০৯:৪৯ এম
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কে ন্যাটো সম্মেলনে যোগদান করেছিলেন। সম্মেলনে থাকাকালে ইরানের পক্ষ থেকে আসা একটি সম্ভাব্য হত্যা-হুমকির বিষয়ে মার্কিন সিক্রেট সার্ভিস একটি নজিরবিহীন ‘ছদ্মবেশী অভিযান’ পরিচালনা করেছে।
টিভি ক্যামেরার সামনে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশাল ‘এয়ারফোর্স ওয়ান’ উড়োজাহাজে উঠে যেতে দেখা গেছে, তবে কিছু সময় পরে খাবারবাহী একটি ট্রাকে লুকিয়ে গোপনে অপেক্ষাকৃত ছোট একটি উড়োজাহাজে (সি-৩২এ) সরিয়ে নেওয়া হয় তাকে। এই পদক্ষেপের মাধ্যমে আসল ঘটনা আড়াল করবার লক্ষ্যেই ট্রাম্পকে ছাড়াই হোয়াইট হাউসের কর্মী ও সাংবাদিকদের নিয়ে আকাশে উড়ে যাওয়া আগে উল্লেখিত ছদ্মবেশী উড়োজাহাজটি।
গত ৮ জুলাই তুরস্কের আঙ্কারা বিমানবন্দরে ঘটনার পর সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্ট এই চাঞ্চল্যকর বিষয়টি প্রকাশ্যে এনেছে। ওহাইও থেকে ফিরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সামনে মার্কিন প্রেসিডেন্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন যে সম্পূর্ণ নিরাপত্তার স্বার্থেই সিক্রেট সার্ভিস এবং সামরিক বাহিনী এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে।
আরও পড়ুন: ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হলে হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা
ডোনাল্ড ট্রাম্প বলেন, সিদ্ধান্তটি পুরোপুরি সিক্রেট সার্ভিসের হাতে রয়েছে। তারা যে পদ্ধতি অবলম্বন করতে চান, আমি সেই অনুযায়ী কাজ করি। তারা চেয়েছিল যে একটি সমান নিরাপত্তার অন্য ফ্লাইটে আমি ভ্রমণ করি, এজন্য আমি তা মেনে নিয়েছি। আমি সোজা কথায় বলছি, তারা যা বলে, আমি তাই করি।
তবে তিনি এসব হুমকিতে মোটেও চিন্তিত নয় উল্লেখ করে বলেন, আমি হুমকিতে ভয় পাই না। আমি হয়তো ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট, আর এ কারণেই আমার কাছে এত হুমকি আসে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এয়ারফোর্স ওয়ানের ভিন্ন অংশে থাকা সাংবাদিকরা এই উড়োজাহাজ বদলের ব্যাপারটি একেবারেই টের পাননি।
এদিকে, ট্রাম্প আবারও ইরানের ওপর নিজের তীব্র অবিশ্বাসের কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ইরান গত ৫০ বছর ধরে মধ্যপ্রাচ্যে যে দাদাগিরি চালাচ্ছে, তা এখন শেষ। যদি তারা নতুন কিছু করার চেষ্টা করে, তাহলে তাদের সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: সৌদি আরবে ২০২৩ সালে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন