ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

তিন মামলায় মমতাজের জামিন


তিন মামলায় মমতাজের জামিন

তিনটি মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ প্রদান করেন।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবী।

গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে অবস্থিত একটি বাসা থেকে মমতাজকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: তারাকান্দায় কাভার্ডভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু, চালক আটক প্রচেষ্টা

সংগীতশিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে অংশগ্রহণ করেছিলেন। তিনি আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন। কিন্তু, মমতাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ হাসি হাসতে পারেননি। স্বতন্ত্রী প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে পরাজিত হন মমতাজ বেগম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সরকারি খাস জমি গ্রাস ও ভুয়া নামজারির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সরকারি খাস জমি গ্রাস ও ভুয়া নামজারির অভিযোগ

‎‎রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সরকারি খাস জমি এবং হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি অবৈধভাবে দখল, ভুয়া রেকর্ড তৈরি এবং জালিয়াতির মাধ্যমে নিজস্ব আত্মীয়-স্বজনের নামে নামজারি করার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী। বালিয়াকান্দি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও ভীমনগর এলাকার বাসিন্দা মোঃ শফিকুল আলম ওরফে শামীম ও তার ভাইদের বিরুদ্ধে এ জালিয়াতির অভিযোগ উঠেছে।
‎অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর মৌজার (জেএল নং-১১৩) আর.এস খতিয়ান ৪১৩ ও ৩৯১/১ এবং এস.এ খতিয়ান ৪৪২ ও ৪২০ ভুক্ত ৩০২, ৩০৪ ও ৩০৩ দাগের মোট ০.৯৯ শতাংশ জমি নিয়ে এ বিশাল জালিয়াতির জাল বোনা হয়েছে। ১৯৪৩ সালে শ্রী গোপী মোহন কুন্ডু ও অমূল্য চরণ কুন্ডু এ জমির কবুলিয়াত গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৫৬ সালে কিছু অংশ বিক্রি হয়। এরপর ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক এ জমির একটি অংশ .৩৩ শতাংশ মোঃ সাজেদার রহমানকে ১০ বৎসরের জন্য লিজ প্রদান করা হয়। লিজকৃত জমি কীভাবে পরবর্তীতে অন্য এক পক্ষ মোঃ ইসহাক আলী বিশ্বাস ক্রয় করেন, তা নিয়ে আইনি বৈধতার বড় প্রশ্ন উঠেছে।
‎ভূমি অফিসের যোগসাজশে ভুয়া নামজারি ও সবচেয়ে বড় জালিয়াতির ঘটনাটি ঘটেছে এস.এ রেকর্ডের রেজিস্টার বইতে মোঃ শফিকুল আলম শামীম নিজে একজন সরকারি চাকুরিজীবী হওয়া সত্ত্বেও বালিয়াকান্দি ইউনিয়ন ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার প্রত্যক্ষ সহযোগিতায় ভীমনগর মৌজার এস.এ ৪৪২ ও ৪২০ খতিয়ানের মূল রেকর্ড রেজিস্টার (১ ও ২ নং বহি) নিজ হাতে ঘষামাজা ও পরিবর্তন করেন। মূল মালিকদের নাম বাদ দিয়ে সেখানে সাজেদার রহমান ও শ্রীমতি লক্ষ্মীরানী কুন্ডুর নামে ভুয়া নামজারি করেন। এ ভুয়া নামজারির সূত্র ধরে পরবর্তীতে শফিকুল আলম তার পিতা মৃত ইসহাক আলী বিশ্বাসের নামে বি.এস খতিয়ান ১৯০, দাগ ৩১০, ৩১১, ৩১২ এবং জে.এল নং ১০৯ এর .৯৩ শতাংশ সরকারি জমি সম্পূর্ণ অবৈধভাবে বি.এস রেকর্ড করে নেন।
‎এলাকাবাসীর দাবী "একজন সরকারি চাকুরিজীবী হয়েও শফিকুল আলম ভূমি অফিসের ক্ষমতার অপব্যবহার করে সরকারি খাস জমি ও হিন্দুদের সম্পত্তি ভুয়া নামজারি ও জালিয়াতির মাধ্যমে বাবার নামে রেকর্ড করে নিয়েছেন। আমরা এ জালিয়াতি চক্রের শাস্তি এবং সরকারি সম্পত্তি উদ্ধারের দাবি জানাচ্ছি। তারা প্রশাসনের নিকট সুষ্টু তদন্ত পুর্বক জালিয়াতির সাথে জড়িতদের সনাক্ত করে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
‎এ বিষয়ে অভিযুক্ত মোঃ শফিকুল আলম শামীমের মুঠোফোনে সোমবার দুপুর দেড় টার দিকে একাধিকবার ফোন দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তার বক্তব্যে দেওয়া সম্ভব হয়নি।
‎বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, অভিযোগটি খতিয়ে দেখে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে মোটরসাইকেলের নিবন্ধিত সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


দেশে মোটরসাইকেলের নিবন্ধিত সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার

দেশে মোটরসাইকেলের নিবন্ধিত সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক প্রশ্নের লিখিত জবাবে সড়ক পরিবহন মন্ত্রী এ তথ্যটি প্রদান করেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্নোত্তর টেবিলে এই তথ্য উপস্থাপিত হয়।

সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী লিখিত প্রশ্নে জানতে চান, বর্তমানে দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা কত এবং অবৈধভাবে চলাচল করা মোটরসাইকেল বৈধ করা হবে কি না?

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিআরটিএ ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশটিতে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।

তিনি আরও জানান, সড়ক, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এছাড়া বিআরটিএ থেকে নিবন্ধন গ্রহণ করেনি এমন কোনো মোটরসাইকেল মালিক, যদি প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন দাখিল করেন তবে বিআরটিএ সেগুলোকে বৈধতা প্রদান করে রেজিস্ট্রেশন নম্বর দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে ১৫ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


মোংলায় দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে ১৫ জন আহত

বাগেরহাটের মোংলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার দিগরাজের কবিরাজ বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী যাত্রীবাহী বাস আরমান এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৫-৯৩৫৭) এর সাথে মোংলা হতে গ্যাসভর্তি করে খুলনাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-০৯৫৮) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

খবর পেয়ে স্থানীয়রা এবং মোংলা বন্দর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা আহতদের উদ্ধার করে। আহত যাত্রীদের উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এমরান হোসেন জানিয়েছেন, আহত এক হেলপার ও এক যাত্রীকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরো কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে প্রতিমা অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা, ক্ষমা চাইলেন অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


গোবিন্দগঞ্জে প্রতিমা অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা, ক্ষমা চাইলেন অভিযুক্ত
 
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের হিন্দুপাড়ায় প্রতিমা অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন ২০২৬ তারিখে শ্রী অর্জুন সাধক নামে এক ব্যক্তি তার নিজ হাতে নির্মিত একটি প্রতিমার কাছে পিঁপড়ার আক্রমণ দেখতে পেয়ে সেটিতে পা দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে উত্তেজিত কিছু লোক শ্রী অর্জুন সাধকের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানায়। এ সময় তার পরিবারও ভোগান্তির শিকার হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর শ্রী অর্জুন সাধক বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি দাবি করেন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
(বিঃদ্রঃ এই প্রতিবেদনের তথ্য স্থানীয় সূত্র ও অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা যেতে পারে।)
দরবস্ত ইউনিয়ন, গোবিন্দগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদ এলাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%