ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মনপুরায় ডাকাত স্বপন বাহিনীর দুই সহযোগী আটক


মনপুরায় ডাকাত স্বপন বাহিনীর দুই সহযোগী আটক

ভোলা, ১৩ আগস্ট, ২০২৬ : জেলার মনপুরায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য গণমাধ্যমে জানান।

তিনি জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানাধীন কাজিরচর সংলগ্ন এলাকায় গতকাল বুধবার দিবাগত বৃহস্পতিবার রাত ১টা হতে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত স্বপন বাহিনীর ২ সহযোগীকে আটক করে।

আরও পড়ুন: মন্দিরে অর্থ সহায়তা করলেন আলিনগর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাওসার হাওলাদার

আটক ডাকাতদের মধ্যে নূর উদ্দিন রুবেল (৩৫) এবং মো. বাচ্চু মিয়া (২৫) রয়েছেন, তারা মনপুরা থানার হাজির হাট এলাকার বাসিন্দা। এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডাকাত 'স্বপন বাহিনী' এর সহযোগী হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: আলফাডাঙ্গা পৌরসভার ১১ পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান মিয়া আব্বাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবম পে-স্কেল নিয়ে এলো নতুন খবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


নবম পে-স্কেল নিয়ে এলো নতুন খবর

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি। ফাইল ছবি উল্লেখ করে বলা হয়েছে, নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করে ফেলেছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি। সে অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস থেকেই নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন করা হবে।

পরে ধাপে ধাপে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পুরো পে-স্কেল বাস্তবায়নের কাজ করা হবে। তবে, নতুন বেতন কাঠামো কত ধাপে কার্যকর হবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবনাটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করা হয়। কমিটির এক সদস্যের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও এই তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুসারে, গত ২৬ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবম পে-স্কেল সম্পর্কে অবহিত করে অর্থ বিভাগ। এরপর ওই আলোচনার ভিত্তিতে তৈরি করা হয়েছে প্রস্তাবনাটি।

জানা গেছে, নতুন বেতন কাঠামোতে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে বেশি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কারণ, উচ্চ গ্রেডের কর্মচারীরা বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা পান। কিন্তু নিম্ন গ্রেডের কর্মচারীরা আর্থিকভাবে বেশি সংকটে রয়েছেন।

এদিকে নবম পে-স্কেল চূড়ান্ত করার পর্যায়ে বিচার বিভাগ-সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব জটিলতা নিরসন এবং বিচার বিভাগের কর্মচারীদের বেতন কাঠামো চূড়ান্ত করতে ৬ আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশের পর চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

এর আগে, নবম পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত নতুন কোনো জাতীয় বেতন কাঠামো ঘোষণা হয়নি। এই সময়ে সরকারি চাকরিজীবীদের বেতন প্রতিবছর নির্ধারিত হারে বাড়লেও জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলস্বরূপ, নবম পে-স্কেলের দাবি জোরালো হয়ে উঠেছে। পরে ২০২৫ সালের জুলাইয়ে নবম পে-কমিশন বেতন বাড়ানোর সুপারিশ করে।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২১ এপ্রিল পে-স্কেলের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। ওই কমিটির পর্যালোচনা ও পরবর্তী মন্ত্রিসভা সিদ্ধান্তের ভিত্তিতেই নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত বাস্তবায়ন কাঠামো নির্ধারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাকৃতিক দুর্যোগ রোধে ব্যাপকভাবে গাছ লাগানোর আহ্বান আমিনুল হকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


প্রাকৃতিক দুর্যোগ রোধে ব্যাপকভাবে গাছ লাগানোর আহ্বান আমিনুল হকের

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ : দেশের ক্রমবর্ধমান প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, টেকসই সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আজ বৃহস্পতিবার রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।

প্রতিমন্ত্রী কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান জানান যে, তারা নিজেদের অবস্থান থেকে অধিকসংখ্যক গাছ লাগানোর জন্য উদ্যোগী হবেন।

তিনি আরও বলেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, গভর্নিং বডির সদস্যবৃন্দ, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল খোশনবীশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান জুয়েল।

এছাড়া অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ জিয়া মহিলা কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা সম্মিলিতভাবে কর্মসূচিতে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার রাজকন্যাকে বিয়ে করলেন ব্রিটিশ রেসিং ড্রাইভার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


মালয়েশিয়ার রাজকন্যাকে বিয়ে করলেন ব্রিটিশ রেসিং ড্রাইভার

মালয়েশিয়ার সাবেক রাজা ও পাহাংয়ের সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহের মেয়ে রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়াকে বিয়ে করেছেন ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস ফ্রগ্যাট।

গত ৭ আগস্ট কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে ইসলামি ও মালয় রাজকীয় ঐতিহ্য মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে সুলতান আবদুল্লাহ, পাহাংয়ের যুবরাজ টেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহসহ রাজপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন পাহাংয়ের মুখ্যমন্ত্রী ওয়ান রোসদি ওয়ান ইসমাইল এবং সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ান।

বিয়ের মূল আনুষ্ঠানিকতার আগে ক্রিস ফ্রগ্যাট সুন্নত নামাজ আদায় করেন। পরে নবদম্পতি আংটি বদল করেন এবং ‘মাস কাহউইন’ নামে পরিচিত ঐতিহ্যবাহী বিয়ের উপহার বিনিময়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মোনাজাতের পাশাপাশি মালয় রাজপরিবারের বিভিন্ন প্রথাগত আচারও পালন করা হয়। এর মধ্যে ‘মেরেনজিস’ অনুষ্ঠানে নবদম্পতির ওপর পানি ছিটিয়ে আশীর্বাদ করা হয়।

রাজকন্যা ইলিয়ানা বিয়ের অনুষ্ঠানে মালয়েশিয়ার ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের নকশা করা গাউন পরেছিলেন। তার মাথায় ছিল রাজপরিবারের ঐতিহ্যবাহী ‘রানি আজিজাহ ডায়মন্ড টিয়ারা।’ ব্রাসেলসের বেলজিয়ান জুয়েলার্স ওলফার্স থেকে সংগ্রহ করা এই বংশানুক্রমিক রত্নটি এর আগেও পাহাং রাজপরিবারের সদস্যদের বিয়েতে ব্যবহৃত হয়েছে।

ইলিয়ানা ও ফ্রগ্যাট তাদের সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন অনেকটাই গোপন রেখেছিলেন। ফলে বিয়ের আগে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি তথ্য পাওয়া যায়নি।

৩২ বছর বয়সী ক্রিস ফ্রগ্যাট বিভিন্ন আন্তর্জাতিক জিটি রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে জিটি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ ইউরোপ এন্ডুরেন্স কাপ। ছোটবেলা থেকেই গাড়ির প্রতি তার আগ্রহ ছিল। কোয়াড বাইক ও মোটোক্রস চালানোর অভিজ্ঞতাও তার গতির প্রতি আগ্রহ বাড়ায়।

তবে তুলনামূলকভাবে দেরিতে, ২৪ বছর বয়সে পেশাদার গাড়ি রেসিংয়ে প্রবেশ করেন ফ্রগ্যাট। ইতালির ফিওরানো টেস্ট ট্র্যাকে এক বন্ধুর অতিথি হিসেবে ফেরারি চালানোর অভিজ্ঞতা তার জীবনে বড় পরিবর্তন আনে। পরবর্তীতে একটি বড় ফেরারি ড্রাইভিং ইভেন্টে অংশ নেওয়ার পর তিনি মোটর রেসিংকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন।

বিয়ের পর পাহাং রাজপরিবারের এক বিবৃতিতে নবদম্পতির সুখ, কৃপা ও দীর্ঘস্থায়ী সমৃদ্ধি কামনা করা হয়। তাদের পরিবার যেন ‘সাকিনাহ, মাওয়াদ্দাহ ওয়া রাহমাহ’তে পরিপূর্ণ হয় এমন শুভকামনাও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, কার ও সরঞ্জাম উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

জামিরুল হক সুজন লালমনিরহাট

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, কার ও সরঞ্জাম উদ্ধার

পুলিশ লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতির সময় একটি আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় ডাকাতদের জন্য ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার, দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী মৌজার সাবেক সংসদ সদস্য মো. মোতাহার হোসেনের পরিত্যক্ত বাড়ির সামনে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—গাইবান্ধার সাদুল্ল্যাপুরের তরফ কামাল গ্রামের মো. সোহরাব হোসেন (৪০), বরিশালের গৌরনদী উপজেলার পিংগলাকাঠী গ্রামের মো. আলামিন (৩৪), পাবনার সাঁথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের মো. আমিনুল ইসলাম (৪৭) এবং রংপুরের কোতোয়ালী থানার রামপুরা এলাকার প্রাইভেটকার চালক মো. মাসুদ পারভেজ মাসুদ (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে হাতীবান্ধা থানার এসআই মো. জাকিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফিরছিল। পথে দক্ষিণ গড্ডিমারী এলাকায় সাবেক এমপি মো. মোতাহার হোসেনের পরিত্যক্ত বাড়ির সামনে মহাসড়কে একটি সাদা প্রাইভেটকার সন্দেহজনকভাবে দাঁড়িয়ে আছে এমন তথ্য পায় পুলিশ।

পুলিশের গাড়িটি প্রাইভেটকারটির কাছে থামার পর চালকের আসনে একজনকে দেখতে পায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পরিত্যক্ত বাড়ি থেকে আরও ৭-৮ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে চারজনকে হাতেনাতে আটক করতে পারলেও বাকিরা পালাতে সক্ষম হয়।

পরবর্তীতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—১টি ব্যাটারিচালিত গ্রাইন্ডিং মেশিন, ১টি ড্রিল মেশিন, ৮টি ড্রিল বিট, ৪টি গ্রাইন্ডিং ব্লেড, ৪টি স্লাইড রেঞ্চ, ১টি প্লাস, ২টি ক্যাবল কাটার প্লাস, ৩টি স্ক্রু ড্রাইভার, ২টি হ্যাক্স ব্লেড, ২টি লোহার ছেনি এবং ১৫টি বিভিন্ন ধরনের চাবি, ২টি কসটেপ, ১টি ছোরা এবং ১টি লোহার তৈরি দা।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা গেছে যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, মানবপাচার ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টও মুলতবি রয়েছে। তারা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য।

এ ঘটনায় হাতীবান্ধা থানায় দণ্ডবিধির ৩৯৮, ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা (মামলা নম্বর: ২১/১৩ আগস্ট) দায়ের করা হয়েছে। এ ব্যাপারে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান সরকার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%