ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম


‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম

আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালকে সভাপতি করে অ্যাডহক কমিটি গঠন করা হয়। সেই কমিটির অধিকাংশ সদস্যই ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রী ও এমপিদের সন্তান এবং নিকটাত্মীয়।

এ কারণে অনেকেই বিসিবির অ্যাডহক কমিটির সমালোচনা করেছে এবং ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ড বলে অভিহিত করেছে। তবে তামিম এসবে কোনো পাত্তা দিচ্ছেন না।

আজ রবিবার (৭ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হলো। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

বোর্ডপ্রধান হওয়ার পর সংবাদ সম্মেলনে এসেও ‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা নিয়ে মুখ খুলেছেন তামিম। তিনি বলেন, ‘অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা তাদের ব্যক্তিগত অভিমত। দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না ভবিষ্যতে।’

এদিকে তামিম আরো বলেন, ‘আমি কিংবা বোর্ড সদস্যরা বিতর্কিত হই, এমন কিছু আমি চাইব না। আমরা পূর্ণ সততা নিয়ে কাজ করার চেষ্টা করব। তবে আমি নিশ্চিত, আমাদের ভুল থাকবে। মানুষ হিসাবেও ভুল হবেই। ওই ভুল কত দ্রুত শোধরাতে পারি, সেটাই মুখ্য।’

বিসিবি নির্বাচন উপলক্ষে পুরো সকালটাই ব্যস্ত সময় কেটেছে তামিমের। স্বাভাবিকভাবেই তিনি খুব ক্লান্ত। নতুন দায়িত্ব পাওয়ার পর কী কী করবেন তা ধাপে ধাপে সবাইকে জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তামিম।

নব-নির্বাচিত বিসিবি সভাপতি বলেন, ‘আমার কী কী পরিকল্পনা রয়েছে, সেগুলো ধাপে ধাপে আপনাদের জানাব। অ্যাডহক কমিটিতে থাকা অবস্থাতেই কিছু কিছু জিনিসের প্রক্রিয়া শুরু করেছি। আশা করি, সেগুলো দ্রুত শেষ করতে পারব। আমার পরিকল্পনা নিয়ে শুরু করতে চাইলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। তবে যা-ই করি, সব আপনারা জানতে পারবেন। আমি আপনাদের ক্রিকেটের এই ইকোসিস্টেমের বড় অংশ মনে করি।

আরও পড়ুন: জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক সিরাজ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক  সিরাজ গ্রেফতার
রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) সন্ধ্যায় বোয়ালিয়া থানার টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সামিউল সিরাজ, সে নগরীর মতিহার থানার তালাইমারী বাদুরতলা (বালু ঘাট) এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে।

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম

তিনি জানান, আহত শিক্ষার্থী একজন এসএসসি পরীক্ষার্থী। রবিবার বেলা ১১টার পর তিনি তার দুই সহপাঠীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত সামিউল সিরাজ তাদের পথরোধ করেন। পূর্ববিরোধের জের ধরে ওই শিক্ষার্থীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এতে শিক্ষার্থীর হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। হামলার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা দুই বান্ধবী আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেন। তার নির্দেশনায় বোয়ালিয়া থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে একই দিন রাত ৮টার দিকে টিকাপাড়া এলাকা থেকে সামিউল সিরাজ (সিজান)-কে গ্রেফতার করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি হামলার পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলমাকান্দায় ব্যাকের হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


কলমাকান্দায় ব্যাকের হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ব্যাক সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ৩৭ জন কিশোরীকে হাঁস-মুরগি পালনের ওপর একটি প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে উপজেলার নিজ কার্যালয়ে ব্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর উদ্যোগে ১০টি স্বপ্নসারথি দলের থেকে বাচাইকৃত ৩৭ জন কিশোরীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ পরিচালনা করতে উপস্থিত ছিলেন উপজেলাব্যাপী প্রাণী সম্পদ বিভাগের ভেটোনারীর সার্জন লুৎফুল কবীর। প্রশিক্ষণ পরিচালনায় এবং সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চামেলী খাতুন (ব্যাক অফিসার সেল্প) এবং ঈশিজ হাজং সেল্প অফিসার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রে রাত কাটাতে পারবে না ইরান দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রে রাত কাটাতে পারবে না ইরান দল

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর পূর্বে নতুন বিতর্কে জড়িয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের কঠোর কূটনৈতিক অবস্থানের কারণে, বিশ্বকাপে দেশটিতে অনুষ্ঠিত ম্যাচগুলো খেলে আসার সময় বিশেষ বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে তাদের।

ব্রিটিশ গণমাধ্যম দ্য মিররের রিপোর্ট অনুযায়ী, ইরানি ফুটবলারদের জন্য ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে। ম্যাচটির শেষ হওয়ার পরপরই, তাদের দেশে ফিরে যেতে হবে। ফলে, বিশ্বকাপ চলাকালে ইরান জাতীয় দল যুক্তরাষ্ট্রে কোনো রাত কাটাতে পারবে না।

এ বিষয়ে, মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসান্দিদেহ মন্তব্য করেছেন যে, এই নিয়মের কারণে খেলোয়াড়দের প্রস্তুতি এবং বিশ্রামে অসুবিধা হতে পারে। দীর্ঘ যাতায়াত তাদের পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, খেলোয়াড় এবং প্রয়োজনীয় কর্মকর্তাদের ভিসা প্রদান করা হয়েছে। তবে, নিরাপত্তার কারণে তাদের ওপর বিশেষ নজরদারি থাকবে। এক মার্কিন কর্মকর্তা এইভাবে বলেছেন যে, ভিসার অপব্যবহার রোধ করতে এই কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

এই পরিস্থিতির কারণে, ইরান তাদের পরিকল্পিত বেসক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে স্থাপন করতে পারেনি। পরিবর্তে, প্রতিবেশী দেশ মেক্সিকো ইরান দলকে বেসক্যাম্প স্থাপনের অনুমতি দিয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম ঘোষণা করেছেন, ইরান দলকে স্বাগত জানানোর ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। ফলে, বিশ্বকাপ চলাকালে ইরান মেক্সিকোতেই অবস্থান করবে এবং সেখানে থেকে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে আসা-যাওয়া করবে।

এর আগে, ইরান সব ম্যাচ মেক্সিকোতে আয়োজনের জন্য ফিফার কাছে আবেদন করেছিল। তবে সেই প্রস্তাব ফিফা গ্রহণ করেনি। ফলে, বিশেষ এই যাতায়াত ব্যবস্থার মধ্য দিয়েই বিশ্বকাপ খেলতে হবে ইরানকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে ‘মাই ট্রি’ অ্যাপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে ‘মাই ট্রি’ অ্যাপ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কার্যকর বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের লক্ষ্য নিয়ে আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন উদ্ভাবন করেছে ‘মাই ট্রি’ অ্যাপ। বর্তমানে, এই অ্যাপটির পরীক্ষামূলক কার্যক্রমটি ঢাকা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশে প্রতিবছর লাখ লাখ বৃক্ষরোপণ করা হচ্ছে, তবে সেগুলোর মধ্যে কতগুলো টিকে থাকে, কীভাবে বেড়ে ওঠে এবং দীর্ঘমেয়াদে সংরক্ষিত হয়—তার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণের জন্য কার্যকর ব্যবস্থা এখনও সীমিত রয়ে গেছে। এই বাস্তবতা থেকেই 'My Tree' অ্যাপের ধারণা তৈরী হয়েছে।

‘My Tree’ হচ্ছে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে প্রতিটি গাছের জিও-লোকেশন, রোপণের তারিখ, পরিচর্যা, বৃদ্ধি এবং সংরক্ষণ সম্পর্কিত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা যাবে। এর ফলে, শুধু কতগুলো গাছ লাগানো হয়েছে তা নয়, বরং কতগুলো গাছ বেঁচে আছে এবং কীভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া সম্ভব হবে।

আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশনের মতে, এই অ্যাপটির প্রধান উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা এবং দেশের প্রতিটি বৃক্ষকে একটি ডিজিটাল পরিচয়ের আওতায় নিয়ে আসা। এর মাধ্যমে, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, এই বিষয়ে তারা আশাবাদী।

বিশ্বব্যাপী কার্বন বাজারের সম্ভাবনাকে সামনে রেখে আন্তর্জাতিকভাবে স্বীকৃত Verra Methodology VM0047 (ARR)-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় রেখে অ্যাপটির প্রযুক্তিগত কাঠামো ডিজাইন করা হয়েছে। এর ফলে, ভবিষ্যতে বৃক্ষরোপণ কার্যক্রমের তথ্য আন্তর্জাতিক মান অনুযায়ী সংরক্ষণ, পর্যবেক্ষণ ও যাচাই করা সম্ভব হবে। এতে বাংলাদেশ আন্তর্জাতিক Carbon Credit বাজারে অংশগ্রহণের নতুন সম্ভাবনা তৈরি করতে সক্ষম হবে।

অ্যাপটির ধারণা ও সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বন সচিব, ২৫ কোটি বৃক্ষরোপণ সেলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা এই উদ্যোগটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য এটি একটি সম্ভাবনাময় প্রযুক্তিগত সমাধান হিসেবে অভিহিত করেছেন।

আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন জানিয়েছে, তারা ‘My Tree’ অ্যাপটি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপহার হিসেবে দিতে আগ্রহী। তাদের বিশ্বাস, এই অ্যাপটির মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে,

গাছ লাগানো একটি মহৎ উদ্যোগ, কিন্তু গাছকে বাঁচিয়ে রাখা একটি অনেক বড় দায়িত্ব। ‘My Tree’ অ্যাপের মাধ্যমে তারা প্রতিটি গাছের একটি ডিজিটাল ইতিহাস তৈরির চেষ্টা করছেন, যাতে বাংলাদেশের বৃক্ষরোপণের কার্যক্রম তথ্যভিত্তিক, স্বচ্ছ, টেকসই এবং আন্তর্জাতিক মান সম্পন্ন ব্যবস্থাপনার আওতায় আসতে পারে।

বর্তমানে ঢাকা কলেজে পরিচালিত পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে অ্যাপটির বিভিন্ন ফিচার ও মাঠপর্যায়ের কার্যকারিতা যাচাই করা হচ্ছে। সফলভাবে পরীক্ষণ সম্পন্ন হলে, পর্যায়ক্রমে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদের জন্য এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন বিশ্বাস করে যে, ‘My Tree’ কেবল একটি অ্যাপ নয়; এটি বাংলাদেশের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে প্রযুক্তির মাধ্যমে সফল, টেকসই এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত করার একটি জাতীয় উদ্যোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%