প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা অবস্থান নিয়েছেন। এর ফলে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিট থেকে মশাখালী এলাকার মধ্যে আটকে রয়েছে। সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত মশাখালী রেলওয়ে স্টেশন। সকাল সাড়ে আটটা পর্যন্ত সেখানে প্রায় এক ঘণ্টা ধরে ট্রেনটি আটকে ছিল।
স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, মশাখালী স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে তারা ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করে আসছেন। আজ সকালে অবস্থান কর্মসূচি পালনের সময় রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামানো হয়।
আন্দোলনকারীদের দাবি, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি অনেক গুরুত্বপূর্ণ। আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন। তিনি উল্লেখ করেন, পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন