ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান


ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

রোববার রাত থেকে ইসরাইলকে লক্ষ্য করে ইরান প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এপ্রিল মাসের যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে এটিই প্রথম সরাসরি হামলার ঘটনা।

সোমবার একটি সামরিক কর্মকর্তা ইসরাইলের সাংবাদিকদের বলেন, 'গত রাতে ইরান ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।'

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছেন।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

তিনি আরও জানান, আলাদাভাবে ইসরাইলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

এর আগে সোমবার ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দক্ষিণ-পশ্চিম ইরানের মাহশহরে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের কয়েকটি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছিল।

ইসরাইলি ওই সামরিক কর্মকর্তা আরও বলেন, 'এই কমপ্লেক্সে এমন ধরনের রাসায়নিক উপাদান উৎপাদন করা হয়, যা ইসরাইলের দিকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছে।'

তিনি উল্লেখ করেছেন, 'এই হামলা ও কমপ্লেক্সটির ক্ষয়ক্ষতি তাদের বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির সক্ষমতায় বিঘ্ন ঘটাবে।'

আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন স্থাপনাতেও হামলা করেছে।

ওই কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধানের সঙ্গে দুই দফা কথা বলেছেন।

তিনি বলেছেন, 'গত ২৪ ঘণ্টায় আইডিএফের চিফ অব জেনারেল স্টাফ দুবার সেন্টকম কমান্ডারের সঙ্গে কথা বলেছেন এবং তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।'

এদিকে সোমবার ইসরাইলের উত্তর ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে।

আরও পড়ুন: ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

একই সঙ্গে জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপি’র সাংবাদিকরা।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান ও ইসরাইলের মধ্যে এটিই প্রথম সরাসরি হামলা-পাল্টা হামলার ঘটনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে তিন ঘটনায় পুরস্কার পেলেন পুলিশের ১৫ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


যে তিন ঘটনায় পুরস্কার পেলেন পুলিশের ১৫ সদস্য

বিশেষ কৃতিত্বের জন্য ১৫ সদস্য পুলিশের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যেককে মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং তিনজন নৌ পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেয়া হয়।

সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের হাতেও এ পুরস্কার তুলে দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন হয়ে চার্জশিট দেয়ার জন্য, দৌলতদিয়া ঘাটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ বাঁচানোর জন্য এবং মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় কিশোরী হত্যাকাণ্ডের ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের জন্য মোট ১৫ জন পুলিশ সদস্যকে সরকার পুরস্কৃত করেছে।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি পাবে বলে মনে করেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে। ভালো কাজের স্বীকৃতি ও খারাপ কাজের তিরস্কারের ব্যবস্থা নেয়া হবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা একটি উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছে এবং টিআইবির প্রতিবেদনে এ বিষয়ে উল্লেখ আছে। বাস্তবে গত বছরের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুত আসামি গ্রেফতার, ডিএনএ টেস্ট ও পোস্টমর্টেম রিপোর্ট সম্পন্ন করা, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ ও সফল তদন্তের মাধ্যমে আদালতের দ্রুততম সময়ে রায় ঘোষণায় সহায়তার জন্য পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন এবং এসআই (নিরস্ত্র) অহিদুজ্জামানসহ মিরপুর জোনের আভিযানিক দলের মোট ৯ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

ঈদুল আজহা পরবর্তী সময়ে নিয়মিত দায়িত্ব পালনকালে দৌলতদিয়া ফেরিঘাটে নিজেদের জীবনকে ঝুঁকিতে নিয়ে একটি যাত্রীবাহী বাসকে তাৎক্ষণিক খালি করার মাধ্যমে অন্তত ৫০ জন যাত্রীর জীবনরক্ষা করার জন্য নৌ পুলিশ সদস্যরা অনন্য ভূমিকা পালন করেন। এর জন্য মাদারীপুরের চর জানাজাত ও কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবুজার গিফারীসহ তিন নৌ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা কিশোরীর লাশের পরিচয় শনাক্তকরণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মাত্র একদিনের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটন এবং চারজন আসামিকে গ্রেফতার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নিশ্চিত করেন পিবিআই সদস্যরা। এই ঘটনায় পিবিআই মুন্সীগঞ্জের এসআই (নিরস্ত্র) রনি দেবনাথসহ তিন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনের পরের দিনই বিসিবির পরিচালকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


নির্বাচনের পরের দিনই বিসিবির পরিচালকের পদত্যাগ

গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজশাহী বিভাগ অঞ্চল থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন মীর শাকরুল আলম সীমান্ত। কিন্তু নির্বাচিত হওয়ার পরের দিনই তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

আজ (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর একটি পদত্যাগপত্র তিনি জমা দিয়েছেন। সেখানে পদত্যাগের কারণ হিসেবে পারিবারিক ব্যস্ততা উল্লেখ করেছেন তিনি।

সীমান্ত জানিয়েছেন, তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুতর দায়িত্ব তার উপরে ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো স্বার্থসূচক জাতীয় প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্ভব হবে না।

তিনি আরও বলেছেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থের কথা বিবেচনা করে তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, মীর শাকরুল সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধবিরতির পরও লেবাননে ৩৫০০ বার হামলা চালিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


যুদ্ধবিরতির পরও লেবাননে ৩৫০০ বার হামলা চালিয়েছে ইসরাইল

যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইল প্রায় সাড়ে তিন হাজার হামলা চালিয়েছে, দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম।

মন্ত্রিসভার বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গত ১৭ এপ্রিল থেকে ৭ জুনের মধ্যে ইসরাইল লেবাননে ৩ হাজার ৪৯১টি বিমান হামলা, ৪০৭টি পরিকল্পিত ধ্বংস অভিযান এবং ছয়টি ‘রেজিং অপারেশন’ পরিচালনা করেছে। এই অভিযানের ফলে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি পুরো গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

নওয়াফ সালাম বলেন, লেবানন যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। তবে ইরান-ইসরাইলের সাম্প্রতিক উত্তেজনার কারণে নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল সৃষ্টি হয়েছে, যা দেশটির জন্য বড় চাপ হয়ে পড়েছে।

তিনি জানান, বৈরুত, সাইদা এবং দেশের অন্যান্য অঞ্চলে বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার সক্ষমতা প্রায় সীমায় পৌঁছে গেছে। ফলে নতুন করে আশ্রয়প্রার্থীদের সামাল দেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

গত ২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের হামলা এবং জোরপূর্বক সরিয়ে নেওয়ার হুমকির কারণে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানানো হয়েছে। এটি দেশটির মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের একভাগ।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নেই, কেবল অনুরোধ করা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নেই, কেবল অনুরোধ করা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমানে দেশে কোনো আইনগত বিধান নেই। তিনি এ বিষয়ে বলেন, বিদ্যমান আইনে এই ধরনের কোনো কাঠামো না থাকায় বর্তমানে সরকার কেবল অনুরোধের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে পারে।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য বেগম হেলেন জেরিন খান (মহিলা আসন-৯)-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জেরিন খান জানতে চেয়েছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি, বট-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট, এআই-জেনারেটেড ছবি ও ভিডিও ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট, রাজনৈতিক ব্যক্তিদের চরিত্রহনন, বিভ্রান্তিকর প্রচারণা এবং নারী হয়রানি প্রতিরোধে সরকার কী পদক্ষেপ নিয়েছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য প্রতিরোধের জন্য সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া, সংশোধিত আইনে যথাযথ শাস্তির বিধান যুক্ত করা হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও যোগ করেন যে, সরকার চায় যাতে অনুরোধ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দ্রুত ব্যবস্থা নেয় এবং কনটেন্ট অপসারণ করে। তবে বর্তমানে অনুরোধ করার পরেও অনেক ক্ষেত্রে ৬ মাস পর্যন্ত সময় লেগে যায় বলে তিনি উল্লেখ করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে বর্তমানে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, যার মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের উপর অপপ্রচার অন্তর্ভুক্ত রয়েছে। এসবকে নিয়ন্ত্রণ করার জন্য আইনি সংস্কারের প্রয়োজন আছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের কাছে সরাসরি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কোনো বিধান নেই, তাই তারা কেবল অনুরোধ করতে পারে। এই সীমাবদ্ধতা দূর করার জন্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%