ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

‘কোনো সীমান্ত নিরাপদ থাকবে না’, পূর্ণাঙ্গ যুদ্ধের হুঁশিয়ারি ইরানের


‘কোনো সীমান্ত নিরাপদ থাকবে না’, পূর্ণাঙ্গ যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে পাল্টা আঘাতের নীতি বদলে ‘পূর্ণমাত্রার সামরিক অভিযান’ শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি।

 

দেশটির সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ির বরাত দিয়ে শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি এই তথ্য দিয়েছে।

আরও পড়ুন: কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে দেখা গেল খারাপ আচরণ

রেজায়ি বলেন, ‘ইরান আর শুধু হামলার জবাবে সমপর্যায়ের পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না। এই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না।’

তিনি আরও বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে আলোচনার নীতি কার্যত শেষ হয়ে গেছে। এখন পরিস্থিতি নতুন এক পর্যায়ে পৌঁছেছে।

রেজায়ির দাবি, এখন পর্যন্ত ইরান সংঘাতের পরিধি বাড়ানো বা অন্য কোনো দেশে হামলা চালানোর দিকে মনোযোগ দেয়নি। বরং তাদের মূল লক্ষ্য ছিল প্রতিরোধ গড়ে তুলে যুদ্ধের অবসানের পথ তৈরি করা।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল সংঘাতের বিস্তার নয়, বরং প্রতিরোধ সৃষ্টি করে যুদ্ধের ইতি টানা। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও আমরা সেই লক্ষ্যেই নিয়েছি।’

আরও পড়ুন: বিএডিসিসহ কৃষি ফার্মের শ্রমিকদের নিয়মিতকরণ ও মজুরি বাড়ানোর দাবি

মার্কিন হামলা এবং ইরানের পাল্টা অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

এদিকে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে টানা সপ্তম রাতের মতো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার (১৭ জুলাই) রাতে অভিযানে যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ ব্যবহার করে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন হামলার সর্বশেষ দফার পর তারা বাহরাইন, জর্ডান ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। কুয়েত জানিয়েছে, ইরানের এক হামলার পর একটি বিদ্যুৎ ও পানি শোধনাগারের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: চিফ হুইপ: তারেক জিয়া নন, উনি ‘আরেক জিয়া’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি ইটভাটার মাধ্যমে সৃষ্ট বায়ু দূষণের সমস্যা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার এবং পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছেন। শনিবার, প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণ সংক্রান্ত এক বৈঠকে এই বিষয়ে তিনি গুরুত্বরোপ করেন।

বৈঠকে, বায়ু ও শব্দ দূষণের প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ এবং ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণের সমস্যা মোকাবেলার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে ইট উৎপাদনের সময় পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ করা হয়েছে।

এছাড়া রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহারের নিয়ন্ত্রণের জন্য বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ট্রাফিক ব্যবস্থাপনায় দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি হর্ন নিয়ন্ত্রণেও কাজে লাগানোর বিষয়ে আলোচনা করা হয়েছে।

প্রধানমন্ত্রী রাজধানী ঢাকা থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের কার্যকর উদ্যোগ নিতে গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি রাজধানীতে অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশও দেন।

সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উৎসবমুখর পরিবেশে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


উৎসবমুখর পরিবেশে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষার পর, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে করা হলো।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আধুনিক ল্যাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীসহ নওগাঁর ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার।

পরে, দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে হাফ টাইম বিরতি বাড়ছে, থাকবে ১৭ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


বিশ্বকাপে হাফ টাইম বিরতি বাড়ছে, থাকবে ১৭ মিনিট

স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত ফাইনালের ক্ষেত্রে, প্রথমবারের মতো সুপার বোলের আদলে একটি জমকালো হাফটাইম শো পরিচালিত হবে। এই একক শোতে শাকিরা, বিটিএস এবং জাস্টিন বিবারের মতো উল্লেখযোগ্য শিল্পীরা পারফর্ম করবেন। অনেকেই ধারণা করেছিলেন যে, এই বিরতিটি হতে পারে প্রায় ৩০ মিনিটের।

কিন্তু অবশেষে সেই জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। ফিফা স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে, হাফটাইম বা বিরতির সময়কাল হবে মাত্র ১৭ মিনিট। এটি অনেকের প্রত্যাশিত ৩০ মিনিটের চেয়ে কম। এই ক্ষেত্রে বিশ্বকাপের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মাঠে মঞ্চ তৈরি এবং তা সরিয়ে ফেলার কাজে ওই ১৭ মিনিটের মধ্যে প্রায় ছয় মিনিট ব্যয় হবে।

যার ফলে, মূল পারফরম্যান্সের জন্য যেখানে প্রায় ১১ মিনিট সময় পাওয়া যাবে। ফলে, টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই বিনোদনমূলক অনুষ্ঠানটি সম্ভবপর হবে। তাছাড়া, বিরতির মোট সময়কালও ফিফার প্রথাগত ম্যাচের সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে বলে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে।

তিনি এই মন্তব্যটি শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ চীন মৈত্রী সমিতি’ আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও জানান, বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন সম্ভাবনার এক বিস্তৃত রূপরেখা তুলে ধরেছেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা প্রদান করতে চীন প্রস্তুত রয়েছে। এ ছাড়া বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করার পাশাপাশি দ্রুতগতির বুলেট ট্রেনের সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে সক্রিয় মধ্যস্থতা করার কথা বলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বর্তমানে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর দুটি দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি তিস্তা মহাপরিকল্পনায় পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, চীন আন্তরিকভাবে কাজ করছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিতে বেইজিং প্রস্তুত রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি এবং পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, কাঁঠাল রফতানির জন্য চীনের বিশাল বাজার এখন খুলছে। প্রধানমন্ত্রী সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের তাজা কাঁঠাল রফতানির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রটোকল স্বাক্ষর হয়েছে। এর ফলে আমের পর এবার দেশের জাতীয় ফল কাঁঠালও চীনের বিশাল ভোক্তা বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তিনি বুলেট ট্রেনের সম্ভাবনা এবং যোগাযোগ খাতে সহযোগিতার বিষয়ে বলেন, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএম) নিয়ে কাজ এগিয়ে চলছে। পাশাপাশি চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারের সম্ভাবনা গুরুত্বসহকারে বিব্রত করা হচ্ছে। ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে দ্রুতগতির ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এই পরিবেশে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সংলাপ এগিয়ে নিতে চীন মধ্যস্থতামূলক ভূমিকা অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%