প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।
সেই লক্ষ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা।
দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার শিমরন হেটমায়ার।
২০২৫ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছিলেন হেটমায়ার।
এরপর সাদা বলের এই সংস্করণে আর সুযোগ পাননি তিনি।
তবে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারও নির্বাচকদের আস্থা অর্জন করেছেন এই মারকুটে ব্যাটার।
টুর্নামেন্টে তিনি ৪১.৩৩ গড়ে ২৪৮ রান করেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৮৬.৪৬।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই হেটমায়ারকে ওয়ানডে দলে ফেরানো হয়েছে।
পাশাপাশি আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দলে আরও ফিরেছেন পেসার আলজারি জোসেফ, যিনি চোট কাটিয়ে আবারও মাঠে নামতে প্রস্তুত।
নিউজিল্যান্ড সিরিজে জায়গা না পাওয়া স্পিনার গুডাকেশ মোতিকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া পেস আক্রমণে থাকছেন শামার জোসেফ ও জেডন সিলস।
দুই তরুণ পেসারের ওয়ার্কলোড ব্যবস্থাপনায় সতর্ক অবস্থান নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩ জুন।
জ্যামাইকার সাবিনা পার্কে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ।
একই ভেন্যুতে ৬ ও ৮ জুন অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচও।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড:
শাই হোপ (অধিনায়ক), আকিম অগুস্তে, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, গুডাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেডন সিলস ও শামার স্প্রিঙ্গার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন