০৯:১০ পি.এম
জেলা প্রশাসনের উদ্যোগে আজ মাসিক রাজস্ব সভা সম্পন্ন হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি খাস জমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনার ওপর জোর দেওয়া হয়। ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: নতুন উদ্যোগে বদলে যাচ্ছে বাহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র
সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।
এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন