ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ


বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম মালদ্বীপের স্বাস্থ्यमন্ত্রী গীলা আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎ সম্পর্কে রবিবার মা‌লের বাংলাদেশ হাইক‌মিশন জানিয়েছে, বৈঠকের শুরুতে হাইকমিশনার নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার সফল ও ফলপ্রসূ দায়িত্বপালন কামনা করেন।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ সরকারকে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে মেডিকেল ইন্টার্নশিপের সুযোগ প্রদান করায় আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন: ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রপতি: সুবিধাবাদীরা অস্থিরতা তৈরি করে বিভাজন সৃষ্টি করতে চায়

বৈঠকে মালদ্বীপের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যখাতে বাংলাদেশ থেকে দক্ষ থেরাপিস্ট, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করা হয়।

এ ছাড়া, মালদ্বীপ বাংলাদেশি ঔষধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানির বিষয়ে এবং বাংলাদেশের উন্নত ফার্মাসিউটিক্যাল শিল্প পরিদর্শনে একটি প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

উভয়পক্ষ স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং ঔষধ শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন।

আরও পড়ুন: নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার নিযুক্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, প্রতিমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, প্রতিমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৮ জুন) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে উত্তর ধাওয়া গ্রামের আব্দুল লতিফ ফরাজী (৬৫) বাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কারণে হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার খবর পেয়ে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে দুই বান্ডিল ঢেউটিন, ১৬ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের পর দ্রুত প্রশাসনের উপস্থিতি এবং প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর একটি প্রশংসনীয় উদ্যোগ। তারা এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে দুই বান্ডিল ঢেউটিন, ১৬ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী কার্যক্রমও চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপে চাষী অনলাইন মাল্টিপারপাসের বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপে চাষী অনলাইন মাল্টিপারপাসের বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

সন্দ্বীপে শিবের হাট চাষী অনলাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রতিষ্ঠানটির আমানতকারীরা দ্রুত তাদের টাকা ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মাস্টার আবুল বশার, আমেনা বেগম, নাছরিন আক্তার, আবদুর রহিম, ঝর্না বেগম, মো. কবির, আবুল বশার, সঞ্জিত দে প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, শিবের হাট চাষী অনলাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেড দীর্ঘদিন ধরে প্রায় ২০০ থেকে ৩০০ গ্রাহকের কাছ থেকে এফডিআরের মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা আমানত সংগ্রহ করেছে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিচ্ছে না। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল হালিমের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে শিবের হাট চাষী অনলাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার বলেন, "চাষী অনলাইন নামের মাল্টিপারপাস প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্তভোগীদের একাধিক অভিযোগ পেয়েছি। গতকাল প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।"
এদিকে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তাদের আমানতের অর্থ উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগের আমলে জেলে থাকলেও সরকার দলীয় নেতাদের সম্পদের পরিমাণ বেড়েছে : সংসদে নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


আ. লীগের আমলে জেলে থাকলেও সরকার দলীয় নেতাদের সম্পদের পরিমাণ বেড়েছে : সংসদে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আ. লীগের আমলে জেলে থাকার পরেও সরকার দলীয় অনেক নেতার সম্পদের পরিমাণ বেড়েছে। তিনি রোববার জাতীয় সংসদে এই কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নিরাপত্তার কারণে তাকে গাড়ি ভাড়া করে চলাচল করতে হয়। চলতি মাস একটু শেষ হতে চলেছে, কিন্তু ঐ গাড়ির ভাড়া তিনি এখনো দিতে পারেননি।

এর আগে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান জাতীয় সংসদে বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা উচিত। তিনি রোববার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথাগুলি বলেন।

সংসদ সদস্য মুজিবুর বলেন, মদিনার ইসলাম অনুযায়ী সুদ বন্ধ করতে হবে। তিনি বলেন, মদিনার বাজেটে জাকাত অন্তর্ভুক্ত ছিল এবং জাকাত কার্যক্রম চালু করতে হবে।

জাতীয় বাজেটে ‘জাকাত’ শব্দটি না থাকার সমালোচনা করে তিনি আরও বলেন, অর্থমন্ত্রী ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অনেক বিষয় তুলে ধরেছেন, কিন্তু জাকাতভিত্তিক অর্থনীতির কথা এখানে নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা উচিত : মুজিবুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা উচিত : মুজিবুর রহমান

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশে প্রতিটি মসজিদে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা উচিত। রোববার তিনি জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।

সংসদ সদস্য মুজিবুর বলেন, মদিনার ইসলাম হলে সুদকে বন্ধ করতে হবে। তার মতে, মদিনার বাজেটে জাকাত ছিল এবং তাই জাকাত এখন চালু করতে হবে। তিনি জাতীয় বাজেটে ‘জাকাত’ শব্দ না থাকার সমালোচনা করেন এবং বলেন, অর্থমন্ত্রী ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অনেক বিষয় তুলে ধরেছেন, কিন্তু জাকাতভিত্তিক অর্থনীতির কথা উপেক্ষিত রয়েছে।

মুজিবুর রহমান আরও বলেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক। এবং সেখানে কোরআন হাদিস পড়ার একটা কালচার আছে, যা তিনি জানতেন। তিনি উল্লেখ করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত পড়লে যে কালচার তিনি তৈরি করেন, কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে তিনি জাকাত শব্দ উচ্চারণ করতে দেখেননি।

ঋণ নির্ভরতা সম্পর্কে আপত্তি জানিয়ে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, জাতীয় ঋণকে ছোট করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, ঋণ করা যাবে; কিন্তু ঋণ নিয়ে মারা যাওয়া যাবে না। এছাড়া, ঋণ করে রাষ্ট্র চালানোর সমালোচনা করে মুজিবুর বলেন, ফকিরি করে দেশ চালানো যাবে না। বরং আমাদের নিজেদের সম্পদ সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%