ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে ৫ নং ঘাট পরিদর্শন


শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে ৫ নং ঘাট পরিদর্শন

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ৫ নং ঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাফী বিন কবির। তাঁরা বিসর্জন কার্যক্রমের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং নির্বিঘ্নে কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলের সহযোগিতায় নিরাপদর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জ || ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হলে হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হলে হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, যাঁরা ইশরাকের পদত্যাগে নিজেদের বিজয়ী মনে করছেন, তাঁদেরকে ‘মহাবোকা’ বলে অভিহিত করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ইশরাক হোসেনের পদত্যাগে যারা ভাবছেন জিতে গেছেন, আপনারা মহাবোকা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এই একজন লোক ছিলেন যিনি মুক্তিযোদ্ধার সন্তান ও জুলাইয়ের শক্তি।’

দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘ইশরাকের মতো ত্যাগীরা পদত্যাগের নির্দেশ পায় আর নুর-রাশেদের মতো হাইব্রিড চাটাগুলো ভাঁড় বকে বিএনপির এত ক্ষতি করার পরেও কোনো টুশব্দ হয় না।’

তিনি প্রশ্ন তোলেন, ‘এই বিএনপি সাস্টেইন করবে কীভাবে?’

উল্লেখ্য, সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


শুক্রবার পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের ওপর ভরসা করে সুরক্ষা মিলছে না: কঠোর বাস্তবতার মুখোমুখি সউদী আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


ট্রাম্পের ওপর ভরসা করে সুরক্ষা মিলছে না: কঠোর বাস্তবতার মুখোমুখি সউদী আরব

বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ ও প্রতিরক্ষা চুক্তি থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সুরক্ষা পাচ্ছে না সউদী আরব—এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান'-এ প্রকাশিত একটি কলামে। দীর্ঘ সময় ধরে ওয়াশিংটনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ট্রাম্প প্রশাসনকে বিভিন্ন লোভনীয় বাণিজ্য প্রস্তাব ও অস্ত্র ক্রয়ের চুক্তি প্রদান করলেও, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে সেই কৌশল বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছে।

চলতি বছরের শুরুতে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর সউদী আরব ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন মাত্রা লাভ করে। গত নভেম্বরে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন সফরকালে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের পাশাপাশি বিশাল প্রতিরক্ষা সহযোগিতার চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও, ট্রাম্প পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং জামাতা জারেড কুশনারের প্রাইভেট ইকুইটি ফার্মে বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় রিয়াদ। এর উদ্দেশ্য ছিল—সউদী আরবের ওপর কোনো আক্রমণ হলে যুক্তরাষ্ট্র রক্ষাকবচ হিসেবে পাশে দাঁড়াবে।

তবে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে সউদী আরবের নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর দৃশ্যপট পরিবর্তিত হতে শুরু করেছে। হুথিদের তীব্র আক্রমণ এবং গত ১০ অক্টোবর রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরও ট্রাম্প প্রশাসন তাৎক্ষণিকভাবে সউদী আরবকে রক্ষায় সরাসরি বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নিতে অস্বীকৃতি জানায়। মূলত অভ্যন্তরীণ রাজনীতি এবং মার্কিন জনগণের মধ্যে নতুন কোনো আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার অজনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের এই অনীহা সউদী নীতিনির্ধারকদের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের লেনদেনভিত্তিক (Transactional) পররাষ্ট্রনীতির কারণে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। শত শত বিলিয়ন ডলার খরচ করেও ওয়াশিংটনের পূর্ণ সামরিক সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না, যা রিয়াদের আঞ্চলিক নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির বক্তব্যের বিরুদ্ধে হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


রাষ্ট্রপতির বক্তব্যের বিরুদ্ধে হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ

হেফাজতে ইসলাম বাংলাদেশ রাষ্ট্রপতির একটি ধর্মীয় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। সংগঠনটির শীর্ষ নেতারা অভিযোগ করেছেন যে, বক্তব্যটি ইসলামের মৌলিক তাওহিদি বিশ্বাসের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এবং মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে বিষয়টি স্পষ্ট করার জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তির বক্তব্যে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সতর্কতা থাকা আবশ্যক। ইসলামের মৌলিক আকিদা অনুযায়ী, মহান আল্লাহ তাআলাই সমগ্র বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও রক্ষাকর্তা। কোনো দেব-দেবীকে সমগ্র পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করা ইসলামের তাওহিদি বিশ্বাসের পরিপন্থী।

হেফাজতের নেতারা বলেন, রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের ধর্মীয়, সামাজিক ও জাতীয় প্রভাব বিবেচনায় নেওয়া জরুরি। বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিদের অসতর্ক বা বিতর্কিত মন্তব্য জনপরিসরে অনাকাঙ্ক্ষিত বিতর্ক সৃষ্টি করতে পারে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের অনুভূতিতে আঘাত হানতে পারে।

ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে ধরে তারা আরও বলেন, প্রত্যেক ধর্মাবলম্বীর নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করার পূর্ণ অধিকার রয়েছে। ইসলামও অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। তবে অন্যের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দেওয়া কোনোভাবেই সমীচীন নয়।

নেতৃদ্বয় উল্লেখ করেন, নিজ নিজ ধর্মীয় বিশ্বাসের স্বাতন্ত্র্য ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই প্রকৃত ধর্মীয় সম্প্রীতির ভিত্তি। এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের আরো সচেতন ও সংবেদনশীল হওয়া প্রয়োজন।

বিবৃতির শেষাংশে হেফাজতে ইসলামের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার এবং এর সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় বিশ্বাসের প্রশ্নে আলেম-ওলামা এবং সাধারণ মুসলমানেরা প্রতিবাদে সোচ্চার হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%