ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তুরস্কের ক্লাবে যোগ দিচ্ছেন সালাহ


তুরস্কের ক্লাবে যোগ দিচ্ছেন সালাহ

গত জুনে বিশ্বকাপ চলাকালীনই লিভারপুলের সঙ্গে পথচলার ইতি টেনেছেন মোহামেদ সালাহ। চলমান দলবদল উইন্ডোতে ফ্রি এজেন্টদের মধ্যে সবচেয়ে বড় নামটি তার। স্বাভাবিকভাবেই এই মিশরীয় তারকার পরবর্তী গন্তব্য নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহের অভাব নেই। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোর আগ্রহের কথা শোনা গেলেও, অনেকটা বিস্ময় জাগিয়ে তুরস্ককে পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিতে যাচ্ছেন সালাহ।

মিশরের সুপারস্টার সালাহ, প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুল ছাড়ার পর তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করছেন বলে মঙ্গলবার (৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্লাবটি।

ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বুধবার (৫ আগস্ট) সালাহ প্রথমে ইস্তাম্বুলে পৌঁছাবেন, পরে তিনি ট্রাবজনে যাবেন। একাধিক সংবাদমাধ্যমের দাবি, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড তুরস্কে ক্যারিয়ার চালিয়ে যেতে তিনি দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, 'ট্রাবজনে তাকে স্বাগত জানানোর অনুষ্ঠান কখন এবং এ-সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য ক্লাবের অফিসিয়াল যোগাযোগমাধ্যমে জানানো হবে।'

লিভারপুলে গত মৌসুম শেষে সালাহ ফ্রি এজেন্ট হয়ে যান। অ্যানফিল্ডে নয় মৌসুমে তিনি ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন। এ সময়ের মধ্যে তিনি লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, দুটি লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ।

সালাহকে ঘিরে যুক্তরাষ্ট্রের এমএলএস ও সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহের কথাও শোনা গিয়েছিল। এছাড়া ট্রাবজনস্পোরের তুর্কি প্রতিদ্বন্দ্বী বেসিকতাসও গত সপ্তাহে তাকে প্রস্তাব দিয়েছিল।

গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় স্থান অর্জন করে ট্রাবজনস্পোর, ফলে তারা আগামী মৌসুমের উয়েফা ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

চেলসি, রোমা ও ফিওরেন্টিনার সাবেক এই তারকা এবারের বিশ্বকাপে মিশরের হয়ে পাঁচটি ম্যাচ খেলেন এবং দলকে শেষ ষোলোতে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেন মিশর।

লিভারপুল থেকে সালাহর বিদায়ের ঘোষণা মার্চ মাসেই দেওয়া হয়েছিল। যদিও তিনি লিভারপুলের রেকর্ড ২০তম লিগ শিরোপা জয়ের পর ২০২৫ সালের এপ্রিলে দুই বছরের নতুন চুক্তি করেছিলেন। তবে গত মৌসুমে তার পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়ে। বছরের শেষ দিকে টানা তিন ম্যাচ তাকে একাদশের বাইরে রাখা হয়। এরপর সালাহ সংবাদমাধ্যমকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে অভিযোগ করেন, দলের হতাশাজনক ফলাফলের জন্য ক্লাব তাকে 'বলির পাঁঠা বানিয়েছে'।

তখনকার কোচ আর্নে স্লটের সঙ্গে নিজের সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি এবং জানুয়ারির ট্রান্সফার উইন্ডো পর্যন্ত ক্লাবে থাকবেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন। এরপর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দল থেকেও তাকে বাদ দেওয়া হয়।

যদিও আফ্রিকা কাপ অব নেশন্স শেষে সালাহ আবার দলে ফিরেছিলেন, তবুও তিনি আগের সেই দুর্দান্ত ছন্দে ফিরতে পারেননি, যে ছন্দে তিনি চারবার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিকৃত ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১২ এম


বিকৃত ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর

বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়া 'ডিপফেক' বা বিকৃত ছবি-ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি যদি তার অনুমতি ছাড়া তার অবয়ব এবং পরিচয় ব্যবহার করে কোনো ধরনের ভুয়া কনটেন্ট তৈরি সংক্রান্ত বা প্রচার সংক্রান্ত কিছু হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হুঁশিয়ারি দিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মৃণাল একটি পোস্টের মাধ্যমে এ বিষয়টি জানান। যদিও তিনি বিশেষ কোনো ঘটনার উল্লেখ করেননি, তবুও পোস্টটিকে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে বিবেচনা করার আহ্বান করেছেন।

মৃণাল বলেন, “আমার অবয়ব ব্যবহার করে ডিপফেক কনটেন্ট তৈরি বা শেয়ার করা বেআইনি এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই ঘোষণাকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আনুষ্ঠানিক নোটিশ হিসেবে বিবেচনা করুন।” তিনি আরও বলেন, “ভবিষ্যতে আমার পরিচয়ের কোনো ধরনের অপব্যবহার হলে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

ভারতে এআই প্রযুক্তির অপব্যবহার এবং ডিপফেক কনটেন্ট নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ার কারণে ইতোমধ্যে অনেক তারকাই আইনি সহায়তা নিয়েছেন। তারা অনুমতি ছাড়া তাদের পরিচয় ও অবয়ব ব্যবহার ঠেকাতে আদালতের শরণাপন্ন হয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠি।

এর আগে, অভিনেত্রী রাশমিকা মান্দানা ডিপফেক প্রযুক্তির শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে নারীদের হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, “প্রযুক্তি উন্নয়নের হাতিয়ার হলেও এর অপব্যবহার সমাজের জন্য বড় হুমকি।” তিনি এ ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তিরও দাবি জানান। পরে, রাশমিকার ডিপফেক ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চেভেনিং স্কলারশিপ

যুক্তরাজ্যে ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ, জেনে নিন আবেদন প্রক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৫ এম


যুক্তরাজ্যে ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ, জেনে নিন আবেদন প্রক্রিয়া

যুক্তরাজ্যের উচ্চশিক্ষার অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্পূর্ণ অর্থায়নভিত্তিক (ফুল ফান্ডেড) বৃত্তি চেভেনিং স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আগ্রহীরা চেভেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন এবং বৃত্তির বিস্তারিত তথ্য জানতে পারবেন।

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৯৫ জনের বেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী চেভেনিং স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। সর্বশেষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশ থেকে ২২ জন তরুণ পেশাজীবী এ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন।

এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘যুক্তরাজ্যে জীবন বদলে দেওয়ার এ যাত্রা শুরু করতে যাওয়া বাংলাদেশের ২২ জন মেধাবী চেভেনারকে তিনি আন্তরিক অভিনন্দন জানান।’

তিনি উল্লেখ করেন, চেভেনিং কর্মসূচি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের অংশীদারত্বের প্রতীক এবং এ বৃত্তিপ্রাপ্তরা দেশে ফিরে নিজেদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্ব দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবেন।

চেভেনিং স্কলারশিপ কী চেভেনিং স্কলারশিপ যুক্তরাজ্য সরকারের প্রধান আন্তর্জাতিক বৃত্তি কর্মসূচি। ১৯৮৩ সালে স্টার্ট হওয়া এ কর্মসূচি যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এবং বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠান গুলোর অর্থায়নে পরিচালিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বের সম্ভাবনাময় তরুণ পেশাজীবীদের জন্য এ বৃত্তির আওতায় যুক্তরাজ্যের ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে এক বছর মেয়াদি স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

চেভেনিং সম্পূর্ণ অর্থায়নভিত্তিক বৃত্তি। নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ টিউশন ফি, যাতায়াতের বিমানভাড়া, মাসিক জীবনযাপন ভাতা, আবাসনসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা পান।

কারা আবেদন করতে পারবেন চেভেনিং মূলত পেশাজীবীদের জন্য। আবেদনকারীর কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে, এ অভিজ্ঞতা কেবল পূর্ণকালীন চাকরির হতে হবে—এমন নয়।

শিক্ষাজীবনের ইন্টার্নশিপ, পার্টটাইম চাকরি বা স্বেচ্ছাসেবী কাজও নির্ধারিত শর্ত পূরণ করলে অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হতে পারে।

উন্নয়ন সংস্থা, স্বাস্থ্যসেবা, আইন, সরকারি চাকরি, ইয়ুথ ফোরামসহ বিভিন্ন খাতের পেশাজীবীরা নিয়মিত এ বৃত্তি পেলেও সাংবাদিকরাও বিভিন্ন সময়ে এ স্কলারশিপ অর্জন করেছেন।

যোগ্যতা চেভেনিং স্কলারশিপের জন্য আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাধারণভাবে দ্বিতীয় শ্রেণি বা সমমানের ফল আবেদনযোগ্য হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। সাধারণত আইইএলটিএসে ন্যূনতম ৬ দশমিক ৫ স্কোর প্রয়োজন হয়।

এছাড়া আবেদনকারীর নেতৃত্বের সক্ষমতা, নেটওয়ার্ক গড়ে তোলার দক্ষতা, সামাজিক সম্পৃক্ততা এবং নিজ দেশ ও সমাজে ইতিবাচক অবদান রাখার সম্ভাবনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

যেভাবে আবেদন করবেন চেভেনিং স্কলারশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে। আবেদনকারীদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট মাস্টার্স কোর্স নির্বাচন করতে হবে।

আবেদনের সময় ইংরেজিতে দুটি রেফারেন্স লেটার, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ প্রয়োজন হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে সাক্ষাৎকারে অংশ নিতে হয়। চূড়ান্ত নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের অফার লেটারও জমা দিতে হয়।

যা খেয়াল রাখবেন আবেদনের সময় সব তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। নেতৃত্বের অভিজ্ঞতা, সামাজিক ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা, নেটওয়ার্কিং দক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা আবেদন মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চেভেনিংয়ের আওতায় পড়াশোনা শেষে বৃত্তিপ্রাপ্তদের নিজ দেশে ফিরে অন্তত দুই বছর কাজ করার অঙ্গীকারও করতে হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা সহ ১২ জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৭ এম


ঢাকা সহ ১২ জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের ১২টি জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির প্রকাশিত তথ্যে জানা গেছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে।

এজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৮ এম


রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২

রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে। এই হামলায় ১৪ জন নিহত হয়েছেন।

অন্তত ২২ জন আহত হয়েছেন। চলতি বছরে কিয়েভজুড়ে সংঘটিত হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এটি একটি।

বুধবার মধ্যরাতের পর শুরু হওয়া এই হামলার সময় কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, ‘শত্রুপক্ষ আবারও ব্যাপকভাবে কিয়েভ অঞ্চলে হামলা চালাচ্ছে।’ বিমান হামলার সতর্কতা এক ঘণ্টারও বেশি সময় ধরে জারি ছিল।

এই সময় দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহর ও এর আশপাশে আঘাত হানে। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, এই হামলায় আবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তকাচেঙ্কো বলেন, বরিসপিল জেলায় নিহত হয়েছেন নয়জন। বুচা জেলায় চারজন নিহত হয়েছেন। ফাস্তিভ জেলায়ও একজন নিহত হয়েছে।

এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো উল্লেখ করেছেন, শহরের কেন্দ্রস্থলে হামলার পর ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি টেলিগ্রামে জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। কিয়েভের সামরিক প্রশাসন বলছে, ‘শত্রুপক্ষ আবারও ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ এবং বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে।’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া কিয়েভে হামলা বাড়িয়ে দিয়েছে। একই সময়ে ইউক্রেনও রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা বাড়িয়েছে, বিদ্যুৎ স্থাপনাসহ।

ইউক্রেন বারবার রাশিয়ার বড় ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের গুদামেও হামলা চালিয়েছে। মঙ্গলবার সকালে মস্কো অঞ্চলে ওয়াইল্ডবেরিজের গুদামে সর্বশেষ হামলায় পাঁচজন নিহত এবং দশ জন আহত হন। এর আগে, রুশ কর্মকর্তারা জানিয়েছিলেন, দক্ষিণের ক্রাসনোদার অঞ্চলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ড্রোন হামলায় সাতজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। ওই সময় সেখানে পর্যটকেরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, ইউক্রেন খেরসনে এক ব্যক্তিকে ড্রোন দিয়ে তাড়া করার একটি ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং এটিকে বেসামরিক মানুষকে লক্ষ্য করে চালানো ইচ্ছাকৃত ‘শিকার’ ও ‘সাফারি’ বলে উল্লেখ করেছে।

দুই পক্ষই ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়ার ব্যালিস্টিক হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রে তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা দেওয়ার জন্য আরও বেশি সহযোগিতা চেয়েছে ইউক্রেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%