০৬:২৯ পি.এম
গোটাবিশ্ব বিশ্বকাপ জ্বরে ভেসে যাচ্ছে। দেয়ালে দেয়ালে দেখা যাচ্ছে পছন্দের দলের পতাকা। আবার কিছু মানুষ তাদের পছন্দের দল ও প্রিয় খেলোয়াড়ের জার্সি গায়ে জড়িয়ে দেশের নাম জানাচ্ছেন।
এ উৎসবে পাকিস্তানি বিনোদন জগতের শীর্ষ তারকারাও মেতে উঠেছেন। তারা তাদের পছন্দের দল ও প্রিয় খেলোয়াড়দের জার্সি এবং হাতে পতাকা উড়িয়ে জানাচ্ছেন—কে কোন দলকে সমর্থন করছেন।
পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান ফুটবল বিশ্বকাপে দৃঢ়ভাবে আর্জেন্টিনা এবং ফুটবল জাদুকর লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভক্ত হিসেবে হানিয়া আমির, সজল আলি এবং প্রতিভাবান অভিনেতা বিলাল আব্বাস খানও আছেন।
আরও পড়ুন: টাইগার শ্রফের গাড়িতে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার ৪
তবে জনপ্রিয় ড্রামা অ্যাক্টর ফিরোজ খান পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থক হলেও তিনি ব্রাজিলকে সমর্থন করেন। ফিরোজ খানের সহ-অভিনেতা, তারকা সাহার হাশমি ব্রাজিলের সমর্থক।
দল সমর্থনের তালিকায়, অন্য অভিনেতা-অভিনেত্রীদের থেকে অনেকটাই আলাদা পাক সুপার মডেল-অভিনেত্রী মেহউইশ হায়াত। তার প্রিয় দল স্পেন। মূলত ডেভিড ভিয়ার খেলা দেখেই দলটির প্রতি এই প্রেম তৈরি হয়েছিল বলে তিনি জানাচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন