০৫:১৬ পি.এম
ডায়মন্ড এবং সোনার নেকলেস চুরি ও আত্মসাতের অভিযোগে বনানী থানায় দায়ের করা একটি মামলায় আদালত দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।
এটি সোমবার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মঞ্জুর করা হয়েছে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
আসামিদের নাম হচ্ছে মুনমুন আচার্য ওরফে প্রিয়া (৩০) এবং মোসাম্মৎ রিফা তামান্না (২৩)।
এর আগে, গত ৯ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার এসআই মো. ইয়াসির আরাফাত দুই আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
গত ৮ জুলাই বনানী থানায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের অঙ্গপ্রতিষ্ঠান এনজে ডায়মন্ডস-এর পক্ষে মো. খায়েজ আহাম্মদ মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা যায়, এনজে ডায়মন্ডস-এর কর্মচারী মুনমুন আচার্য এবং মোসাম্মৎ রিফা তামান্না, অজ্ঞাতনামা অন্যান্য সহযোগীর সঙ্গে মিলিত হয়ে প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় ২০২৪ সালের ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে ২০২৬ সালের ৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত পূর্বপরিকল্পিত পদ্ধতিতে প্রকৃত ডায়মন্ডের অলংকারের পরিবর্তে নকল অলংকার প্রতিস্থাপন করে ইতিমধ্যে পর্যায়ক্রমে চুরি ও আত্মসাৎ করেন।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
এছাড়া মামলায় তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রকৃত ডায়মন্ডের অলংকার সরাসরি চুরির অভিযোগও উল্লেখ করা হয়েছে। রেপ্লিকার মাধ্যমে চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ডায়মন্ড ও সোনার সমন্বয়ে তৈরি চারটি নেকলেস, যার ওজন যথাক্রমে ২৬.১১ গ্রাম, ৫০.৪১ গ্রাম, ১৯.৮৪ গ্রাম এবং ৩১.৪৩ গ্রাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন