প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজশাহী বিভাগ অঞ্চল থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন মীর শাকরুল আলম সীমান্ত। কিন্তু নির্বাচিত হওয়ার পরের দিনই তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
আজ (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর একটি পদত্যাগপত্র তিনি জমা দিয়েছেন। সেখানে পদত্যাগের কারণ হিসেবে পারিবারিক ব্যস্ততা উল্লেখ করেছেন তিনি।
সীমান্ত জানিয়েছেন, তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুতর দায়িত্ব তার উপরে ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো স্বার্থসূচক জাতীয় প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্ভব হবে না।
তিনি আরও বলেছেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থের কথা বিবেচনা করে তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, মীর শাকরুল সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুত্র।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন