ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার: মাচাদো


দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার: মাচাদো

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো অভিযোগ করেছেন যে, গত সপ্তাহের ভয়াবহ জোড়া ভূমিকম্পে এক হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যুর পর তিনি দেশে ফিরতে চাইলে সরকার তার প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে। সোমাবর পানামা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মাচাদো এই অভিযোগ করেন। ভিডিও বার্তায় মাচাদো বলেন, ‘এই হৃদয়বিদারক সময়ে’ ভেনেজুেলার জনগণের পাশে থাকতে তিনি দেশে ফিরতে চান। তিনি অভিযোগ করেন, সরকার তাকে দেশে প্রবেশে বাধা দিতে ভেনেজুয়েলার বাণিজ্যিক আকাশসীমা বন্ধ করে দিয়েছে। মাচাদো বলেন, ‘তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। কিন্তু যারা আমার ফিরে আসা সহজ করতে চায়, তাদের হুমকি দেওয়া হয়েছে।’ গত ডিসেম্বরে মাস থেকে তিনি নির্বাসনে রয়েছেন। পরে তিনি নরওয়ের রাজধানী অসলোতে গিয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানী কারাকাসের সেবাদানকারী মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। তবে মানবিক সহায়তা বিষয়ক ফ্লাইট পরিচালনার জন্য বিমানবন্দরটি আংশিকভাবে পুনরায় চালু করা হয়েছে। এ ছাড়া মধ্যাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়া ও পূর্বাঞ্চলীয় শহর মারাকাইবোর বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছে। যুগ্ম ভূমিকম্পের ঘটনাটি ঘটে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার ছয় মাস পর। বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। ওয়াশিংটনের চাপের মধ্যেই তিনি সরকার পরিচালনা করছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী জোট তাদের প্রার্থী এদমুন্দো গঞ্জালেস উরুতিয়ার বিজয়ের দাবি করেছিল। তবে জালিয়াতির অভিযোগ উপেক্ষা করে মাদুরো নিজেকে পুনর্নির্বাচিত ঘোষণা করেন। মাচাদো গত মে মাসে পানামা থেকে ঘোষণা দেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। তবে রড্রিগেজ প্রশাসন এ বিষয়ে তার দাবির কোনো জবাব দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
টেলিফোনে ইনুকে শেখ হাসিনা

সেনা পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সরাসরি বোম্বিং করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


সেনা পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সরাসরি বোম্বিং করতে হবে

যৌথভাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের পর সরকারী সুত্র জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ার হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২০২৬ সালের ৩০ জুন, মঙ্গলবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করেন।

মামলাটির একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ হচ্ছে, জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশ দেওয়া এবং আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া।

প্রতাপশালী তথ্যমন্ত্রী হিসেবে ছিলেন হাসানুল হক ইনু। তিনি ১৪ দলীয় জোটের অন্যতম শরিক নেতাও ছিলেন। সেই সুবাদে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে চলা ছাত্র-জনতার আন্দোলন দমনে তাদের মধ্যে বিভিন্ন কথা চালাচালি হয়েছে।

অতীতের ফোনালাপগুলি প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে উপস্থাপিত হয়। তার মধ্যে একটি কথোপকথনে শোনা যায়, হাসানুল হক ইনু শেখ হাসিনাকে ২০২৪ সালের আন্দোলন দমনে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এই ফোনালাপটি নিম্নরূপ:

হাসানুল হক ইনু: হ্যালো, জি জি স্লামালাইকুম।

শেখ হাসিনা: হ্যাঁ, ওয়ালাইকুমস্লাম, কী হইছে?

হাসানুল হক ইনু: ইনু বলছিলাম... না এক কথা... আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আরকি। খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং...

শেখ হাসিনা: না রামপুরা ক্লিয়ার, শনির আখড়ায় একটু ঝামেলা এখন আছে...

হাসানুল হক ইনু: শনির আখড়ায় কিছু মোল্লারাই...

শেখ হাসিনা: হ্যাঁ জানি, না, খালি মোল্লা না ওইখানে অনেক মাদরাসা।

হাসানুল হক ইনু: মাদরাসা আছে ওই...

শেখ হাসিনা: ... ব্যবস্থা নেওয়া হচ্ছে... মাইকিং করতে হচ্ছে আরকি... নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না, আর্মিকে আমরা... নামাচ্ছি।

হাসানুল হক ইনু: ও আচ্ছা...

শেখ হাসিনা: না আমি বলছি ক্যাজুয়াল্টির দরকার নাই। ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিকাছে, আকাশ থেকে নামবে, তখন দুই পাশ দিয়ে ধরবে... মেসেজটা দিয়ে দিতে পারেন যে... সেনা পাঠানো হচ্ছে... আর হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে... র‍্যাবের হেলিকপ্টার দিয়েও ওপর দিয়ে মারবে।

হাসানুল হক ইনু: আচ্ছা, ওপর দিয়ে সাউন্ড বোম যাবে আরকি, ঠিকাছে... আমি একটা পয়েন্ট আপনাকে একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেছি যে, কারফিউ ধরেন দুই-পাঁচদিন যা চলল, চলল। কিন্তু কারফিউয়ের পর যেন আর মিছিল না নামতে পারে সেজন্য একট হোমওয়ার্ক করতে, করা দরকার যেরকম আমি উত্তরা, বাড্ডা, গুলশান, যাত্রাবাড়ীতে যারা মিছিল লিড করছে সেইগুলা চিহ্নিত আরকি... ছাত্রদল, বিএনপির ছেলে-মেয়ে, ছেলেরা, শিবিরের... মানে ধরেন রিজভীকে এরেস্ট করা বা রুহুলকে এরেস্ট করা ইম্পর্টেন্ট না, ইস্পটে হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে, আমি কুষ্টিয়া জেলা পুলিশ সুপার সেভাবে অলরেডি তালিকা করে ফেলেছে। ওখানে কোনো সংঘর্ষ হয়নি। একটা ছররা গুলিতে খালি একজনের পায়ে লাগছে, উনি ম্যানেজ করছে। ম্যানেজ করছে। উনি অলরেডি কম্পিউটারে ছবি দেখে দেখে ছেলেগুলার তালিকা করতেছে। তা আমি বললাম যে ছেলেগুলাকে আজকে রাত্রের ভেতরে পিকআপ করে নাও।

শেখ হাসিনা: হ্যাঁ শিওর।

হাসানুল হক ইনু: যেন মিছিলটা লিড না করতে পারে। তা আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই তালিকা করতে পারবে যে উত্তরায় কারা।

শেখ হাসিনা: ... খালি গোয়েন্দারটা না, লোকাল লিডারদেরও করা উচিত।

হাসানুল হক ইনু: লোকাল লিডার ওইখানে এমপি খসরু ও হাসান হাবিব আছে। আমার কালকের যে রিপোর্ট হাসান হাবিব কিন্তু। ও রাগ করে খসরুর ওপর ছেড়ে দিছে যে এমপি সাহেব মোকাবিলা করুক.....

শেখ হাসিনা: খসরু তো পারবে না, খসরু তো লোকাল না, হাসান তো লোকাল, ওদেরতো লোকজন আছে।

হাসানুল হক ইনু: লোকাল না তো। রাইট, হাসান হাবিব নামেনি। আর এখানে ওয়াকিলও সামলাইতে পারেনি, ও দুই লাইনে পা দিয়ে চলে। তো আমার কথা হচ্ছে যে একটু লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকের রাত্রের ভেতরে সব কাস্টডিতে নিতে পারেন তাহলে কোনো জায়গায়... আর মোহাম্মদপুরে একটা পাঁয়তারা ছিল। কালকে আপনি রাত বারোটায় গিয়ে খুব ভালো করছেন। আজ কিন্তু গণভবন ঘেরাও করতো। কিন্তু মোহাম্মদপুরে ওইখান থেকে রেডি হচ্ছিল কালকে, মানে এইটা, সুতরাং...

শেখ হাসিনা: হ্যাঁ এইটা কয়েকদিন ধরে করতেছে।

হাসানুল হক ইনু: ডিসিশনটা খুবই কারেক্ট হইছে মাননীয় প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা: থ্যাংকিউ, থ্যাংকিউ... আমরা হলাম রণক্ষেত্রের সাথী।

হাসানুল হক ইনু: রণক্ষেত্রের সাথী। তা আপনি একটু দয়া করে... এই পিকআপটা করতে বলেন...

শেখ হাসিনা: না এইটা বলা আছে, বলতেছি, বলতেছি।

হাসানুল হক ইনু: ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন, করে এরেস্ট করে ফেলতে বলেন আজকে। মানে সবই এরেস্ট করে ফেললে আর মিছিল করার লোক থাকবে না।

শেখ হাসিনা: লিসেন, দাঁড়ান, দাঁড়ান। এরেস্ট করে....

হাসানুল হক ইনু: আরেকটা রিকোয়েস্ট আমার যে ইন্টারনেট আমার মনে হয় চালু করতে পারেন, এটা আমাদেরই কাজে লাগবে।

শেখ হাসিনা: ভাই কি যে চালু করবো সবতো পোড়াই দিছে। ডাটা সেন্টারও পোড়ায় দিছে। এখন ওই নতুন তারতুর কিনে জোড়া লাগাতে হবে।

হাসানুল হক ইনু: ...আমি যে কথাটা বলার চেষ্টা... আমি একাত্তরে রাত আটটার সময় যাবো একা কথা বলবো। আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীর কোনো বিরোধ নাই। সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি-জামায়াতের।

শেখ হাসিনা: না ওইটা তো বলা হয়েছে। ওইটা আমি নিজেও বলছি...

হাসানুল হক ইনু: ... এই জিনিসটা প্রোপাগান্ডায় আনতে হবে যদি ইন্টারনেট থাকে, গণমাধ্যম দিয়ে আমরা পুরা নিউজে ফ্লাড করে দিলাম...

শেখ হাসিনা: ইন্টারনেট পাবো কোথায়? ইন্টারনেট পোড়ায় দিছে। জীবনে... আমি তো আর আনবো না, যদি অন্য সরকার আসে তাহলে আনবে... আমি দিছি ইন্টারনেট, ওরা পোড়াইতে থাকুক, ওইটা চলতে হবে...

হাসানুল হক ইনু: অন্য সরকার, বাংলাদেশে ইনশাআল্লাহ অন্য সরকার আসবে না।

শেখ হাসিনা: আসুক, না আমি আর পারবো না... যাচ্ছি এখন

হাসানুল হক ইনু: না না... যাওয়া দরকার নাই

শেখ হাসিনা: জামায়াত শায়েস্তা করে রেখে যেতে হবে

হাসানুল হক ইনু: ....

শেখ হাসিনা: ... আপনার যেখানে যেখানে লোক আছে তালিকাগুলো আপনারা করান, আমরাও করাচ্ছি।

হাসানুল হক ইনু: ...আপনি এই... জামায়াত-শিবিরের মেরুদণ্ডটা আবার ভেঙে দেন ঢাকা শহরে।

শেখ হাসিনা: একেবারে...

হাসানুল হক ইনু: ...এক্সপোজ হইছে আরকি, একটু দেখেন, আর আমি বাদবাকি আমাকে যেটা বলবেন আমি ইনশাআল্লাহ করবো, কোনো অসুবিধা নাই।

শেখ হাসিনা: না ওই তালিকাগুলো একটু করায় ফালান...এই ইস্যুতে যা পারেন, শিবির যে কয়টা আছে, যা আছে সব বের করেন...

হাসানুল হক ইনু: বুঝছি আমি বুঝছি। জি স্লামুয়ালাইকুম

শেখ হাসিনা: ঠিকাছে আচ্ছা।

হাসানুল হক ইনু: জি স্লামুয়ালাইকুম

শেখ হাসিনা: থ্যাংকিউ, থ্যাংকিউ...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা

দেশের ২০ জেলায় রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও ব্রজবৃষ্টির আশঙ্কা করা হয়েছে। সেইসঙ্গে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা প্রদান করে। সেই সতর্কবার্তায় উল্লেখ করা হয় যে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই জেলার আংশিক এলাকা ঢাকার সঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


দুই জেলার আংশিক এলাকা ঢাকার সঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার (১ জুলাই) বেলা ১১টায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায়।

সভার সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং এটি মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে অনুষ্ঠিত হওয়ার তথ্য আছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে গত রোববার (২৮ জুন) জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।

এ প্রস্তাব উপস্থাপন করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

এছাড়া আলোচনা হবে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের বিষয়ে।

নোটিশে জানানো হয়েছে, দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস, নতুন থানা ও উপজেলা গঠন এবং জেলা সীমানা পুনর্গঠনসহ আরও গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব সভায় উপস্থাপন ও আলোচনা করা হবে।

এই সভার আলোচ্যসূচিতে মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও উল্লেখ্যে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে উপস্থাপন করা হবে।

সভায় আলোচনা হবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়েও।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৫ বছর বয়সে মারা গেলেন হলিউড অভিনেত্রী ডেভি চেইস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


৩৫ বছর বয়সে মারা গেলেন হলিউড অভিনেত্রী ডেভি চেইস

হলিউডের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর কেন্দ্রীয় চরিত্র লিলোর কণ্ঠদাতা তথা বিখ্যাত হরর সিনেমা ‘দ্য রিং’-এর খুদে ভূত ‘সামারা মরগান’ চরিত্রের অভিনেত্রী ডেভি চেইস আমাদের মাঝে আর নেই। গত ১৬ জুন, ৩৫ বছর বয়সে তিনি লস অ্যাঞ্জেলেসে মারা যান।

সাম্প্রতিক সময়ে লস অ্যাঞ্জেলেস করোনা অফিস তার মৃত্যুর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে তার মৃত্যুর পিছনে এক বেদনাদায়ক ও চাঞ্চল্যকর কারণ উন্মোচন হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ডেভি চেইসের মৃত্যুর প্রধান কারণ ছিল এইডস (অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম)। তার মৃত্যুর সাথে সংযুক্ত অন্য একটি কারণ হিসাবে দীর্ঘদিনের অতিরিক্ত মাদকাসক্তিকে উল্লেখ করা হয়েছে।

অভিনেত্রীর বাবা জন ডেভিড শওয়ালিয়া ‘নিউ ইয়র্ক টাইমস’-কে বলেছেন যে, ডেভি দীর্ঘ সময় ধরে গৃহহীন জীবনযাপন করছিলেন। তিনি জানান, মাত্র ১৩ বছর বয়স থেকেই মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়েন। পারিবারিক দূরত্বের কারণে অনেক দিন তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না বলেও উল্লেখ করা হয়েছে।

মৃত্যুর পরে ডেভির প্রেমিক রয় হার্নান্দেজ সংবাদমাধ্যম টিএমজেড-কে জানিয়েছেন যে, ডেভি মেনিনজাইটিস এবং সেপসিসে (রক্তে গুরুতর সংক্রমণ) আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে একটি অর্থসাহায্য চেয়ে করা পোস্টে রয় লিখেছিলেন, লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে ডেভিকে অনেক কষ্ট এবং নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তিনি তাকে একটি সুন্দর ও নিরাপদ জীবন দেওয়ার প্রচেষ্টা করছিলেন।

২০০২ সালে ‘লিলো অ্যান্ড স্টিচ’ সিনেমায় কণ্ঠ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ডেভি চেইস এর সিক্যুয়েল এবং টিভি সিরিজেও লিলো চরিত্রের কণ্ঠ দিয়েছেন। এছাড়াও তিনি ‘বিগ লাভ’ সিরিজে কিশোরী কনে রোন্ডা ভলমার এবং ‘ডনি ডার্কো’ সিনেমায় সামান্থা ডার্কো চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। তবে ২০১৬ সালের পর তিনি অভিনয়জগৎ থেকে পুরোপুরি দূরে সরে যান। পরবর্তী সময়ে তিনি গাড়ি চুরি এবং অবৈধ মাদক রাখার মতো বেশ কিছু আইনি জটিলতার মুখোমুখি হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%