প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশেষ কৃতিত্বের জন্য ১৫ সদস্য পুলিশের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যেককে মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং তিনজন নৌ পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেয়া হয়।
সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের হাতেও এ পুরস্কার তুলে দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন হয়ে চার্জশিট দেয়ার জন্য, দৌলতদিয়া ঘাটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ বাঁচানোর জন্য এবং মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় কিশোরী হত্যাকাণ্ডের ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের জন্য মোট ১৫ জন পুলিশ সদস্যকে সরকার পুরস্কৃত করেছে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি পাবে বলে মনে করেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে। ভালো কাজের স্বীকৃতি ও খারাপ কাজের তিরস্কারের ব্যবস্থা নেয়া হবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা একটি উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছে এবং টিআইবির প্রতিবেদনে এ বিষয়ে উল্লেখ আছে। বাস্তবে গত বছরের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।
সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুত আসামি গ্রেফতার, ডিএনএ টেস্ট ও পোস্টমর্টেম রিপোর্ট সম্পন্ন করা, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ ও সফল তদন্তের মাধ্যমে আদালতের দ্রুততম সময়ে রায় ঘোষণায় সহায়তার জন্য পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন এবং এসআই (নিরস্ত্র) অহিদুজ্জামানসহ মিরপুর জোনের আভিযানিক দলের মোট ৯ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
ঈদুল আজহা পরবর্তী সময়ে নিয়মিত দায়িত্ব পালনকালে দৌলতদিয়া ফেরিঘাটে নিজেদের জীবনকে ঝুঁকিতে নিয়ে একটি যাত্রীবাহী বাসকে তাৎক্ষণিক খালি করার মাধ্যমে অন্তত ৫০ জন যাত্রীর জীবনরক্ষা করার জন্য নৌ পুলিশ সদস্যরা অনন্য ভূমিকা পালন করেন। এর জন্য মাদারীপুরের চর জানাজাত ও কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবুজার গিফারীসহ তিন নৌ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা কিশোরীর লাশের পরিচয় শনাক্তকরণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মাত্র একদিনের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটন এবং চারজন আসামিকে গ্রেফতার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নিশ্চিত করেন পিবিআই সদস্যরা। এই ঘটনায় পিবিআই মুন্সীগঞ্জের এসআই (নিরস্ত্র) রনি দেবনাথসহ তিন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন