প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া সুইডেন কঠিন পথ পেরিয়ে এখন বড় পরীক্ষা সামনে পেতে যাচ্ছে। তাদের প্রতিপক্ষ হিসেবে নির্বাচিত হয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্স। তবে অতীতে বড় আসরে ফরাসিদের হারানোর অভিজ্ঞতা থেকেই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে সুইডেনের সহকারী কোচ সেবাস্তিয়ান লারসন।
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৩টায় ফ্রান্স ও সুইডেন মুখোমুখি হবে। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের ফ্রান্স। অন্যদিকে, তৃতীয় সেরা দল হিসেবে সুইডেন শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে।
বাছাইপর্বে প্লে-অফ উতরে বিশ্বকাপে আসা সুইডেন গ্রুপ পর্বে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে একই ব্যবধানে হারার পর দলটি চাপের মধ্যে পড়ে যায়। শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সুইডিশরা নকআউট নিশ্চিত করে।
ফ্রান্সকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে স্বীকার করলেও লারসন নিজেদের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তিনি বলেন, 'ফ্রান্স সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তাদের দলে অসাধারণ মানের অনেক খেলোয়াড় আছে। আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কিন্তু আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই ম্যাচটির জন্য প্রস্তুতি নিচ্ছি।'
২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ফ্রান্সকে ২-০ গোলে হারানো সুইডেন দলের সদস্য ছিলেন লারসন। সেই ম্যাচে দলের দ্বিতীয় গোলটিও করেছিলেন সাবেক এই মিডফিল্ডার। লারসনের বিশ্বাস, অতীতের সেই স্মৃতি বর্তমান দলকেও অনুপ্রাণিত করবে।
লারসন বলেন, 'আমরা আগেও বড় দলকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছি। সেই অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাস দেয়, আশা করি বর্তমান খেলোয়াড়দেরও দেবে। ফ্রান্স শক্তিশালী, কিন্তু তাদের হারানো অসম্ভব নয়।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন