ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

‘তুমি অবশ্যই পারবে’, বাবা-মায়ের কথাই দিয়াকে শক্তি দিয়েছে


‘তুমি অবশ্যই পারবে’, বাবা-মায়ের কথাই দিয়াকে শক্তি দিয়েছে

বিজ্ঞান বিভাগে পড়ার সিদ্ধান্ত নেওয়ার পর দিয়া চৌধুরীকে নিয়ে ঠাট্টা করেছিলেন কেউ কেউ। তাদের ধারণা ছিল, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে দিয়া হয়ত পাশ করতে পারবেন না। এই ধরনের কথা শুনে তার মন খারাপ হয়েছিল। তবে দমে যাননি দিয়া। নিজের ওপর বিশ্বাস রেখে পড়াশোনা চালিয়ে গেছেন।

পড়াশোনার চাপের মধ্যে কখনো কখনো ভেঙেও পড়তেন দিয়া। তখন পাশে পেয়েছেন চায়ের দোকানি বাবা-মাকে। তাদের আশ্বাস ছিল, ‘তুমি অবশ্যই পারবে।’ বাবা-মায়ের এই কথাই কঠিন সময়ে তাকে সাহস জুগিয়েছে।

সেই সাহস সঙ্গে নিয়েই কক্সবাজারের বায়তুশ শরফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী দিয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। তার এই সাফল্যে খুশি পরিবার। মেয়ের অর্জনে গর্বিত বাবা-মায়ের স্বপ্ন, একদিন চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন দিয়া।

আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন

দিয়ার মতো চায়ের দোকানি বাবা-মায়ের সন্তানদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি দিতে এবং তাদের পড়াশোনায় উৎসাহ জোগাতে গত ২৭ অক্টোবর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’।

‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’ শীর্ষক এ আয়োজনে জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বাবা-মায়ের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তাদেরও সম্মানিত করা হয়। শিক্ষার্থীদের দেওয়া হয় ক্রেস্ট, সনদ, বৃত্তির নগদ অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী। পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে নাম্বার ওয়ানের সহায়তায় প্রত্যেক শিক্ষার্থীদের দুই বছরের জন্য দেওয়া হয় টেন মিনিট স্কুলের বিভিন্ন একাডেমিক কোর্স করার সুযোগ।

চায়ের দোকানের সীমিত আয় আর নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানদের উচ্চশিক্ষিত করে তোলার স্বপ্ন দেখেন অনেক বাবা-মা। তাদের সন্তানদের সেই স্বপ্ন পূরণে উৎসাহ ও সহযোগিতা দিতে গত তিন বছর ধরে এ আয়োজন করে আসছে নাম্বার ওয়ান।

দিয়ার বাবা লিটন চৌধুরী ‘পুষ্প স্টোর ২’ নামে একটি চায়ের দোকান চালান। দোকানের আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি মেয়ের পড়াশোনার খরচ জোগাড় করেছেন তিনি। সীমিত সামর্থ্যের মধ্যেও মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছেন।

আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা

দিয়ার কাছে এসএসসির এই ফল শুধু পরীক্ষায় ভালো করার সাফল্য নয়। এর পেছনে রয়েছে নিজের চেষ্টা, পরিবারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং কঠিন সময়ে বাবা-মায়ের সাহস জোগানো।

দিয়া বলেন, ‘বাবা-মায়ের সমর্থন না থাকলে আমি কখনোই এই ফল করতে পারতাম না। নানা সীমাবদ্ধতার মধ্যেও যখন যা প্রয়োজন হয়েছে, তারা আমাকে দেওয়ার চেষ্টা করেছেন। পড়াশোনা নিয়ে হতাশ হয়ে পড়লে তারা আমাকে সাহস দিয়েছেন।’

দিয়ার ভাষ্য, কক্সবাজারে বিজ্ঞানের ভালো শিক্ষকের সংকট রয়েছে। বিজ্ঞান বিভাগের বিষয়গুলো ভালোভাবে বুঝতে নিয়মিত অনুশীলন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দরকার। শিক্ষকের সীমাবদ্ধতার কারণে অনেক সময় শিক্ষার্থীদের নিজেদেরই বাড়তি চেষ্টা করতে হয়। দিয়ার পড়াশোনার ক্ষেত্রেও এই বাস্তবতা ছিল।

দিয়া বলেন, ‘আমি যখন বিজ্ঞান বিভাগে পড়ার সিদ্ধান্ত নিই, তখন অনেকে আমাকে নিয়ে ঠাট্টা করেছেন। বলেছেন, আমি পাস করতে পারব না। তাদের কথা শুনে খারাপ লাগত। তবে বাবা-মা সব সময় বলতেন, আমি পারব।’

আরও পড়ুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির কক্ষে কর্মকর্তাকে মারধরের অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি

এসএসসির পর দিয়া এখন কক্সবাজারের একটি কলেজে পড়ছেন। ভবিষ্যতে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেন তিনি। সেই লক্ষ্য পূরণে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিও নিতে চান।

নাম্বার ওয়ানের উদ্যোগে পাওয়া টেন মিনিট স্কুলের কোর্সগুলো এই প্রস্তুতিতে কাজে লাগবে বলে আশা দিয়ার। তিনি বলেন, ‘নাম্বার ওয়ানের মাধ্যমে টেন মিনিট স্কুলের যে কোর্সগুলো করার সুযোগ পাচ্ছি, সেগুলো আমার লক্ষ্য পূরণে কাজে লাগবে। এসব কোর্সের মাধ্যমে এইচএসসিতে ভালো ফল করার প্রস্তুতি নিতে পারব বলে আশা করছি। ভালো ফলের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাব এবং চিকিৎসক হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারব।’

সংবর্ধনা অনুষ্ঠানে বাবা-মায়ের সম্মাননা পাওয়াও দিয়ার কাছে বিশেষ আনন্দের। দিয়া বলেন, ‘নাম্বার ওয়ানের এই আয়োজন আমাদের অনেক উৎসাহ দিয়েছে। তবে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি, যখন দেখেছি আমার বাবা-মাকে সম্মানিত করা হচ্ছে। আমার সাফল্যের কারণে তারা সম্মান পেয়েছেন, এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। আমি চাই, ভবিষ্যতেও ভালো ফল করে তাদের মুখে হাসি ফোটাতে।’

মেয়ের সাফল্যে গর্বিত লিটন চৌধুরীও। চায়ের দোকান চালিয়ে মেয়েকে পড়াশোনা করানোর পেছনে তার আশা ছিল, দিয়া একদিন নিজের লক্ষ্যে পৌঁছাবে। এখন মেয়েকে ঢাকা মেডিকেল কলেজে পড়তে এবং চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত দেখতে চান তিনি।

আরও পড়ুন: মতলব উত্তরে ১৫০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

লিটন চৌধুরী বলেন, ‘আমার মেয়ে আমাদের গর্বিত করেছে। আশা করি, ভবিষ্যতেও সে ভালো ফল করবে, ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবে এবং একদিন চিকিৎসক হয়ে মানুষের সেবা করে আমাদের আরও গর্বিত করবে। মেয়েকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তার পড়াশোনা চালিয়ে যেতে আমরা সব সময় পাশে থাকতে চাই।’

দিয়ার পড়াশোনার পথে সহায়তার সুযোগ তৈরি করে দেওয়ায় নাম্বার ওয়ানের প্রতি কৃতজ্ঞতা জানান লিটন চৌধুরী। তার মতে, উচ্চমাধ্যমিকের প্রস্তুতিতে টেন মিনিট স্কুলের কোর্সগুলো মেয়ের কাজে আসবে। এই সহযোগিতা দিয়াকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে বলে আশা তার।

এই আয়োজন সম্পর্কে এমজিআই এর চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকার বলেন, ‘আমরা বিশ্বাস করি, মেধা ও পরিশ্রমের যথাযথ স্বীকৃতি পেলে শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন পূরণে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। চায়ের দোকানসহ বিভিন্ন পেশায় নিয়োজিত বাবা-মায়ের সন্তানদের এই সাফল্য তাদের পরিবারের দীর্ঘদিনের পরিশ্রম ও ত্যাগের ফল। নাম্বার ওয়ানের এই উদ্যোগের মাধ্যমে আমরা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের বাবা-মায়ের অবদানকে সম্মান জানাতে চাই। শিক্ষার্থীরা যেন আর্থিক সীমাবদ্ধতার কারণে পড়াশোনার পথে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে আমরা তাদের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রেখে আরও শিক্ষার্থীকে উৎসাহিত করা এবং তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য।

আরও পড়ুন: বেরোবিতে কর্মকর্তাকে মারধরের অভিযোগে তদন্ত কমিটি গঠন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শক্তিশালী ঘূর্নিঝড় ‘মুরাসু’ অন্ধ্র প্রদেশ অতিক্রম, বহু এলাকা প্লাবিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


শক্তিশালী ঘূর্নিঝড় ‘মুরাসু’ অন্ধ্র প্রদেশ অতিক্রম, বহু এলাকা প্লাবিত

ভারতের দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলে প্রবল শক্তিশালী ঘূর্নিঝড় ‘মুরাসু’ (Cyclone Murasu) আঘাত হেনেছে। এর ফলে উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস এবং জলোচ্ছ্বাসের কারণে অনেক এলাকা প্লাবিত হয়ে গেছে। পাশাপাশি, বিস্তীর্ণ কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে এবং স্বাভাবিক জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর (IMD) জানায়, ঘূর্নিঝড়টি উপকূলে পৌঁছানোর সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার ছিল, যা কখনো কখনো ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ঝড়ের তাণ্ডবে অন্ধ্র প্রদেশের বাপাতলা, কৃষ্ণ ও প্রকাশম জেলাসহ বিভিন্ন নিচু এলাকায় ১ থেকে ১.৫ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এর মারাত্মক প্রভাব অন্ধ্র প্রদেশের পাশাপাশি ওড়িশা ও তামিলনাডু রাজ্যেও পড়েছে।

রাজ্য সরকারগুলো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। অন্ধ্র প্রদেশ এবং ওড়িশার ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে এনডিআরএফ (NDRF) ও রাজ্য উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু ফ্লাইট ও ট্রেন চলাচল বাতিল করা হয়েছে এবং উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

এক সপ্তাহ আগে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্র্নাব’-এর প্রভাব কাটতে না কাটতেই, এই নতুন প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫০ বছর বয়সে ইতিহাস সৃষ্টি, জুড বেলিংহামের বাবার একাই ৭ গোল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


৫০ বছর বয়সে ইতিহাস সৃষ্টি, জুড বেলিংহামের বাবার একাই ৭ গোল

১৩-১ ব্যবধানের বিশাল জয়!

৫০ বছর বয়সে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক ঘটেছে রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহামের বাবা মার্ক বেলিংহামের। অভিষেকের ম্যাচেই তিনি সাত গোল করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইংল্যান্ডের অনূর্ধ্ব ৫০ প্রবীণ খেলোয়াড়দের একটি ম্যাচে মার্ক এই অসাধারণ ইতিহাস তৈরি করেন। এই ম্যাচটি বেলিংহাম পরিবারের জন্য একটি স্মরণীয় সপ্তাহ হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে তার দুই ছেলে, জুড এবং জোব, নিজ নিজ দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন, যা ফুটবল জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

গত শনিবার কেমব্রিজশায়ারে রিপাবলিক অব আয়ারল্যান্ডের অনূর্ধ্ব ৫০ প্রবীণ দলের বিরুদ্ধে মাঠে নেমে মার্ক প্রথমার্ধেই ডাবল হ্যাটট্রিক করেন। দ্বিতীয়ার্ধে তিনি আরও ১ গোল এবং ১ অ্যাসিস্ট (গোলে সহায়তা) করেন, ফলে ইংল্যান্ড ১৩-১ ব্যবধানে বিশাল জয় লাভ করে।

থ্রি লায়ন্সের হয়ে ডাক পাওয়ার পর এটি ছিল ইংল্যান্ডের জার্সিতে মার্কের প্রথম ম্যাচ। ১৭ বছরের দীর্ঘ অপেশাদার ফুটবল ক্যারিয়ারে তিনি লেমিংটন এবং ব্রমসগ্রোভ স্পোর্টিংসহ মোট ২২টি ক্লাবের হয়ে খেলেছেন। এছাড়া, ১৯৯০-এর দশকের শেষের দিকে চেল্টেনহ্যাম টাউন এবং নিউপোর্ট কাউন্টির হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

মার্ক ২০১৯ সালে ফুটবল থেকে অবসর নিলেও প্রবীণদের বিভিন্ন টুর্নামেন্টে খেলা চালিয়ে গেছেন। এরপর তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে আবারো মাঠে নামার সিদ্ধান্ত নেন।

তার এই অসাধারণ পারফরম্যান্স বেলিংহাম পরিবারের জন্য একটি চমৎকার সপ্তাহ ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মিররে’র তথ্য অনুযায়ী, রেসিং ক্লাব সান্তাদারের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-০ ব্যবধানের জয়ের ম্যাচে জুড তার ৫০তম গোলটি করেন। অন্যদিকে, তার ছোট ভাই জোবি বায়ার্ন মিউনিখের বিপক্ষে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে অসাধারণ খেলে, ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ড্র ম্যাচে তার উজ্জ্বল পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন।

জোবের খেলাকে নিয়ে ফুটবল বিশ্লেষকরা মন্তব্য করেছেন, তার এই পারফরম্যান্স ১৫ মাস আগে জার্মানিতে আসার পর ডর্টমুন্ডের জার্সিতে সেরা খেলা ছিল। তবে দুর্ভাগ্যবশত, জোবের একটি গোল বাতিল হয়ে যায়, কারণ তার সতীর্থ কার্নি চুকুয়েমেকার গোল করার মুহূর্তে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করেন।

জুড এবং জোব দুজনেই বার্মিংহামে তাদের ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে বাবার অবদানের প্রশংসা করেছেন। ফুটবলের শীর্ষ স্তরে পৌঁছানোর প্রতিটি পদক্ষেপে মার্ক সবসময় তাদের পাশে থেকে সমর্থন প্রদান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, রিয়াদ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, রিয়াদ স্থগিত

সাউদী আরবে সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা বিষয়ক কারণে ফ্লাইট পরিচালনায় পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হতে যাচ্ছে। তবে যাত্রী সংকটের কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত থাকবে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে প্রতিদিন দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে। এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কার্যকর থাকবে।

অন্যদিকে, রিয়াদগামী যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সাউদি আরবে যাতায়াত করায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে যাত্রী চাহিদা পর্যাপ্ত নেই। এই কারণে বিমান ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

টিকিট এবং ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে ৪ হাজার ৭শ’ পিচ ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


আমতলীতে ৪ হাজার ৭শ’ পিচ  ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক
আমতলীর কুকুয়া ইউনিয়নের পূর্বচুনাখালী গ্রাম থেকে সোমবার গভীর রাতে ৪ হাজার ৭শ’ পিচ ইয়াবাসহ সেলিম প্যাদা (৫৫) ও তার স্ত্রী কহিনুর বেগম (৪০) কে আটক করেছে বরগুনার ডিবি পুলিশ। থানায় মামলার পর তাদেরকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
বরগুনার ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদেররর ভিত্তিতে সোমবার গভীর রাতে ডিবি পুলিশের এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে একদল ডিবি পুলিশের সদস্যরা সোমবার গভীর রাতে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামে সেলিম প্যাদার বাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় সেলিম প্যাদা ও তার স্ত্রী কহিনুর বেগমকে ৪ হাজার ৭শ’ পিচ ইয়াবাসহ আটক করে। আটক ইয়াবার অবৈধ বাজার মূল্য ১৪ লক্ষ ১০ হাজার টাকা। আটক স্বামী  স্ত্রী দু’জনকে মঙ্গলবার সকালে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে। 
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ইয়াবাসহ আটক সেলিম প্যাদা ও তার স্ত্রী কহিনুর বেগমের বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রয়ন আইনে মামলা করা হয়েছে। মামলার পরম ঙ্গলবার সকালে আসামী দ্বয়কে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%