ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ সদর থানার অভিযানে অটো রিক্সার চোর গ্রেফতার এবং একটি চোরাই অটোরিক্সা উদ্ধার


নওগাঁ সদর থানার অভিযানে অটো রিক্সার চোর গ্রেফতার এবং একটি চোরাই অটোরিক্সা উদ্ধার

গতকাল ০৬/৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ০৩.৪০ ঘটিকায় নওগাঁ পৌরসভাস্হ উকিলপাড়া ডিবি অফিসের সামনে থেকে অজ্ঞাত নামা চোরেরা একটি ব্যাটারী চালিত অটোরিকসা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়ার পর অটোরিকশার মালিক বিভিন্ন স্হানে অটোরিকশা টি খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে গোপন সূত্রে জানা যায় যে, চোরাই অটোরিকশা সহ দুই জন চোর নওগাঁ সদর মডেল থানার দুবলহাটি ইউনিয়নের পিরোজপুর এন্টিতলা বাজারে অবস্থান করতেছে।

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশ, বাদী ও স্হানীয় জনগণের সহায়তায় ০৭/৬/২০২৬ তারিখ রাত ০২.১০ ঘটিকায় চোরাই অটোরিকশা উদ্ধার সহ চোর ১) মোঃ মন্টু (৩৩),পিতা-মোঃ আঃ রশিদ,সাং-সরিজপুর দক্ষিণ পাড়া ২) মোঃ সবুজ (৩২) পিতা- মৃত নাজিম উদ্দীন, সাং-পার নওগাঁ সরদার পাড়া,উভয় খানা+ জেলা- নওগাঁ কে গ্রেফতার করেছে।
এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দফা দাবি ১১-দলীয় জোটের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরের উদ্দেশ্যে চীনের জন্য ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি রোববার (৭ জুন) দুপুরে ঢাকা ছেড়ে যান।

এই সফরের উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতের সময় সফর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে ৮-১১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ‘পঞ্চম সিএমজি ফোরাম’-এ অংশগ্রহণ করবেন।

এছাড়া সফরকালে চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বৈঠকে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে তথ্য ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন যে, এই সফরের মাধ্যমে তথ্য ও গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ের মৃত্যু সংবাদে বাড়ি ফেরার পথে মেয়ের মৃত্যু, স্বামী-সন্তান আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


মায়ের মৃত্যু সংবাদে বাড়ি ফেরার পথে মেয়ের মৃত্যু, স্বামী-সন্তান আহত

মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রেশমা বেগম (২৫), নামের এক নারী। এ ঘটনায় অন্যান্যদের মধ্যে তার স্বামী এবং পাঁচ বছর বয়সী শিশু সন্তানও আহত হয়েছেন।

রোববার (৭ জুন) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, মায়ের মৃত্যুর খবর পেয়ে রেশমা বেগম তার পরিবার নিয়ে গাজীপুর থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করেছিলেন। তারা বাসে করে ফরিদপুর পর্যন্ত এসেছিলেন। ফরিদপুর পৌঁছানোর পর একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে সাতক্ষীরার দিকে অগ্রসর হন। কিন্তু গোন্দারদিয়া এলাকায় পৌঁছানোর পর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। সেই মুহূর্তে গাড়িটি সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের সীমানা প্রাচীরে আঘাত করে, ফলে রেশমা বেগম গুরুতর আহত হন।

এই পরিস্থিতিতে খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় রেশমাকে উদ্ধার করেন এবং মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ। তিনি বলেন, নিহত রেশমা বেগম মায়ের মৃত্যুর খবর পেয়ে গাজীপুর থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন, দুর্ঘটনায় তার স্বামী ও ৫ বছরের মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তার আটক সম্ভব হয়নি।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেট অধিবেশনের আগে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


বাজেট অধিবেশনের আগে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরুর পূর্বে রোববার দুপুরে বিরোধীদলীয় সংসদ সদস্যরা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায় নাহিদ ইসলাম, জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকাসহ অন্যান্য বিরোধী দলীয় সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, 'জনগণের প্রতিনিধি হিসেবে আজ থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে।'

বৈঠকে বাজেট অধিবেশন উপলক্ষে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান এবং কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব অবৈধ পুশইনের চেষ্টায় বাধা দেব, ইনশাআল্লাহ: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


সব অবৈধ পুশইনের চেষ্টায় বাধা দেব, ইনশাআল্লাহ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে অবৈধ পুশ-ইনের বিষয়সহ সব গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, "সব অবৈধ পুশইনের চেষ্টাকে বাধা দেব, ইনশাআল্লাহ।" তবে এসব বিষয় প্রাথমিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা প্রয়োজন।

রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আগামীকাল সোমবার থেকে ভারতের নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সীমানতে অবৈধ পুশ-ইনের বিষয়সহ সব গুরুত্বপূর্ণ ইস্যুতে সেখানে আলোচনা হবে।"

তিনি আরও বলেন, "ডিজি লেভেলের মিটিংটা একবার বাংলাদেশে হয়, আরেকবার ভারতে হয়। এবার আমাদের যাওয়ার পালা। সেখানে সব বিষয়ে আলোচনা হবে। আমরা কূটনৈতিক চ্যানেলে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং আমাদের বর্ডার গার্ড সতর্ক অবস্থানে রয়েছে।"

স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, "আমরা সব অবৈধ পুশিংয়ের চেষ্টাকে বাধা দেব, ইনশাআল্লাহ।" তবে এসব বিষয় প্রাথমিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।

এ সময় পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলার ডেথ রেফারেন্স শুনানি আইনানুগভাবে দ্রুত এগিয়ে আনতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

এর আগে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেয়া হয়। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মাত্র ১৭ দিনের বিচারিক কার্যক্রম শেষে মামলার রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরাও এ বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনব এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে বলব, যাতে রামিসা হত্যার এ ডেথ রেফারেন্স শুনানিটা আইনানুগভাবে কিছুটা এগিয়ে আনা যায়।"

মৃত্যুদণ্ড কার্যকর হতে দীর্ঘ সময় লাগার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ডেথ রেফারেন্স শুনানির পর যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে কার্যকর করার ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব হবে না।"

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, "রামিসাকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনায় সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত অল্প সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষা সম্পন্ন, ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ এবং চার্জশিট আদালতে দাখিল করতে সক্ষম হয়।"

তিনি বলেন, "রামিসার নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে তোলপাড় অবস্থা সৃষ্টি হয়েছিল, জনপ্রত্যাশা অনুযায়ী আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে ডিএনএ টেস্ট করে পোস্টমর্টেম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করেছি। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি।"

সালাহউদ্দিন আহমদ বলেন, "বিচার করেছেন আদালত। ঈদের ছুটির মধ্যেও আদালত দায়িত্বশীলতার সঙ্গে বিচারিক কার্যক্রম পরিচালনা করেছেন। আদালত তাদের ছুটি বাতিল করে কার্যক্রম পরিচালনা করেছেন। তারা রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে সেটা করেছেন।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেফতার ও তদন্ত কার্যক্রমের ইতিহাসে এটা একটি মাইলফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আশা করি, আমরা সবার সহযোগিতা পাব।"

গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনাস্থলে গিয়ে সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ।

এ নৃশংস ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গ্রেফতারের পর প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%