ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নড়াইলে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন


নড়াইলে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। ‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ এ প্রতিপাদ্যে এই তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান সভাপতিত্ব করেন। জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

বক্তারা বলেন, টেকসই উন্নয়নে পুষ্টি নিরাপত্তার প্রয়োজন। ফল খাদ্য ও পুষ্টির অন্যতম প্রধান উৎস। বাংলাদেশের ফল স্বাদে, গন্ধে, বর্ণে ও পুষ্টিমানে আকর্ষণীয় এবং বৈচিত্র্যময়। ফলদ বৃক্ষ পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণের প্রধান উৎস হিসেবে কাজ করে।

তারা আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে খাদ্য নিরাপত্তা বিধান, পুষ্টির মান উন্নয়ন এবং টেকসই কৃষির ওপর জোর দিতে হবে। এ লক্ষ্যে দেশের মানুষের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বছরে ফল চাষ এবং সঠিক সংরক্ষণ একটি যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। বক্তারা প্রত্যেকটি বাড়ির আঙিনায় ফলদ বৃক্ষ লাগানোর আহবান জানান।

মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ও দপ্তর প্রধানগণ বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন।

এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামানসহ অন্যান্য কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ফল মেলা উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাফিয়া আওয়ামী সরকারের আঘাতের ব্যথা এখনো বয়ে বেড়াচ্ছি : তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


মাফিয়া আওয়ামী সরকারের আঘাতের ব্যথা এখনো বয়ে বেড়াচ্ছি : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিবাদী মাফিয়া আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘরে গিয়ে অমানুষিক নির্যাতনের শিকার হওয়ার ভয়াল স্মৃতি ও শারীরিক যন্ত্রণা খুবই কষ্টকর।

প্রতিমন্ত্রী বলেন, ‘মাফিয়া সরকারের দেয়া আঘাতের ব্যথা আমি এখনো বয়ে বেড়াচ্ছি। প্রায়ই এই ব্যথাটা ভীষণভাবে অনুভব করি। যখন ব্যথা ওঠে, তখন আমি আর অন্য কোনো কাজ করতে পারি না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে, তিনি তার জীবনের এই নির্মম ও বেদনাবিধুর অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আবেগ তাড়িত কন্ঠে বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের সময় আয়না ঘরে আমার ওপর যে বর্বর নির্যাতন চালানো হয়েছিল, সেখান থেকেই শারীরিক ও মানসিক যন্ত্রণাগুলো আমাকে তাড়িত করে।’

কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিক, বিভিন্ন স্টেকহোল্ডার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মস্কোতে ইউক্রেনের ‘বৃহৎ’ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


মস্কোতে ইউক্রেনের ‘বৃহৎ’ ড্রোন হামলা

বৃহস্পতিবার ইউক্রেন মস্কোতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার ফলে রাজধানী ও তার আশপাশের এলাকায় আগুন লেগে গেছে এবং দেশের সবচেয়ে বড় বিমানবন্দর থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে দেশটির কর্মকর্তারা তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একাধিক যাচাই না করা ভিডিওতে দেখা গেছে, শহরের আকাশ থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। অন্য একটি ভিডিওতে ড্রোন আকাশে উড়তে দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

এ খবর মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বেশ কয়েক ঘণ্টা আগে কাজানের দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে যাওয়ার আগে এই বড় ধরনের হামলা চালানো হয়েছে। মস্কো থেকে কাজানের দূরত্ব প্রায় ৭০০ কিলোমিটার।

চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে থাকায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ায় ড্রোন হামলা বেড়ে গেছে কিয়েভের পক্ষ থেকে। বিশেষ করে, মস্কোর যুদ্ধ তহবিলে অর্থ যোগান দেওয়া তেল শোধনাগারগুলোকে হামলাগুলোর লক্ষ্যবস্তু করা হচ্ছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘বিমান প্রতিরক্ষা বাহিনী বড় আকারের হামলা প্রতিহত করে যাচ্ছে। বেশ কিছু ড্রোন এমএনপিজেড (মস্কো তেল শোধনাগার) পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে।’

শোধনাগারটির ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কিছু জানাননি। তবে, রুশ গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর জানিয়েছে, হামলার সময় যাত্রীদের ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে এবং বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উল্লেখ্য, শেরেমেতিয়েভো রাশিয়ার সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর।

মস্কো অঞ্চলের ঝুকভস্কি জেলায় একটি আবাসিক ভবনে আরেকটি ড্রোন আঘাত হানে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, একই সঙ্গে ড্রোনের ধ্বংসাবশেষ রাজধানীর উপকণ্ঠের একটি শপিং সেন্টারে আগুন ধরিয়ে দেয়।

সোবিয়ানিন জানিয়েছেন, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর দিকে আসা ১৮০টি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত রাতে ইউক্রেনের পাঁচ শতাধিক ড্রোন প্রতিহত করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানাচ্ছে, অন্তত দুই বছরের মধ্যে মস্কোর ওপর এটি সবচেয়ে বড় হামলা। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া প্রায় প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে আসছে।

-কাজানে পুতিন- মধ্যাঞ্চলীয় শহর কাজানে অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর শীর্ষ সম্মেলনে পুতিনের আয়োজক হওয়ার মাত্র কিছু ঘণ্টা আগে এই হামলা ঘটেছে। থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া ও সিঙ্গাপুর তাদের প্রধানমন্ত্রীদের পাঠিয়েছে, আর ফিলিপাইন পাঠিয়েছে প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোসকে।

ইউক্রেনে চার বছরের সামরিক অভিযানের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব সত্ত্বেও রাশিয়ায় স্থিতিশীলতার চিত্র তুলে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন পুতিন। যুদ্ধমুখী অর্থনীতিতে পরিচালিত রাশিয়া বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, শ্রমিক সংকট ও ঋণের উচ্চ সুদের চাপ মোকাবিলা করছে।

এ বছর ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অগ্রগতি ধীর হয়ে এসেছে। একই সময়ে রাশিয়ার ভেতরে হামলার মাত্রা বেড়ে গেছে কিয়েভের পক্ষ থেকে। চলতি সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধের অবসানে মস্কোর ‘একটি সমঝোতায় পৌঁছানো উচিত।’

পুতিন বারবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলতেন, রাশিয়া শক্তি প্রয়োগ করে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল দখল করবে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতে পরিণত হয়েছে। এতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা যুদ্ধের ধ্বংসযজ্ঞে বিপর্যস্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটির বরকল সীমান্তে রসুন ও সার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


রাঙ্গামাটির বরকল সীমান্তে রসুন ও সার জব্দ

বরকল উপজেলার ছোট হরিণায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লক্ষাধিক টাকার রসুন ও ইউরিয়া সার আটক করেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ছোট হরিণা ব্যাটালিয়ন ১২ বিজিবি’র আওতাধীন আমতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৩৪০ কেজি রসুন ও ৪৫০ কেজি ইউরিয়া সার আটক করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২৯ হাজার টাকা।

এ বিষয়ে ১২ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বাসস’কে বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে তারা নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রেখেছে।

তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে বর্তমানে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


দেশে বর্তমানে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বর্তমানে সারা দেশে গম চাষ হচ্ছে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার (মহিলা আসন-৩৫) টেবিলে উত্থাপিত একটি লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রকাশ করেছেন।

কৃষিমন্ত্রী জানিয়েছেন, গম চাষের সম্প্রসারণে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে নতুন ও উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণ, ধানভিত্তিক ফসল ধারায় গম অন্তর্ভুক্তকরণের উদ্যোগ এবং উত্তরাঞ্চলের হালকা বুনটের মাটিতে আরও লাভজনক চার ফসলভিত্তিক চাষাবাদ জনপ্রিয় করার উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা, সিলেট অঞ্চলের পতিত জমি, চরাঞ্চল, বরেন্দ্র এলাকা, পাহাড়ি সমতল ভূমি ও তামাক চাষের জমিসহ বিভিন্ন অপ্রচলিত এলাকায় গমের আবাদ সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে হেক্টরপ্রতি ৬ টন বা তার বেশি ফলনশীল গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণের কাজও চলছে। কৃষকদের প্রশিক্ষণ এবং গমের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগও এ প্রেক্ষিতে বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী আরও জানিয়েছেন, দেশে গম চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর কৃষকদের প্রণোদনার মাধ্যমে বীজ, সার এবং অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৪ জেলার ২ লাখ ৭৯ হাজার ৩০০ কৃষককে প্রতি বিঘা জমির জন্য ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%