ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, মাঝারি মানের ঢাকার বাতাস


বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, মাঝারি মানের ঢাকার বাতাস

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বেড়ে চলছে। এমন পরিস্থিতিতে, টানা কয়েক দিন ঢাকা শহরের বাতাসে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বুধবার (৫ আগস্ট) প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ২৭তম। ঢাকার বায়ুমান স্কোর ৮৫, যা ‘মডারেট’ বা মাঝারি হিসেবে মনে করা হচ্ছে।

এ তথ্য সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুসারে, বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার বায়ুমান স্কোর ২০৬। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। তালিকার দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর যার বায়ুমান স্কোর ১৭২ এবং তৃতীয় স্থানে কুয়েত সিটির স্কোর ১৬৩।

চতুর্থ অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, যার বায়ুমান স্কোর ১৫৬। এছাড়া তালিকার পঞ্চম স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার বায়ুমান স্কোর ১৫৫।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভাল হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর তুলে ধরা হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ স্কোরের বায়ুকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে মনে করা হয়।

২০১ থেকে ৩০০ পর্যন্ত থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের জন্য বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেনিয়ায় ১৫ হাতির রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:০০ এম


কেনিয়ায় ১৫ হাতির রহস্যজনক মৃত্যু

কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় পার্কসংলগ্ন এলাকায় এক মাসের ব্যবধানে ১৫টি হাতির রহস্যজনক মৃত্যুর ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রাথমিক তদন্তে টমেটো ক্ষেতে ব্যবহৃত সায়ানাইড সমৃদ্ধ কীটনাশকের বিষক্রিয়ায় মৃত্যুর ইঙ্গিত পাওয়ার পরও, বিষয়টি নিয়ে সংরক্ষণবাদী, বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে সন্দেহ সৃষ্টি হয়েছে। কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিসের (কেডব্লিউজ) তথ্য অনুযায়ী, ২৪ জুন থেকে ২৪ জুলাইয়ের মধ্যে অ্যাম্বাসেলি জাতীয় উদ্যানের বাইরের জায়গা থেকে হাতিগুলোর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যু ঘটনার মধ্যে কয়েকটি হাতির শরীরে আংশিক পক্ষাঘাতের লক্ষণ দেখা যায়। তাদের পাকস্থলীর নমুনা পরীক্ষায় সায়ানাইডের উপস্থিতি পাওয়া যায়। কেডব্লিউজের প্রধান ভেটেরিনারি কর্মকর্তা ড. আইজ্যাক লেকোলুল জানিয়ে দেন, হাতিগুলো ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগের মাধ্যমে মারা গেছে কিনা, নাকি দুর্ঘটনাবশত বিষক্রিয়ার শিকার হয়েছে, সেটা নিশ্চিত করে বলা অসম্ভব। তবে, পার্শ্ববর্তী টমেটো ক্ষেতে ছিটানো কীটনাশকের মাধ্যমে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা হচ্ছে। অ্যাম্বাসেলি ও সাভো জাতীয় উদ্যানের মাঝে অবস্থিত কিমানা এলাকা হাতিদের প্রধান চলাচলের পথ। এই অঞ্চলটির উর্বর জমিতে ব্যাপকভাবে টমেটো চাষ হয়ে থাকে, যা কেনিয়ার বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। কিন্তু, বেশ কিছু বিশেষজ্ঞ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। প্রায় তিন দশক ধরে হাতির গবেষণায় নিযুক্ত সংরক্ষণবাদী পাউলা কাহুম্বু বলেন, প্রকাশিত তথ্যের ভিত্তিতে শুধু কীটনাশককে দায়ী করা সম্ভব নয়। তার মতে, একটি পূর্ণবয়স্ক হাতির প্রাণঘাতী বিষক্রিয়ার শিকার হতে বিপুল পরিমাণ দূষিত খাদ্য গ্রহণের প্রয়োজন, যা বর্তমানে প্রাপ্ত তথ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে, কিছু বন্যপ্রাণী বিশেষজ্ঞের মত অনুযায়ী, সাধারণত পুরুষ হাতিরা বেশি ঝুঁকিতে কৃষিজমিতে প্রবেশ করে। কিন্তু, মৃত ১৫টি হাতির মধ্যে মাত্র একটি ছিল পূর্ণবয়স্ক পুরুষ, যা কীটনাশক তত্ত্বকে প্রশ্নবিদ্ধ করছে। স্থানীয় ভূমিমালিকদের প্রতিনিধি ড্যানিয়েল নিনা উল্লেখ করেন, অতীতে বিষক্রিয়ার কারণে জেব্রা ও অ্যান্টিলোপের মতো প্রাণী আক্রান্ত হয়েছিল, তবে এবার শুধুমাত্র হাতির মৃত্যু ঘটে। একই এলাকায় ঘাস খাচ্ছে অন্যান্য প্রাণীরা কীভাবে অক্ষত রইল, সেটিও তদন্তের বিষয় হওয়া উচিত। এদিকে, ২০২৪ সালে কিমানা এলাকায় সায়ানাইড-ভিত্তিক রাসায়নিক যুক্ত একটি নিষিদ্ধ কীটনাশক ব্যবহারের তথ্য প্রকাশিত হয়েছিল। অভিযোগ রয়েছে, তানজানিয়া সীমান্তের মাধ্যমে এসব অবৈধ কৃষি রাসায়নিক পাচারের মাধ্যমে কেনিয়ায় প্রবেশ করছে। সংরক্ষণ সংস্থা সেভ দ্য এলিফ্যান্টস-এর প্রধান নির্বাহী ফ্র্যাঙ্ক পোপ জানান, বর্তমানে হাতিদের সবচেয়ে বড় হুমকি দাঁতের শিকার নয়, বরং দ্রুত পরিবর্তিত ভূমি ব্যবহার। কৃষিজমি ও পর্যটন অবকাঠামো সম্প্রসারণের ফলস্বরূপ মানুষের ও হাতির মধ্যে সংঘাত দিন দিন বাড়ছে। হাতিগুলোর মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয় এবং তদন্ত চলছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, সঠিক কারণ দ্রুত নির্ধারণ না হলে ভবিষ্যতে হাতি এবং স্থানীয় মানুষের জন্য একই ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় সহিংসতার প্রতিবাদে বুটেক্সে শিক্ষার্থীদের সংহতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:০২ এম


গাজায় সহিংসতার প্রতিবাদে বুটেক্সে শিক্ষার্থীদের সংহতি

গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং সহিংসতার প্রতিবাদে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে পতাকা উত্তোলন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কলরব প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় ফিলিস্তিনের পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা।

কর্মসূচির মধ্যে শিক্ষার্থীদের ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, ফ্রি, ফ্রি প্যালেস্টাইন, আমেরিকার দালালেরা, হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের দালালেরা, হুঁশিয়ার সাবধান এবং ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান—এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে তারা কিছু সময় ফিলিস্তিনের পতাকা হাতে ক্যাম্পাসে অবস্থান করেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি, বাস্তুচ্যুতি এবং চলমান মানবিক সংকটের প্রতিবাদ জানাতেই তারা এই আয়োজন করেন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশই ছিল তাদের উদ্দেশ্য।

৪৯তম ব্যাচের অ্যাপারেল প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আশরাফুল হক দিপু বলেন, আমরা পৃথিবীর অন্য প্রান্তে থাকলেও ফিলিস্তিনের মানুষের পাশে আছি। পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা সেই বার্তাই দিতে চাই। গাজায় চলমান মানবিক সংকট যেন মানুষের মনোযোগ থেকে হারিয়ে না যায়।

৫২তম ব্যাচের সুতা প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালানো হয়েছে। আমরা চাই, ফিলিস্তিনের মানুষের নিরাপদে বেঁচে থাকার অধিকার নিশ্চিত হোক এবং বিশ্ববাসী এই সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হোক।

৫১তম ব্যাচের সুতা প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. রিয়াদ হাসান বলেন, নিরীহ মানুষের প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদ জানাতেই আমরা এই কর্মসূচি আয়োজন করেছি। সমাজে সচেতনতা তৈরি এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বার্তা দিতেই আমরা একত্রিত হয়েছি।

কর্মসূচির শেষে শিক্ষার্থীরা ফিলিস্তিনের জনগণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি গাজার মানবিক সংকট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখারও আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৪ এম


বৃষ্টি উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

যদিও সমাবেশ শুরুর সময় বৃষ্টি হচ্ছিল, তবুও হাজারো নেতাকর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য উপস্থিত হন। বৃষ্টির মধ্যে দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিতে থাকেন। এ সময় বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তৃতা দেয়ার কথা রয়েছে।

এদিকে, সমাবেশে অংশ নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের ক্লাবে যোগ দিচ্ছেন সালাহ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১০ এম


তুরস্কের ক্লাবে যোগ দিচ্ছেন সালাহ

গত জুনে বিশ্বকাপ চলাকালীনই লিভারপুলের সঙ্গে পথচলার ইতি টেনেছেন মোহামেদ সালাহ। চলমান দলবদল উইন্ডোতে ফ্রি এজেন্টদের মধ্যে সবচেয়ে বড় নামটি তার। স্বাভাবিকভাবেই এই মিশরীয় তারকার পরবর্তী গন্তব্য নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহের অভাব নেই। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোর আগ্রহের কথা শোনা গেলেও, অনেকটা বিস্ময় জাগিয়ে তুরস্ককে পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিতে যাচ্ছেন সালাহ।

মিশরের সুপারস্টার সালাহ, প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুল ছাড়ার পর তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করছেন বলে মঙ্গলবার (৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্লাবটি।

ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বুধবার (৫ আগস্ট) সালাহ প্রথমে ইস্তাম্বুলে পৌঁছাবেন, পরে তিনি ট্রাবজনে যাবেন। একাধিক সংবাদমাধ্যমের দাবি, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড তুরস্কে ক্যারিয়ার চালিয়ে যেতে তিনি দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন।

ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, 'ট্রাবজনে তাকে স্বাগত জানানোর অনুষ্ঠান কখন এবং এ-সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য ক্লাবের অফিসিয়াল যোগাযোগমাধ্যমে জানানো হবে।'

লিভারপুলে গত মৌসুম শেষে সালাহ ফ্রি এজেন্ট হয়ে যান। অ্যানফিল্ডে নয় মৌসুমে তিনি ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন। এ সময়ের মধ্যে তিনি লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, দুটি লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ।

সালাহকে ঘিরে যুক্তরাষ্ট্রের এমএলএস ও সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহের কথাও শোনা গিয়েছিল। এছাড়া ট্রাবজনস্পোরের তুর্কি প্রতিদ্বন্দ্বী বেসিকতাসও গত সপ্তাহে তাকে প্রস্তাব দিয়েছিল।

গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় স্থান অর্জন করে ট্রাবজনস্পোর, ফলে তারা আগামী মৌসুমের উয়েফা ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

চেলসি, রোমা ও ফিওরেন্টিনার সাবেক এই তারকা এবারের বিশ্বকাপে মিশরের হয়ে পাঁচটি ম্যাচ খেলেন এবং দলকে শেষ ষোলোতে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেন মিশর।

লিভারপুল থেকে সালাহর বিদায়ের ঘোষণা মার্চ মাসেই দেওয়া হয়েছিল। যদিও তিনি লিভারপুলের রেকর্ড ২০তম লিগ শিরোপা জয়ের পর ২০২৫ সালের এপ্রিলে দুই বছরের নতুন চুক্তি করেছিলেন। তবে গত মৌসুমে তার পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়ে। বছরের শেষ দিকে টানা তিন ম্যাচ তাকে একাদশের বাইরে রাখা হয়। এরপর সালাহ সংবাদমাধ্যমকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে অভিযোগ করেন, দলের হতাশাজনক ফলাফলের জন্য ক্লাব তাকে 'বলির পাঁঠা বানিয়েছে'।

তখনকার কোচ আর্নে স্লটের সঙ্গে নিজের সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি এবং জানুয়ারির ট্রান্সফার উইন্ডো পর্যন্ত ক্লাবে থাকবেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন। এরপর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দল থেকেও তাকে বাদ দেওয়া হয়।

যদিও আফ্রিকা কাপ অব নেশন্স শেষে সালাহ আবার দলে ফিরেছিলেন, তবুও তিনি আগের সেই দুর্দান্ত ছন্দে ফিরতে পারেননি, যে ছন্দে তিনি চারবার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%