প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালকে সভাপতি করে অ্যাডহক কমিটি গঠন করা হয়। সেই কমিটির অধিকাংশ সদস্যই ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রী ও এমপিদের সন্তান এবং নিকটাত্মীয়।
এ কারণে অনেকেই বিসিবির অ্যাডহক কমিটির সমালোচনা করেছে এবং ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ড বলে অভিহিত করেছে। তবে তামিম এসবে কোনো পাত্তা দিচ্ছেন না।
আজ রবিবার (৭ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হলো। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।
বোর্ডপ্রধান হওয়ার পর সংবাদ সম্মেলনে এসেও ‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা নিয়ে মুখ খুলেছেন তামিম। তিনি বলেন, ‘অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা তাদের ব্যক্তিগত অভিমত। দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না ভবিষ্যতে।’
এদিকে তামিম আরো বলেন, ‘আমি কিংবা বোর্ড সদস্যরা বিতর্কিত হই, এমন কিছু আমি চাইব না। আমরা পূর্ণ সততা নিয়ে কাজ করার চেষ্টা করব। তবে আমি নিশ্চিত, আমাদের ভুল থাকবে। মানুষ হিসাবেও ভুল হবেই। ওই ভুল কত দ্রুত শোধরাতে পারি, সেটাই মুখ্য।’
বিসিবি নির্বাচন উপলক্ষে পুরো সকালটাই ব্যস্ত সময় কেটেছে তামিমের। স্বাভাবিকভাবেই তিনি খুব ক্লান্ত। নতুন দায়িত্ব পাওয়ার পর কী কী করবেন তা ধাপে ধাপে সবাইকে জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তামিম।
নব-নির্বাচিত বিসিবি সভাপতি বলেন, ‘আমার কী কী পরিকল্পনা রয়েছে, সেগুলো ধাপে ধাপে আপনাদের জানাব। অ্যাডহক কমিটিতে থাকা অবস্থাতেই কিছু কিছু জিনিসের প্রক্রিয়া শুরু করেছি। আশা করি, সেগুলো দ্রুত শেষ করতে পারব। আমার পরিকল্পনা নিয়ে শুরু করতে চাইলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। তবে যা-ই করি, সব আপনারা জানতে পারবেন। আমি আপনাদের ক্রিকেটের এই ইকোসিস্টেমের বড় অংশ মনে করি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন