১০:৩৯ পি.এম
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দীর্ঘদিনের অবহেলিত চিলাদী-ছাতারপাইয়া সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকার বাসিন্দা এবং শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ জুন) সকালে, উপজেলার ছাতারপাইয়া বাজারের সামনে চিলাদী-ছাতারপাইয়া সড়কের মুখে এ মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ, শিক্ষার্থী ও যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হওয়ায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
এসময় বক্তব্য রাখেন আবদুল হক মডেল মাদরাসার শিক্ষক মাস্টার কামরুল হাছান, আলোর কাফেলার পরিচালক হাসিব ভূঁইয়া, মাসুদ, সমাজসেবী এ কে আজাদ এবং আলমগীর হোসেন প্রমুখ।
মানববন্ধনের শেষ দিকে অংশগ্রহণকারীরা দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে জানাতে থাকে এবং জনদুর্ভোগ নিরসনে সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের দাবি করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন