১১:১৪ পি.এম
ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিষয়ে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক সরকারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ সংক্রান্ত অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী জানান, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়।
এনটিআরসিএ-এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ এবং সুন্দরভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?
মানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে গুজব রয়েছে তার বিষয়ে তিনি মন্তব্য করে বলেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এর ফলে যেন কেউ অপতথ্য প্রচার না করে, এ বিষয়ে সকলের প্রতি অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষভাবে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে এনটিআরসিএ কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের পরীক্ষা গ্রহণ এবং সুপারিশের কাজ পরিচালনা করে আসছে। সরকার এই প্রক্রিয়াকে আরও অধিক স্বচ্ছ ও আধুনিক করার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন