০৫:২৬ পি.এম
পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং জননিরাপকতা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযানে গত ১২ ঘণ্টায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজনকে বিভিন্ন অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পাবনার বিভিন্ন স্থানে এই অভিযান কার্যকর করা হয়।
আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের আহ্বান জানালেন শামা
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে গত ১২ ঘণ্টায় অভিযান চালিয়ে পাবনা সদরে ৫ জন, ঈশ্বরদীতে ৪ জন, ভাঙ্গুড়ায় ১ জন, ফরিদপুরে ৪ জন, সাঁথিয়ায় ১ জন, বেড়ায় ৩ জন এবং আতাউকুলা থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বাকীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের দায়ে নিয়মিত মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকও অন্তর্ভুক্ত রয়েছেন।
পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, মাদক, ভেজাল পণ্য ও সকল ধরনের অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর।
পাবনায় যেকোনো ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
আরও পড়ুন: আ.লীগ সন্ত্রাসী সংগঠন, পুলিশের ওপর হামলার ঘটনায় দাবি আবু হানিফের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন