ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন হেটমায়ার


দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন হেটমায়ার

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।

সেই লক্ষ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা।

দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার শিমরন হেটমায়ার।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কি কোনো প্রভাব পড়বে

২০২৫ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছিলেন হেটমায়ার।

এরপর সাদা বলের এই সংস্করণে আর সুযোগ পাননি তিনি।

তবে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারও নির্বাচকদের আস্থা অর্জন করেছেন এই মারকুটে ব্যাটার।

টুর্নামেন্টে তিনি ৪১.৩৩ গড়ে ২৪৮ রান করেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৮৬.৪৬।

আরও পড়ুন: জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় ৭ নিহত

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই হেটমায়ারকে ওয়ানডে দলে ফেরানো হয়েছে।

পাশাপাশি আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দলে আরও ফিরেছেন পেসার আলজারি জোসেফ, যিনি চোট কাটিয়ে আবারও মাঠে নামতে প্রস্তুত।

নিউজিল্যান্ড সিরিজে জায়গা না পাওয়া স্পিনার গুডাকেশ মোতিকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করলেন শামা

এছাড়া পেস আক্রমণে থাকছেন শামার জোসেফ ও জেডন সিলস।

দুই তরুণ পেসারের ওয়ার্কলোড ব্যবস্থাপনায় সতর্ক অবস্থান নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩ জুন।

জ্যামাইকার সাবিনা পার্কে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ।

আরও পড়ুন: যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

একই ভেন্যুতে ৬ ও ৮ জুন অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচও।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড:

শাই হোপ (অধিনায়ক), আকিম অগুস্তে, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, গুডাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেডন সিলস ও শামার স্প্রিঙ্গার।

আরও পড়ুন: বগুড়ার কৃষকের ছেলের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী নদীতে বিএসআরএমের পাম্প স্থাপনে ভাঙন, ঝুঁকিতে ঢাকা-চট্টগ্রাম রেললাইন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


ফেনী নদীতে বিএসআরএমের পাম্প স্থাপনে ভাঙন, ঝুঁকিতে ঢাকা-চট্টগ্রাম রেললাইন

ফেনী নদীর মাঝখানে শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের স্থাপন করা পানির পাম্পের কারণে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হয়ে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি, বসতভিটা এবং সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী প্রতিরক্ষা বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে।

ঢাকা-চট্টগ্রাম রেললাইন, যা নদী থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত, সে স্থানটি বর্তমানে গুরুত্বপূর্ণ রেলওয়ে সেতুর ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। যদি ভাঙন অব্যাহত থাকে তবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেল যোগাযোগ ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

স্থানীয় বাসিন্দা গুলজার হোসেন জানান, এক সময় ফেনী নদী তাদের গ্রাম থেকে অনেক দূরে প্রবাহিত হতো। কিন্তু নদীর মাঝখানে পানির পাম্প বসিয়ে দীর্ঘদিন ধরে পানি উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন এসেছে। এর ফলে নদীর তীব্র স্রোত ও ভাঙন গ্রামের দিকে ধাবিত হয়ে বহু একর ফসলি জমি গ্রাস করেছে।

এলাকাবাসীর অভিযোগ, নদীভাঙন রোধে সরকার প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে যে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করেছিল, তার একটি বড় অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে একদিকে যেমন সরকারি অর্থের ব্যাপক অপচয় হয়েছে, অন্যদিকে গ্রামের অসংখ্য পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বর্তমানে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, নদীভাঙনের কারণে আরও অনেক ঘরবাড়ি ও স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে তারা ফেনীর জেলা প্রশাসক এবং ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তারা জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন।

নিজকুঞ্জরা গ্রামের বাসিন্দাদের মতে, “নদীভাঙন এভাবে চলতে থাকলে পুরো গ্রামই একদিন মানচিত্র থেকে হারিয়ে যাবে। আমরা আমাদের ঘরবাড়ি, জমিজমা ও জীবিকা হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছি। সরকার যেন দ্রুত তদন্ত করে স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করে।”

এদিকে স্থানীয়দের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে এলাকাবাসী অবিলম্বে নদীভাঙনের কারণ অনুসন্ধান, পানির পাম্প স্থাপনের প্রভাব মূল্যায়ন এবং নিজকুঞ্জরা গ্রাম রক্ষায় জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

গ্রামবাসীদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শুধু নিজকুঞ্জরা গ্রাম নয়, জাতীয় গুরুত্বপূর্ণ রেললাইন, রেলওয়ে সেতু এবং আশপাশের বিস্তীর্ণ জনপদও বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমার অপেক্ষাটা সার্থক : মিম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


আমার অপেক্ষাটা সার্থক : মিম

দুই বছরের বিরতির পর এবারের ঈদুল আজহায় নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘মালিক’-এ তাঁর বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিনেমাটি মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং দীর্ঘ বিরতি নিয়ে এক গণমাধ্যমে সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।

মিম বলেন, ‘দুই বছরের এই বিরতি আমার কাছে অনেক দীর্ঘ সময় মনে হয়েছে। এই সময়ে দর্শকরা বারবার জানতে চেয়েছেন, নতুন সিনেমা কবে আসবে। আমি আসলে তাদের জন্য কাজ করতে চেয়েছি, কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। তাই এবার ঈদে ‘মালিক’ নিয়ে ফিরতে পেরে খুব ভালো লাগছে। দর্শকদের ভালোবাসা ও আগ্রহ দেখে মনে হচ্ছে অপেক্ষাটা সার্থক হয়েছে।’

দীর্ঘদিন নতুন সিনেমায় দেখা না যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, কাজের প্রস্তাবের অভাব ছিল না। তবে তিনি গল্প, চরিত্র এবং পুরো প্রজেক্ট বিবেচনা করেই সিদ্ধান্ত নেন। তাঁর ভাষায়, ‘শুধু পর্দায় উপস্থিত থাকার জন্য কাজ করা উচিত নয়; এমন কিছু করা উচিত, যা দর্শকের মনে থাকে।’

‘মালিক’ সিনেমায় কাজ করার বিষয়টি সম্পর্কে মিম জানান, এটি ঈদকে সামনে রেখে পরিকল্পিত একটি বড় প্রজেক্ট ছিল। গল্প এবং অ্যাকশনধর্মী উপস্থাপনাও তাঁর কাছে আলাদা লেগেছে। পাশাপাশি আরিফিন শুভর উপস্থিতিও তাঁকে আগ্রহী করেছে।

সিনেমায় মিম অভিনয় করেছেন ‘মায়া’ চরিত্রে। চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শক আমাকে এখানে দুই রূপে দেখতে পাবেন। একদিকে সে খুব চঞ্চল ও প্রাণবন্ত, অন্যদিকে তার আরেকটি ভিন্ন দিকও রয়েছে। চরিত্রটির বিভিন্ন স্তর আছে, যা অভিনয়ের সুযোগ তৈরি করেছে।’

চরিত্রটিকে মূল্যায়ন করতে গিয়ে মিম বলেন, ‘আমি তো দশে দশই দেব। তবে স্বীকৃতি দিতে হবে দর্শকদের। যদি চরিত্রটি দর্শকদের ভালো লাগে, তাহলেই আমার কাছে এটা বড় প্রাপ্তি।’

বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে আশাবাদী মিম। তিনি মনে করেন, দর্শক এখন হলে গিয়ে বাংলা সিনেমা দেখছেন, নতুন গল্প গ্রহণ করছেন এবং ভালো কনটেন্টকে সমর্থন দিচ্ছেন, যা চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক সংকেত।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মিম জানান, তিনি সব সময় ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে চান। সংখ্যার চেয়ে মানসম্পন্ন কাজকেই বেশি গুরুত্ব দেন তিনি।

সবশেষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিম বলেন, দীর্ঘ বিরতির পরও তারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এটা আমার জন্য বড় প্রাপ্তি। আশা করি সবাই পরিবার নিয়ে ‘মালিক’ উপভোগ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গাদের দীর্ঘকালীন অবস্থান নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


রোহিঙ্গাদের দীর্ঘকালীন অবস্থান নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

রোহিঙ্গা সংকট নিরসনে নরওয়ের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রোহিঙ্গাদের এই বিশাল জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা নাগরিকদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই উপায়ে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে নরওয়ে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেন সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি-সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে মন্ত্রী ১৯৭২ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে নরওয়ের প্রারম্ভিক স্বীকৃতি এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ধারাবাহিক সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার মূল ভিত্তি হলো গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং জানান যে, নরওয়ে এখন চিরাচরিত উন্নয়ন সহযোগিতা থেকে সরে এসে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির দিকে বিশেষভাবে মনোযোগ দিচ্ছে। মন্ত্রী নরওয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ থেকে নরওয়েতে রপ্তানি পণ্য বহুমুখীকরণের ওপর জোর দেন।

তিনি নরওয়ের বাজারে বাংলাদেশের ওষুধ শিল্প চামড়াজাত পণ্য, আইটি সেবা, পাটজাত পণ্য এবং হস্তশিল্পের মতো উচ্চ-মূল্যের পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জাহাজ নির্মাণ এবং প্যাকেজিং শিল্পে নরওয়ের উদ্যোক্তাদের বড় আকারের বিনিয়োগ করার আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নরওয়ের আন্তর্জাতিক নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মধ্যে থাকা অন্যতম প্রধান দেশ। গ্রিন ক্লাইমেট ফান্ড এবং নরফান্ড-এর ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব ও কম-কার্বন প্রযুক্তির প্রকল্পগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও, তিনি দুই দেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, ডিজিটাল উদ্ভাবন, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণা ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানিয়ে নরওয়ের শিক্ষাবৃত্তির আওতা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সম্প্রসারণের অনুরোধ জানান।

বৈঠকে নরওয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি জনগণের চমৎকার ভূমিকার প্রশংসা করা হয়, যা দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

রোহিঙ্গা সংকটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) প্রতি নরওয়ের ধারাবাহিক মানবিক সহায়তা এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সক্রিয় কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান। তবে তিনি জোর দিয়ে বলেন যে, এই বিশাল জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা নাগরিকদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই উপায়ে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে নরওয়ে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে আশ্বস্ত করেন যে, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের একাত্মতা ও সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও সুরক্ষায় নরওয়ে সবসময় পাশে থাকবে।

সভায় নরওয়েজিয়ান দূতাবাসের পলিটিক্যাল অ্যাডভাইজার সারোয়ার জাহান চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং রাজনৈতিক-৩ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদিকে হটাতে রাজপথে নামছে ভাইরাল জেন-জি সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


মোদিকে হটাতে রাজপথে নামছে ভাইরাল জেন-জি সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা জেন-জি ও যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ এখন রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। দলটির লক্ষ্য হচ্ছে দেশটির শিক্ষা মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলা, এমনটাই জানা যায় রয়টার্সের এক প্রতিবেদনের সূত্রে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে রয়টার্সকে বলেছেন, তিনি নিজে ভারতে ফিরে গিয়ে দিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভে নেতৃত্ব দেবেন। শিক্ষার্থীদের স্বার্থে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার জন্য তিনি দাবি করেছেন যে এই আন্দোলন করা হবে।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই সংগঠনের অনুসারীর সংখ্যা ইতোমধ্যেই ২ কোটির বেশি ছাড়িয়েছে। মূলত ৩০ বছরের কম বয়সী তরুণদের মধ্যে বেকারত্ব, মূল্যস্ফীতি এবং শিক্ষা খাতে অনিয়ম নিয়ে ক্ষোভ থেকেই এই আন্দোলনের শুরু।

বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং মূল্যায়নে ভুলের অভিযোগের কারণে সম্প্রতি হাজারো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই কারণে আন্দোলন আরও জোরদার হয়েছে। সব মিলিয়ে প্রায় আট লাখ শিক্ষার্থী শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করে অনলাইনে স্বাক্ষর দিয়েছে বলেও জানা গেছে।

প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে রয়টার্সকে বলেছেন, “কতদিন আমরা ভয়ের মধ্যে থাকব? এবার জবাবদিহির সময় এসেছে।” কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ভারতে ফিরে গেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে।

এদিকে, সরকার ইতোমধ্যেই সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্লক করেছে বলে খবর পাওয়া গেছে। অভিজিৎ অভিযোগ করেছেন যে, অজ্ঞাত হ্যাকারদের মাধ্যমে তার দলের ইনস্টাগ্রাম পেজ দখলের চেষ্টা করা হয়েছে।

ভারতের একজন শীর্ষ মন্ত্রী সংগঠনটিকে বিদেশি প্রভাবিত বলেও আখ্যা দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বিশ্লেষকদের মতে, অনলাইন থেকে শুরু হওয়া এই আন্দোলন ভারতের তরুণ সমাজের বেকারত্ব ও মূল্যস্ফীতি নিয়ে গভীর অসন্তোষের প্রতিফলন হিসাবে দেখা যায়, যা ভবিষ্যতে বড় রাজনৈতিক চাপ তৈরি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%