০৮:০৪ পি.এম
খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বর্তমান সরকার বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে বদ্ধপরিকর।
সে লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। তিনি আজ সংসদে নওগাঁ-৩ আসনের সরকারি দলের সদস্য মো. ফজলে হুদার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
খাদ্য প্রতিমন্ত্রী বলেন, অবৈধ মজুতদার ও বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব চাল যথাসময়ে বিতরণ নিশ্চিতকরণের লক্ষ্যে খাদ্যবান্ধব ডাটাবেজের মাধ্যমে ডিজিটাল প্রক্রিয়ায় চাল বিতরণের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: দুর্নীতির মামলায় সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন