ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোননিজ


রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোননিজ

 রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ৫০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে|
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা|
জানা যায়, রাজশাহী জেলার আটটি থানায় হারানো মোবাইল ফোনের বিষয়ে বিভিন্ন সময়ে ৫০ জন ব্যক্তি সাধারণ ডায়েরি (জিডি) করেন| অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়|
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো ১০টি, স্যামসাং ৯টি, রিয়েলমি ৯টি, শাওমি ৮টি, টেকনো ৩টি, ওপ্পো ৩টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, অনার ২টি, ওয়ানপ্লাস ১টি এবং নোকিয়া ১টি|
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত| জনগণের আস্থা অর্জনে এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে রাজশাহী জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে|
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা রাজশাহী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন| তারা বলেন, দ্রুত ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পুলিশ তাদের মূল্যবান সম্পদ ফিরিয়ে দিয়েছে, যা জনগণের সেবায় পুলিশের দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত| একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাজশাহী জেলা পুলিশ এভাবেই জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে|

 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

আন্তর্জাতিক ডেস্ক

মাভাবিপ্রবি প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১১:১২ পি.এম


মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সংগঠনটির নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী মো. রাহাদুল ইসলাম। অন্যদিকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম।

শুক্রবার ( ২৪শে জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত জরুরি জনশক্তি সমাবেশে ঊর্ধ্বতন সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. তাসনীম আলম। তিনি সংগঠনের জনশক্তি ও দায়িত্বশীলদের পরামর্শের আলোকে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন এবং নবনিযুক্ত সভাপতিকে সাংবিধানিক শপথ পাঠ করান।

২০২৬ সেশনের অবশিষ্ট সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও নেতৃত্ব দেবেন নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি। নতুন নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এছাড়া নবনির্বাচিত কমিটি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানিয়েছে। এর সাথে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখা এবং ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) এবং রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যে ৩২ জন কর্মকর্তা অবসরে পাঠানো হয়েছে, তারা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত ছিলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই ৩২ কর্মকর্তার সরকারি চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। তাই জনস্বার্থ বিবেচনায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় উল্লেখ রয়েছে যে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার চাইলে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। তবে মন্ত্রণালয় জানিয়েছে যে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও বিধি মোতাবেক এসব কর্মকর্তা তাঁদের প্রাপ্য সব ধরনের অবসরজনিত আর্থিক সুবিধা পাবেন।

এটি উল্লেখ্য যে, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি বিভিন্ন মহলে বিতর্কিত হিসেবে পরিচিত। এই নির্বাচনের সময় ৩২ জন কর্মকর্তারা মাঠ প্রশাসনে জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন এবং পদাধিকার বলে তারা নিজ নিজ জেলায় রিটার্নিং কর্মকর্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১১:২০ পি.এম


দেশের ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।

যা সোমবার (২৭ জুলাই) তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদ উজ্জামান।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. হাবীবুর রহমান।

এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হককে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি এবং চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর আইন অনুযায়ী তাদের এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থাৎ, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তাদের অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে।

শর্ত হিসেবে, নতুন উপাচার্যেরা তাদের মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধিসম্মত পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নিয়োগ পাওয়া ব্যক্তিদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে বলা হয়েছে। যদিও, জনস্বার্থে চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে মাদক ও অপরাধ দমনে করেরহাট ফাজিল মাদ্রাসায় বিট পুলিশিং সভা

আন্তর্জাতিক ডেস্ক

​সাকিব চৌধুরী (চট্টগ্রাম)

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


মিরসরাইয়ে মাদক ও অপরাধ দমনে করেরহাট ফাজিল মাদ্রাসায় বিট পুলিশিং সভা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের গণিয়াতুল উলুম হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় মাদক, চুরি ও সামাজিক অপরাধ দমনে এক সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল হালিম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি এলাকা থেকে মাদক নিয়ন্ত্রণ, গরু চুরি, ট্রান্সফর্মার চুরি রোধ, ইভটিজিং ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে পুলিশের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।
ওসি আব্দুল হালিম বলেন, “একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিক বিশেষ করে তরুণ সমাজ ও শিক্ষকদের সহযোগিতা অপরিহার্য।” এ সময় তিনি যেকোনো ধরনের অপরাধ চোখে পড়ার সাথে সাথেই সরাসরি জোরারগঞ্জ থানা পুলিশকে কিংবা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করে তথ্য দেওয়ার জন্য সকলকে বিনীত অনুরোধ জানান।
উক্ত বিট পুলিশিং সভায় মাদ্রাসার শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য এবং ছাত্র-ছাত্রীসহ প্রায় ৩৫০ থেকে ৪০০ জন উপস্থিত ছিলেন। অডিটোরিয়ামে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সামাজিক অপরাধ রুখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%