১০:৩৭ পি.এম
রাজধানী ঢাকার গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার নামিয়ে সেটিতে আগুন লাগিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই ঘটনার নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আবু জাফর।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকার ফ্লাইওভারের ওপর এই কার্যক্রমটি সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ফুলবাড়িয়া মার্কেটের পাশে ফ্লাইওভারের রেলিংয়ে শেখ হাসিনা, শেখ মুজিব ও বাহাউদ্দীন নাসিমের ছবি সংবলিত একটি ব্যানার ঝুলতে দেখা যায়। ব্যানারটি লক্ষ্য করে ছাত্রদল নেতা জাফর ফ্লাইওভারে উঠে সেটি নামিয়ে আগুনে পুড়িয়ে দেন।
আরও পড়ুন: মিরপুর বেড়িবাঁধে বাস-অটোর সংঘর্ষ, ৪ জন নিহত
এ সময় ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর মন্তব্য করেন, "এই দেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন আমরা রাখব না। খুনি হাসিনা চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছে। জনগণের প্রতিরোধের মুখে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও হাসিনার বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।"
তিনি আরও বলেন, "নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে সেখানেই গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। তাদের প্রতিহত করতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা প্রস্তুত রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন