০৫:৫১ পি.এম
১৩-১ ব্যবধানের বিশাল জয়!
৫০ বছর বয়সে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক ঘটেছে রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহামের বাবা মার্ক বেলিংহামের। অভিষেকের ম্যাচেই তিনি সাত গোল করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইংল্যান্ডের অনূর্ধ্ব ৫০ প্রবীণ খেলোয়াড়দের একটি ম্যাচে মার্ক এই অসাধারণ ইতিহাস তৈরি করেন। এই ম্যাচটি বেলিংহাম পরিবারের জন্য একটি স্মরণীয় সপ্তাহ হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে তার দুই ছেলে, জুড এবং জোব, নিজ নিজ দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন, যা ফুটবল জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
গত শনিবার কেমব্রিজশায়ারে রিপাবলিক অব আয়ারল্যান্ডের অনূর্ধ্ব ৫০ প্রবীণ দলের বিরুদ্ধে মাঠে নেমে মার্ক প্রথমার্ধেই ডাবল হ্যাটট্রিক করেন। দ্বিতীয়ার্ধে তিনি আরও ১ গোল এবং ১ অ্যাসিস্ট (গোলে সহায়তা) করেন, ফলে ইংল্যান্ড ১৩-১ ব্যবধানে বিশাল জয় লাভ করে।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালের চেয়েও বেশি
থ্রি লায়ন্সের হয়ে ডাক পাওয়ার পর এটি ছিল ইংল্যান্ডের জার্সিতে মার্কের প্রথম ম্যাচ। ১৭ বছরের দীর্ঘ অপেশাদার ফুটবল ক্যারিয়ারে তিনি লেমিংটন এবং ব্রমসগ্রোভ স্পোর্টিংসহ মোট ২২টি ক্লাবের হয়ে খেলেছেন। এছাড়া, ১৯৯০-এর দশকের শেষের দিকে চেল্টেনহ্যাম টাউন এবং নিউপোর্ট কাউন্টির হয়ে মাঠে নেমেছিলেন তিনি।
মার্ক ২০১৯ সালে ফুটবল থেকে অবসর নিলেও প্রবীণদের বিভিন্ন টুর্নামেন্টে খেলা চালিয়ে গেছেন। এরপর তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে আবারো মাঠে নামার সিদ্ধান্ত নেন।
তার এই অসাধারণ পারফরম্যান্স বেলিংহাম পরিবারের জন্য একটি চমৎকার সপ্তাহ ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মিররে’র তথ্য অনুযায়ী, রেসিং ক্লাব সান্তাদারের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-০ ব্যবধানের জয়ের ম্যাচে জুড তার ৫০তম গোলটি করেন। অন্যদিকে, তার ছোট ভাই জোবি বায়ার্ন মিউনিখের বিপক্ষে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে অসাধারণ খেলে, ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ড্র ম্যাচে তার উজ্জ্বল পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন।
জোবের খেলাকে নিয়ে ফুটবল বিশ্লেষকরা মন্তব্য করেছেন, তার এই পারফরম্যান্স ১৫ মাস আগে জার্মানিতে আসার পর ডর্টমুন্ডের জার্সিতে সেরা খেলা ছিল। তবে দুর্ভাগ্যবশত, জোবের একটি গোল বাতিল হয়ে যায়, কারণ তার সতীর্থ কার্নি চুকুয়েমেকার গোল করার মুহূর্তে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করেন।
আরও পড়ুন: মেসি-পরবর্তী প্রথম প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা
জুড এবং জোব দুজনেই বার্মিংহামে তাদের ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে বাবার অবদানের প্রশংসা করেছেন। ফুটবলের শীর্ষ স্তরে পৌঁছানোর প্রতিটি পদক্ষেপে মার্ক সবসময় তাদের পাশে থেকে সমর্থন প্রদান করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন