ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

অবৈধ অভিবাসী শনাক্তে ড্রোন ইউনিট গঠন করছে মালয়েশিয়া


অবৈধ অভিবাসী শনাক্তে ড্রোন ইউনিট গঠন করছে মালয়েশিয়া

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দেশের বিভিন্ন স্থানে নজরদারি জোরদার এবং অভিযান পরিচালনায় গতি আনতে প্রতিটি রাজ্যে ড্রোন ইউনিট গঠনের পরিকল্পনা করেছে। শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানান, দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

বিবৃতিতে জানানো হয়েছে, এই ইউনিটগুলো আনুষ্ঠানিকভাবে চালুর প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রতিটি রাজ্যের প্রয়োগকারী বিভাগে এখন পর্যন্ত দক্ষ ড্রোন অপারেটর প্রস্তুত রাখা হয়েছে।

২০২১ সালে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির জন্য কয়েকটি ছোট ড্রোন কেনার মাধ্যমে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয় এবং ২০২৪ সালে ক্রমবর্ধমান অভিযানিক প্রয়োজন মেটানোর জন্য আরো ড্রোন যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

বর্তমানে এই ড্রোনগুলো দেশব্যাপী বিভিন্ন অভিযান ও তল্লাশিতে একটি গুরুত্বপূর্ণ ‘ফোর্স মাল্টিপ্লায়ার’ হিসেবে কাজ করছে। এই প্রযুক্তির সাহায্যে কর্মকর্তারা অভিযানের সময় আকাশ থেকে নজরদারি চালানোর পাশাপাশি দুর্গম এলাকার তথ্য সংগ্রহ ও অভিবাসন ডিপো থেকে পালিয়ে যাওয়া আসামিসহ যেকোনো পলাতক সন্দেহভাজনদের অবস্থান সহজে শনাক্ত করতে পারছেন।

এতে একদিকে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের শারীরিক ঝুঁকির আশঙ্কা কমেছে, অন্যদিকে অভিযানগুলোর সার্বিক কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে এই ড্রোনগুলোর সক্ষমতা আরো বাড়ানো হবে, যার মাধ্যমে এটি লক্ষ্যবস্তু এলাকার ম্যাপ তৈরির মতো আরও উন্নত কাজ করতে পারবে।

প্রযুক্তিগত এই সুবিধার কারণে যেকোনো অভিযানে অপরাধী আটকের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে সামনে ড্রোন ও প্রশিক্ষিত পাইলটের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণহানি, শোক জানালেন মোদি ও মমতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক নিয়ন্ত্রণে কার্যকর নতুন আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


মাদক নিয়ন্ত্রণে কার্যকর নতুন আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্ণীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া মন্তব্য করেছেন যে, পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি মঙ্গলবার বলেন, দেশের দীর্ঘদিন গণতান্ত্রিক সরকার না থাকার কারণে মাদক কারবারিরা তাদের নেটওয়ার্ক অনেক গভীরভাবে বিস্তার করেছে। বর্তমান বাস্তবতায় পুরনো আইন দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই মাদক নির্মূলে কার্যকর ও সময়োপযোগী আইন প্রণয়নে সরকার কাজ শুরু করেছে।

শুক্রবার দুপুরে লক্ষ্ণীপুরের রায়পুর উপজেলার মধ্যসাগরদী জামে মসজিদের সামনে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংসদে নতুন মাদকবিরোধী আইন প্রণয়নের জন্য একটি বিল আনা হয়েছে। একইসঙ্গে জুয়ার বিরুদ্ধে কঠোর আইনও প্রণীত হচ্ছে। সরকার মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।

ম্যানবন্ধনে সভাপতিত্ব করেন বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলম এবং সঞ্চালনা করেন বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলাম। মানববন্ধনে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর প্রেসক্লাব সেক্রেটারি হারুনুর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশে মাদক সেবন ও বেচাকেনা, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সকল অপরাধ দমনে প্রশাসনের আরও কঠোর ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা। একসঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। কর্মসূচিতে এলাকার সচেতন নাগরিক, যুবসমাজ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ সমাজ গঠনে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পদ্মা নদীতে কোস্ট গার্ডের যৌথ অভিযান

অবৈধ বালু উত্তোলনকালে ২ ড্রেজার, ৩ বাল্কহেডসহ আটক ১৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


অবৈধ বালু উত্তোলনকালে ২ ড্রেজার, ৩ বাল্কহেডসহ আটক ১৩

ইদানিং, চাঁদপুর নৌসীমানা সংলগ্ন শরীয়তপুর নড়িয়া চন্ডিপুরে এবং মাদারীপুরে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে পদ্মায় যৌথ অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার ও ৩ টি বাল্কহেডসহ ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ বিকালে, কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্যটি জানিয়েছেন।

তিনি বলেন, মাদারীপুরের শিবচর থানাধীন চর-জানাজাত সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে, শুক্রবার ভোর ৫ টায়, কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা এবং নৌ পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার ও ৩ টি বাল্কহেড জব্দ করা হয় এবং ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলী জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখতে থাকবে।

এদিকে, চাঁদপুর- ঢাকা নৌ রুটের লঞ্চ যাত্রী সূত্রে জানা যায়, চাঁদপুর মেঘনা সংলগ্ন পদ্মা নদীর লাইনে শতশত বালুবাহী জাহাজ আসা- যাওয়া করছে। এখন অগণিত ড্রেজার ভাসছে। পদ্মা- মেঘনা নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের বৈধতা বা অবৈধ কিছুই সাধারণ মানুষ জানেন না। শুধুমাত্র নদীতে ড্রেজার ও বালুর জাহাজের চলাচল দেখছেন। এসব বালুর বৈধতার প্রশ্নে প্রশাসনই ভালো বলতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারী বৃষ্টিতে আরও পাঁচ জেলায় বন্যার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


ভারী বৃষ্টিতে আরও পাঁচ জেলায় বন্যার শঙ্কা

টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে দেশের কিছু জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে। বিভিন্ন নদী ও নদীর পানির উচ্চতা বেড়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আরও পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যা হওয়ার সম্ভাবনা সম্পর্কিত সতর্কতা প্রকাশ করেছে।

শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলাহয়েছে, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর সহ বিভিন্ন জেলার নদী-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর মাঝে কিছু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি বিভিন্ন স্থানে বিপৎসীমার উপরে উঠতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা ঘটার আশঙ্কা রয়েছে। একই সময় লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকায়ও সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চট্টগ্রাম বিভাগের বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি ধীরে ধীরে কমাটে পারে। ফলে এসব এলাকার বন্যা পরিস্থিতিরও ধীরগতিতে উন্নতি ঘটতে পারে বলে কেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টাতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভুগাই-কংস নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও এ নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টির কারণ হতে পারে।

এছাড়া, সুরমা ও কুশিয়ারা নদীর পানিও আগামী ৪৮ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জে কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার পাশাপাশি সুরমা নদীর তীরবর্তী নিচু অঞ্চলেও নতুন করে পানি প্রবেশ করার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে তিস্তা নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা ঘটতে পারে।

অন্যদিকে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রামে ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এর ফলে এসব জেলার নদী-তীরবর্তী কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জরিমানা

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার, ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

জানা গেছে, বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া বেড়িলাবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আরিফুল ইসলাম এবং রাধাকৃষ্ণপুর গ্রামের অনিল প্রামানিকের ছেলে কৃষ্ণ প্রামানিক অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, “পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে মোবাইল কোটের মাধ্যমে ওই দুই ব্যক্তির উপর দুই লাখ টাকা জরিমানা করা হয়।” তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, “মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বাঘা থানা পুলিশের সহযোগিতায়। গড়গড়ি ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়। এ সময় নদী থেকে বালু উত্তোলনের অপরাধেও তাদের প্রত্যেককে এক লক্ষ করে মোট দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।” আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, পদ্মা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে গত ৭ মাসে ৭ টি খুনের ঘটনা ঘটেছে। খুনের ঘটনাগুলি রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের পদ্মার চরে ঘটেছে। চর দকল ও বাবলু উত্তোলনের সাথে সম্পর্কিত মোট ১১টি সন্ত্রাসী গোষ্ঠী পদ্মার চরে গড়ে উঠেছে। নিহতদের মধ্যে রয়েছেন গড়গড়ি ইউনিয়নের খানপুরের আমান মন্ডল এবং নাজমুল হোসেন, যিনি ২০২৫ সালের ২৭ অক্টোবর নিহত হন।

নিহত নাজমুল হোসেনের পরে ২৮ অক্টোবর হবিরচর থেকে কুষ্টিয়ার লিটন হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার দুই মাস পর, ৩ জানুয়ারি, গভীর রাতে সোহেল রানাকে গুলি করে হত্যা করা হয়। সোহেল রানা রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে। ১৮ মে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে ১০-১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল হামলা চালিয়ে স্বপন বেপারীকে গুলি করে হত্যা করে এবং তার লাশ ট্রলারে করে তুলতে থাকে। এরপর, স্বপন বেপারীর পরিবারের এক দেড় মাস পরেও তার সন্ধান মেলেনি।

উল্লেখ্য, গত ৯ জুন পদ্মার চরের নীচ খানপুর থেকে চৌদ্দহাজার মাঠের পাশে চর জাজিরা নামক স্থান থেকে নৌপুলিশ আজিজুল হাকিম ঝড়ুর লাশ উদ্ধার করে। আজিজুল হাকিম ঝড়ু বাগাতিপাড়া উপজেলার হিজলি পাবনা পাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে। এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, “প্রশাসনের তালিকায় পদ্মার চরের ১১টি সন্ত্রাসী গোষ্ঠীর নাম রয়েছে।” সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে কাঁকন বাহিনী, মন্ডল বাহিনী, টুকু বাহিনী, সাঈদ বাহিনী, লালচাঁদ বাহিনী, রাখি বাহিনী, শরীফ কাইগি বাহিনী, রাজ্জাক বাহিনী, চল্লিশ বাহিনী, বাহান্ন বাহিনী এবং সুখচাঁদ-নাহারুল বাহিনী অন্তর্ভুক্ত। এসব বাহিনী একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মানুষ হত্যা করে আসছে। তবে ‘অপারেশন ফাস্ট লাইট’ অভিযানে কয়েক দফায় ২০৩ জনকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%