ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা


৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  মহানগর বিএনপির প্রস্তুতি সভা

 আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুর নেতৃত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৪টার দিকে নগরীর নিউমার্কেট সংলগ্ন তাঁর নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রবিউল আলম মিলু বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করতে হবে। এ জন্য সবাইকে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে বিএনপির র‍্যালি, অংশগ্রহণের আহ্বান জামাল আহমদের

সভায় যুবদল, ছাত্রদল, বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর মঞ্চ মাতাবে নগরবাউল জেমসসহ ৭টি ব্যান্ডদল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০০ এম


৭ নভেম্বর মঞ্চ মাতাবে নগরবাউল জেমসসহ ৭টি ব্যান্ডদল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে একটি ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হয়েছে। ‘কনসার্ট ফর সলিডারিটি’ নামের এই অনুষ্ঠানে দেশের ৭টি জনপ্রিয় ব্যান্ডদল মঞ্চ মাতাতে আসছে।

৭ নভেম্বর (শনিবার) মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে নগরবাউল জেমসের পরিবেশনা থাকবে। এছাড়া, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন এবং মেকানিক্সও মঞ্চে উপস্থিত হবে। সাতটি ব্যান্ড দল একযোগে ৭ ঘণ্টাব্যাপী সংগীত পরিবেশন করবে।

বিকেল সাড়ে ৩টায় কনসার্টের প্রবেশপথ খুলে দেয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়।

কনসার্টের ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি দায়িত্ব পালন করছে। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপজুড়ে আবারও উড়োজাহাজে বোমা হামলার হুমকি, নেপথ্যে ই-মেইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ এম


ইউরোপজুড়ে আবারও উড়োজাহাজে বোমা হামলার হুমকি, নেপথ্যে ই-মেইল

ইউরোপজুড়ে অন্তত ১৮টি উড়োজাহাজে বোমা হামলার হুমকি প্রদান করা হয়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইউরোপের বিভিন্ন এয়ারলাইন্স এই ধরনের হুমকির সম্মুখীন হয়েছে। তবে যুক্তরাজ্য এসব হুমকিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া সতর্কবার্তা’ হিসেবে চিহ্নিত করেছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড এবং রোমানিয়াগামী বিভিন্ন ফ্লাইটে এই হুমকি প্রদান করা হয়। এর মধ্যে ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাসের একটি উড়োজাহাজও অন্তর্ভুক্ত ছিল। পরে সেটিকে গতিপথ পরিবর্তন করে ফ্রান্সের উত্তরাঞ্চলের এভরেক্স বিমানঘাঁটিতে অবতরণ করতে বাধ্য করা হয়।

হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ারের একটি ফ্লাইটকে ইতালির যুদ্ধবিমান দ্বারা পাহারা দেয়া হয়। তবে উড়োজাহাজটি নির্ধারিত সময়ে রোমে অবতরণ করে। স্পেনের রাজধানী মাদ্রিদে তিনটি ফ্লাইটও এই হুমকির শিকার হয়েছে। এখন পর্যন্ত তল্লাশি চালানো কোনো উড়োজাহাজে বিস্ফোরক পাওয়া যায়নি।

ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। এর দুই দিন আগে যুক্তরাজ্যের দুটি ফ্লাইটসহ ইউরোপের আটটি উড়োজাহাজে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। পরে তল্লাশি চালিয়ে কোনো উড়োজাহাজে বিস্ফোরক পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার এসব ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন। ইতালির রাজধানী রোমের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রোমগামী দুটি ফ্লাইটে বোমা হামলার যে হুমকি দেয়া হয়েছিল, সেগুলো ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছিল।

‘ফাইটার্স অব দ্য মেল স্টেট’ নামক একটি গোষ্ঠী বা ব্যক্তির পক্ষ থেকে পাঠানো ওই বার্তায় নিজেদের লক্ষ্যবস্তু হিসেবে ‘নারীবাদী শাসনব্যবস্থা’র কথা উল্লেখ করা হয়েছে। ইতিহাসে নিজেদের নাম লেখানোর ইচ্ছা প্রকাশ করে বার্তায় বিস্ফোরণের মাধ্যমে ‘আকাশ রক্তে রাঙিয়ে দেয়ার’ হুমকি দেয়া হয়েছে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ এম


টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছেন।

এই ঘটনায় মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। যৌথ বাহিনী ৫৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় এই তথ্য প্রকাশ করেছে।

আইএসপিআর জানায়, মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ের এক পর্যায়ে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন।

অভিযানে গ্রেফতার তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ এম


ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ

বাংলাদেশের জন্য সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা ছিল সন্তোষজনক। বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের একটি গোলে লাল সবুজের প্রতিনিধিরা ভুটানকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে।

যদিও বাংলাদেশ মাত্র একটি গোল করেছে, তবে পুরো ম্যাচে ভুটানকে আক্রমণ ঠেকাতে ব্যস্ত রাখার কাজটি করেছে থমাস ডুলির শিষ্যরা। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি হলেও কোন গোল হয়নি। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে তারা গোলের খাতা খুলেছে।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ বেশ কিছু আক্রমণ করেছে। কিন্তু জামাল ভূঁইয়া এবং সমিত সোমরা বেশিরভাগ শট লক্ষ্যে রাখতে পারেননি। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষও একাধিকবার সুযোগ হাতছাড়া করেছেন। ফলে প্রথমার্ধে কোন গোল হয়নি, ভুটানও গোল করতে পারেনি। দুই দল ০-০ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলার ধরন কিছুটা এলোমেলো মনে হয়েছে। তবে কিছুক্ষণ পরপর তারা আক্রমণে উঠতে থাকে। ম্যাচের ৬৮ মিনিটে তাদের আক্রমণের ফলাফল আসে।

মাঝমাঠ থেকে জায়ান আহমেদের দেওয়া ক্রসে বক্সের ভেতর হেড করেন সোম। সেই বলটি বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিম পেয়ে যান। তার সামনে তখন কেবল ভুটানের গোলরক্ষক ছিল। কোনো ভুল না করে গোলরক্ষকের বাঁ পাশ দিয়ে বলটি জালে পাঠিয়ে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

বাংলাদেশ আগামী ১১ নভেম্বর পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%