প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজির জাফনা কিংসের নতুন মালিকানা হিসেবে যুক্ত হয়েছেন ভারতের সাবেক পেস তারকা জহির খান। তিনি ব্যবসায়ী নাগেন্দ্র সিদ্দৌতামের সঙ্গে যৌথভাবে দলটির মালিকানা নিয়েছেন।
জাহির খান ও সিদ্দৌতামের মালিকানাধীন সুইডেনভিত্তিক ক্রীড়া প্রতিষ্ঠান অ্যাঙ্কর স্পোর্টস এবি জাফনা কিংস অধিগ্রহণ করেছে। নতুন মালিকানার ফলে দলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘অ্যাঙ্কর জাফনা কিংস’।
এলপিএলের এই দলে খেলছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। যদিও এবারের আসরে জাফনার হয়ে খেলার কথা ছিলো তাসকিন আহমেদের, তিনি পরে নিজেকে সরিয়ে নেন।
সম্প্রতি জাফনা কিংসের পূর্ববর্তী মালিকানায় সংকট সৃষ্টি হয়। দলের অন্যতম মালিক মনজোৎ কালরা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও এলপিএলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইনোভেশন প্রোডাকশন গ্রুপ (আইপিজি) জরুরি ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিটির পরিচালনার দায়িত্ব গ্রহণ করে।
নতুন মালিকানায় আসার ফলে দলের প্রশাসনিক অস্থিরতা কাটবে বলে আশা করা হচ্ছে। অ্যাঙ্কর স্পোর্টস এবি জানায়, জাফনা কিংস তাদের আন্তর্জাতিক মাল্টি-ক্লাব স্পোর্টস নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করবে।
মাঠের বাইরের নানা সমস্যার পরও এলপিএলে জাফনা কিংস অন্যতম সফল দল হিসেবে পরিচিত। টুর্নামেন্টের পাঁচ আসরের মধ্যে তারা চারবারই শিরোপা জিতেছে। চলমান আসরে তারা লিগ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে।
নতুন মালিকানায় যুক্ত হয়ে জহির খান বলেন, শ্রীলঙ্কার ক্রিকেট প্রতিভা ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি উচ্ছ্বসিত। তিনি তরুণ ক্রিকেটারদের উন্নয়নে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ভারতের সাবেক এই পেসার।
এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্থা দোদনওয়েলা জানান, জাহির খানের মতো একজন কিংবদন্তির সম্পৃক্ততা লিগটির জন্য বড় অনুপ্রেরণা। তাঁর অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা করছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন