প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বর্তমানে সারা দেশে গম চাষ হচ্ছে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে।
আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার (মহিলা আসন-৩৫) টেবিলে উত্থাপিত একটি লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রকাশ করেছেন।
কৃষিমন্ত্রী জানিয়েছেন, গম চাষের সম্প্রসারণে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে নতুন ও উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণ, ধানভিত্তিক ফসল ধারায় গম অন্তর্ভুক্তকরণের উদ্যোগ এবং উত্তরাঞ্চলের হালকা বুনটের মাটিতে আরও লাভজনক চার ফসলভিত্তিক চাষাবাদ জনপ্রিয় করার উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা, সিলেট অঞ্চলের পতিত জমি, চরাঞ্চল, বরেন্দ্র এলাকা, পাহাড়ি সমতল ভূমি ও তামাক চাষের জমিসহ বিভিন্ন অপ্রচলিত এলাকায় গমের আবাদ সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে হেক্টরপ্রতি ৬ টন বা তার বেশি ফলনশীল গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণের কাজও চলছে। কৃষকদের প্রশিক্ষণ এবং গমের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগও এ প্রেক্ষিতে বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী আরও জানিয়েছেন, দেশে গম চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর কৃষকদের প্রণোদনার মাধ্যমে বীজ, সার এবং অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে।
২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৪ জেলার ২ লাখ ৭৯ হাজার ৩০০ কৃষককে প্রতি বিঘা জমির জন্য ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন