেদীন ফারুক

দেশের প্রায় সকল উপজেলা, এমনকি ইউনিয়ন স্তরেও সাংবাদিকতার কার্ড পাওয়া যাচ্ছে। অথচ অনেকের সাংবাদিকতা বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই; কিছু লোক রিপোর্টারও নন, এমনকি তারা মেট্রিক পাসও করেননি।

ইউটিউব এবং অন্যান্য মাধ্যমগুলোতে যা খুশি তাই প্রচারিত হচ্ছে। প্রতিষ্ঠানগুলো কারা সাংবাদিকতার কার্ড দিচ্ছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু এবং কারা সেই পরিচয় ব্যবহার করছে- এসব বিষয়ে তদন্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক।

রবিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে এসব বক্তব্য তুলে ধরেন।

সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক বলেন, ‘এই বিষয়গুলো তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন এনে কার্যকর কোনো নীতিমালা বা সিদ্ধান্ত নেওয়া যাবে কি না, তা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এসব অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড বন্ধ না হলে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। একই সাথে উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’

তার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংসদে বলেন, আমরা মিসইনফরমেশন (ভুল তথ্য) ও ডিসইনফরমেশন (অপতথ্য) নিয়ে কাজ করছি। যারা সাংবাদিক হিসেবে নিবন্ধিত নন, মূলত তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ : চসিক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ : চসিক মেয়র

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং চট্টগ্রামকে একটি বাসযোগ্য, গ্রীন নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন ১০ লক্ষ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে। এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (৭ জুন) নগরীর টাইগারপাসস্থ বিন্নাঘাস প্রকল্প এলাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষ পরিচর্যা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এই কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেছেন, আমাদের প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, এটি একটি দূরদর্শী ও সময়োপযোগী উদ্যোগ। ব্যাপক সবুজায়নের এর কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিক যদি বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসে তাহলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি জানান, “প্রধানমন্ত্রীর এ লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে নগরীতে ১০ লক্ষ গাছ রোপণ করা হচ্ছে। নগরীর কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সব মিড-আইল্যান্ডকে ফুল ও সবুজে ভরিয়ে তোলা হবে। সড়কের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নগরীর বিভিন্ন খালি জায়গা, পার্ক ও উন্মুক্ত স্থানে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে।”

তিনি জানান, ইতোমধ্যে নগরীর দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং মধ্যবর্তী সড়কদ্বীপে ২৬ প্রজাতির ৬৫০০ চারা লাগানো হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জারুল, সোনালু, রাধাচূড়া, কামিনী, কাঞ্চন, হাসনাহেনা, গন্ধরাজ, শিউলিসহ প্রায় ১০ প্রজাতির বিলুপ্তপ্রায় দেশীয় জাতের গাছ। প্রতি দিন পানি দেওয়া, আগাছা পরিষ্কারসহ এইসব গাছ রক্ষণাবেক্ষণের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

মেয়র বলেন, “চট্টগ্রাম প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর একটি নগরী। এখানে সমুদ্র, পাহাড়, নদী, খাল, উপত্যকা ও জলাশয় রয়েছে। আল্লাহ আমাদের অনেক সম্পদ দিয়েছেন। কিন্তু এসব সম্পদের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।”

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%