ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল বলে মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী


জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল বলে মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী উল্লেখ করেছেন যে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি দেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল। তিনি বলেছেন, "কোনো ত্যাগ, কোনো সংগ্রাম কোনোদিন বৃথা যায় না। ইতিহাস কখনো মিথ্যা হয় না।" জুলাই গণঅভ্যুত্থান তারই উজ্জ্বল প্রমাণ, বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিতাই রায় চৌধুরী আরও বলেন, "দীর্ঘ প্রায় দুই দশকের স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পরিণতি ছিল জুলাই গণঅভ্যুত্থান।" এই আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের গভীরতা, তাৎপর্য ও ব্যাপকতা বিশ্লেষণ করলে বোঝা যায়, কীভাবে গণতন্ত্রের নামে একটি রাষ্ট্র তার গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে জনগণের ওপর নিপীড়ন, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে পারে। সংস্কৃতিমন্ত্রী জানান, ওই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ ও তুলে ধরতেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

আরও পড়ুন: ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গঠনের লক্ষ্যে বিএনপি: প্রতিমন্ত্রী টুকু

অন্তর্বর্তী সরকারের সময়ে এর কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয়েছে। সংস্কৃতিমন্ত্রী বলেন, "এই জাদুঘরে নিয়মিত গবেষণা হবে। নতুন প্রজন্ম যেন জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, মানুষের আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন সম্পর্কে জানতে পারে, সেই পরিবেশ আমরা গড়ে তুলতে চাই।"

তিনি আরও বলেন, "জুলাই গণঅভ্যুত্থান দেখিয়ে দিয়েছে কীভাবে মাত্র ২০ দিনের আন্দোলনে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ভেঙে পড়তে পারে। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট এ ২০ দিনেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ফ্যাসিবাদী শক্তির সাজানো সাম্রাজ্য।" জুলাই গণঅভ্যুত্থান সেই ইতিহাসেরই নাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানলে ইউরোপের ক্ষতি তিন বিলিয়ন ইউরো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


দাবানলে ইউরোপের ক্ষতি তিন বিলিয়ন ইউরো

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) এই বছরে দাবানলে ইতিমধ্যে ৩ বিলিয়ন ইউরোর বেশি ক্ষতি হয়েছে।

এটি ইউরোপীয় কমিশনের বার্ষিক গড় আনুমানিক ক্ষতিকেও ছাড়িয়ে গেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে।

ফ্রান্স, স্পেন, পর্তুগাল, গ্রিস ও রোমানিয়ায় চলমান অগ্নিকাণ্ড মৌসুমের প্রথম দুই মাসেই প্রায় সাড়ে চার লাখ হেক্টর জমি আগুনে ভস্মীভূত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তিনশ’ দশ কোটি ইউরোর এই আর্থিক ক্ষতি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত জমি ও বনভূমি পুনরুদ্ধারের ব্যয়ের ওপর ভিত্তি করে হিসাব করা হয়েছে। এটি ইউরোপীয় কমিশনের বার্ষিক আড়াইশো কোটি ইউরো গড়ের হিসাবকে অনেকটাই পেছনে ফেলেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল রেটিং এজেন্সি মর্নিংস্টার ডিবিআরএস-এর তথ্যের ভিত্তিতে জানিয়েছে, কেবল ফ্রান্সে মোট ক্ষতির পরিমাণ হতে পারে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ কোটি ইউরো পর্যন্ত।

তবে বিশ্লেষকরা মনে করেন, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য বড় অর্থনৈতিক প্রতিশ্রুতি, বিশেষ করে ইউক্রেনকে দেয়া আর্থিক সহায়তার সাথে তুলনা করলে এই ক্ষতি অনেকটাই নগণ্য। গত জুন মাসে ইউরোপীয় কমিশন ২০২৬-২০২৭ মেয়াদের নয় হাজার কোটি ইউরোর ইউক্রেন সাপোর্ট ঋণের প্রথম কিস্তি হিসেবে কিয়েভকে ৩২০ কোটি ইউরো প্রদান করেছে। ২০২২ সালে সংঘাত শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং তার সদস্য দেশগুলো সামরিক, আর্থিক ও মানবিক সহায়তা এবং শরণার্থী ব্যবস্থাপনার মাধ্যমে ইউক্রেনকে ২১ হাজার ৬৭০ কোটি ইউরোর বেশি অর্থ দিয়েছে।

অন্যদিকে, সাম্প্রতিক এই বিধ্বংসী দাবানল রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের জারি করা নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইইউ নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের অভাবে স্পেন তাদের বহরে থাকা রুশ নির্মিত কামোভ কা-থার্টিটু ফায়ারফাইটিং হেলিকপ্টারগুলোর একটি বড় অংশ ব্যবহার করতে পারছে না।

ফলে, জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্পেন ও ফ্রান্স উভয় দেশই 'ইইউ সিভিল প্রটেকশন মেকানিজম' সক্রিয় করে অন্যান্য সদস্য রাষ্ট্র ও তুরস্কের কাছ থেকে অতিরিক্ত অগ্নিনির্বাপক বিমান এবং জরুরি উদ্ধারকারী দলের সহায়তা চেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাফনা কিংসের নতুন কর্ণধার হলেন জহির খান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


জাফনা কিংসের নতুন কর্ণধার হলেন জহির খান

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজির জাফনা কিংসের নতুন মালিকানা হিসেবে যুক্ত হয়েছেন ভারতের সাবেক পেস তারকা জহির খান। তিনি ব্যবসায়ী নাগেন্দ্র সিদ্দৌতামের সঙ্গে যৌথভাবে দলটির মালিকানা নিয়েছেন।

জাহির খান ও সিদ্দৌতামের মালিকানাধীন সুইডেনভিত্তিক ক্রীড়া প্রতিষ্ঠান অ্যাঙ্কর স্পোর্টস এবি জাফনা কিংস অধিগ্রহণ করেছে। নতুন মালিকানার ফলে দলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘অ্যাঙ্কর জাফনা কিংস’।

এলপিএলের এই দলে খেলছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। যদিও এবারের আসরে জাফনার হয়ে খেলার কথা ছিলো তাসকিন আহমেদের, তিনি পরে নিজেকে সরিয়ে নেন।

সম্প্রতি জাফনা কিংসের পূর্ববর্তী মালিকানায় সংকট সৃষ্টি হয়। দলের অন্যতম মালিক মনজোৎ কালরা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও এলপিএলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইনোভেশন প্রোডাকশন গ্রুপ (আইপিজি) জরুরি ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিটির পরিচালনার দায়িত্ব গ্রহণ করে।

নতুন মালিকানায় আসার ফলে দলের প্রশাসনিক অস্থিরতা কাটবে বলে আশা করা হচ্ছে। অ্যাঙ্কর স্পোর্টস এবি জানায়, জাফনা কিংস তাদের আন্তর্জাতিক মাল্টি-ক্লাব স্পোর্টস নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করবে।

মাঠের বাইরের নানা সমস্যার পরও এলপিএলে জাফনা কিংস অন্যতম সফল দল হিসেবে পরিচিত। টুর্নামেন্টের পাঁচ আসরের মধ্যে তারা চারবারই শিরোপা জিতেছে। চলমান আসরে তারা লিগ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে।

নতুন মালিকানায় যুক্ত হয়ে জহির খান বলেন, শ্রীলঙ্কার ক্রিকেট প্রতিভা ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি উচ্ছ্বসিত। তিনি তরুণ ক্রিকেটারদের উন্নয়নে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ভারতের সাবেক এই পেসার।

এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্থা দোদনওয়েলা জানান, জাহির খানের মতো একজন কিংবদন্তির সম্পৃক্ততা লিগটির জন্য বড় অনুপ্রেরণা। তাঁর অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা করছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যা মামলার জেরে বাদীপক্ষের মেয়ের ওপর হামলার অভিযোগ,নিরাপত্তাহীনতায় পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:২১ পি.এম


হত্যা মামলার জেরে বাদীপক্ষের মেয়ের ওপর হামলার অভিযোগ,নিরাপত্তাহীনতায় পরিবার

মাদারীপুরে কৃষক আবুল কালাম আকন হত্যা মামলার জেরে বাদীপক্ষের এক মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পুরান বাজার থেকে থানায় যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় আহত হন বিথী আক্তার (৩৫)। তিনি সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিহত আবুল কালাম আকনের মেয়ে।

পরিবারের অভিযোগ, জমিজমা-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৮ জুলাই দুপুরে আবুল কালাম আকনের (৬৫) বসতঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় তার ভাই মজিবর আকন ও সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী পারুল আক্তার (৫৪) বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মজিবর আকনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিপক্ষের লোকজন বাদীপক্ষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পরিবারের।

পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে বিথী আক্তার ও তার বোন শিউলী আক্তার বাড়ি থেকে ইজিবাইকে করে পুরান বাজার হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত দুই যুবক একই ইজিবাইকে ওঠে। কিছু দূর যাওয়ার পর তারা লোহার রড দিয়ে বিথীর মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

আহত বিথী আক্তার বলেন, “আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন আমাদেরও হত্যার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি চাই।”

নিহতের আরেক মেয়ে শিউলী আক্তার বলেন, “আমি ও আমার বোন থানায় জিডি করতে যাচ্ছিলাম। পথেই দুই অজ্ঞাত যুবক ইজিবাইকে উঠে হামলা চালায়। আমাদের বাড়িতে এখন কোনো পুরুষ সদস্য নেই। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “নিহত আবুল কালাম আকনের মেয়ের ওপর হামলার অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে এ ঘটনায় অভিযুক্ত মজিবর আকনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
শাওন বল
মাদারীপুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়তুল মোকাররমে চলছে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


বায়তুল মোকাররমে চলছে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির উপলক্ষে এই গণসমাবেশের আনুষ্ঠানিকতা বুধবার (৫ আগস্ট) বেলা ১১টা থেকে শুরু হলেও সমাবেশস্থল সকাল ৯টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এ কর্মসূচি আয়োজন করা হয়েছে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে। নেতারা এই সময় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের উর্ধগতি এবং গ্যাস-তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন।

এছাড়া, জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত অপরাধীদের বিচার তরান্বিত করার দাবিও তোলা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%