ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ছাত্রদল-শিবিরের সমঝোতা, সহাবস্থানে থাকার সিদ্ধান্ত


ছাত্রদল-শিবিরের সমঝোতা, সহাবস্থানে থাকার সিদ্ধান্ত

ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিরসনের জন্য এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে, অতীতের ঘটনাকে কেন্দ্র করে পরস্পরকে দোষারোপ না করে, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ এবং পারস্পরিক সহাবস্থানের বিষয়টি নিশ্চিত করায় দুই সংগঠনের নেতারা একমত হয়েছেন।

এই বৈঠক অনুষ্ঠিত হয় রোববার (৯ আগস্ট) ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে মধ্যস্থতা করেন ঢাকার-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান হামিদ। অন্যদিকে, জামায়াতের পক্ষ থেকে মধ্যস্থতা করেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন।

বৈঠকে দুই পক্ষই ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি অতীতের ঘটনাগুলোকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি না করার বিষয়ে সকল নেতারা একমত হয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: অষ্টম শ্রেণিতে পিথাগোরাসের গণিতবিদ্যা ও জ্যামিতিক সমস্যা

এ সময় ঢাকা মহানগর পুলিশের একটি সহকারী কমিশনার, মাদরাসার উপাধ্যক্ষ ও শিক্ষক ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ এবং ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি ও উত্তেজনা নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার এবং ভবিষ্যতে সংঘাতের পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়েও উভয় পক্ষের নেতারা মত দান করেন।

বৈঠক শেষে এস এম ফরহাদ বলেন, 'অতীতে কী ঘটেছে তা নিয়ে পরস্পরকে দোষারোপ না করে সামনে কীভাবে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায়, সেটিই আলোচনার মূল বিষয় ছিল। ক্যাম্পাসে সবাই যেন সহাবস্থান করতে পারে এবং ভবিষ্যতে কোনো ধরনের সংঘাতের পরিবেশ তৈরি না হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে।'

তিনি বলেন, বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘাত থেকে সরে আসার বিষয়টি তুলে ধরেছে। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান

এছাড়া বৈঠকে ঢাকা আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতির বিষয়টিও আলোচনা করা হয়েছে। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

এদিকে, সমঝোতা বৈঠক শেষে ঢাকা আলিয়া মাদরাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিমের সঙ্গে ছাত্রদলের এক নেতাকে কোলাকুলি করতে দেখা যায়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালি দিয়ে তাদের স্বাগত জানান। বৈঠকে উপস্থিত নেতারা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও তা যেন সংঘাত বা শিক্ষার পরিবেশ নষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। তারা পারস্পরিক সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আবু তাহের চৌধুরী ও যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আবু তাহের চৌধুরী ও যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম নির্বাচিত

গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নাগরিক ফোরামের একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভা।

সভায় সভাপতিত্ব করেছেন সংগঠনটির চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার ব্যারিস্টার মনোয়ার হোসেন।

সভায় ২০১৫ সাল থেকে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড তুলে ধরার সময় ব্যারিস্টার মনোয়ার হোসেন চেয়ারম্যান বলেন, "চট্টগ্রাম নাগরিক ফোরাম নগরবাসীর অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক সমস্যা সমাধানে নিরন্তর কাজ করে যাচ্ছে।"

তিনি বলেন, "চট্টগ্রামবাসীর কাছে এই সংগঠনের বিশেষ গুরুত্ব ও গ্রহণযোগ্যতা রয়েছে।"

চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ফোরামকে আরও শক্তিশালী ও সক্রিয় করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ফোরামের মহাসচিব হিসেবে বিশিষ্ট সমাজসেবক জনাব আবু তাহের চৌধুরী এবং যুগ্ম-মহাসচিব হিসেবে বিশিষ্ট লেখক-সংগঠক কামরুল ইসলামকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেয়া হয়েছে।

এ ছাড়া অন্যান্য পদে কোনো পরিবর্তন আপাতত নেই। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ চেয়ারম্যান ও সংগঠনের অন্যান্য নেতৃত্বের সাথে আলোচনা করে অতি শীঘ্রই কমিটি পুনর্গঠনের সুনির্দিষ্ট প্রস্তাব এবং চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধানে বিস্তারিত কার্যকর কর্মসূচি চূড়ান্ত করা হবে।

সভায় চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা নিরসন, কালুরঘাট নতুন সেতু নির্মাণ কাজ দ্রুত দৃশ্যমান করা, যানজট নিরসন, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, মিডিয়া সন্ত্রাস বন্ধ করা এবং বিভিন্ন ইস্যুতে জনগণকে সচেতন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, এবং সিডিএর মাস্টার প্ল্যান সংশোধন বা নতুন মাস্টার প্ল্যান গ্রহণের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই লক্ষ্যে দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত চট্টগ্রামবাসী ও প্রবাসী বাংলাদেশিদের মতামত গ্রহণ করে চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে, যা পরবর্তীতে সংশ্লিষ্ট সব সংস্থা ও সরকারের কাছে উপস্থাপন করা হবে।

এই সভায় আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে—চট্টগ্রাম নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পী শাহরিয়ার খালেদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম, বিশিষ্ট রাজনীতিক মিতুল দাশগুপ্ত, ফোরামের সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, এবং সর্বজনাব কে এম শহীদুল্লাহ, আব্দুল কাদের, রেজাউল করিম, ইমাম হোসেন চৌধুরী, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নূর, আক্তার হোসেন, শহীদুল ইসলাম, ইলিয়াস রিপন, মোহাম্মদ শাহরিয়ার, আরিফুল ইসলাম চৌধুরী, মনজুর আহমেদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারুক আহমদ ও আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে আড়াই লাখ ইয়াবাসহ অস্ত্র-গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


বান্দরবানে আড়াই লাখ ইয়াবাসহ অস্ত্র-গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় আড়াই লাখ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ আগস্ট রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবির ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিকের নেতৃত্বে ঘুমধুম বিওপির সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত পিলার ৩১ নং এর কাছাকাছি নয়াপাড়ায় চোরা কারবারিদের ধাওয়া করে।

এসময় মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, ১টি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহাজভাঙা শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার বাস্তবায়ন দাবি বিএলএফের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


জাহাজভাঙা শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার বাস্তবায়ন দাবি বিএলএফের

জাহাজভাঙা ও রিসাইক্লিং শিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি দ্রুত বাস্তবায়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এ দাবি বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) জানিয়েছে। তাদের এই দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়ে বিএলএফের জাহাজভাঙা শ্রমিক-কর্মচারী কমিটির উদ্যোগে একটা জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) চট্টগ্রামে বিএলএফের কার্যালয়ে সংগঠনের নেতারা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে সভাপতিত্ব করেছেন বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিএলএফ জাহাজভাঙা শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল। বৈঠকের সঞ্চালনা করেন বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও জাহাজভাঙা শ্রমিক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ মিয়া।

বক্তারা উল্লেখ করেন, জাহাজভাঙা ও রিসাইক্লিং শিল্প দেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এই খাতের শ্রমিকরা দীর্ঘদিন ধরে জীবনঝুঁকি নিয়ে কাজ করার পরও ন্যায্য অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। শ্রমিকদের এই বঞ্চনা দূর করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট মালিকপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা।

সভায় জাহাজভাঙা শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ঘোষিত ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি অবিলম্বে কার্যকর এবং কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি সামগ্রিক কর্মপরিবেশের উন্নয়ন সম্পর্কে দাবি জানানো হয়। শ্রমিক নেতারা বলেন, তাঁদের এই দাবির দ্রুত বাস্তবায়ন না হলে তারা একত্রিত হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএলএফ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছার ভূঁইয়া, রিজওয়ানুর রহমান খান, হাজী আলমগীর হোসেন, মহি উদ্দিন মজনু, গোলাম শাহরিয়ার এবং বিএলএফ জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ ও মোহাম্মদ মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংক আমানতের সুদে উৎসে কর কর্তনে ব্যাংকগুলোকে সতর্ক করেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


বাংলাদেশ ব্যাংক আমানতের সুদে উৎসে কর কর্তনে ব্যাংকগুলোকে সতর্ক করেছে

বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে আমানতের বিপরীতে পরিশোধ করা সুদ বা মুনাফার ওপর প্রযোজ্য হারে উৎসে কর কর্তন এবং নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়ে আরো সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিপিআরডি-১) থেকে এক সার্কুলার লেটারের মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে আমানতের সুদ বা মুনাফার ওপর উৎসে কর কর্তন এবং এ কর্তন করা কর নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতি ঘটছে।

সার্কুলারটিতে বলা হয়েছে, ব্যাংকগুলো উৎসে কর কর্তনের ক্ষেত্রে আইনানুগ হার ও বিধান যথাযথভাবে অনুসরণ না করায় পরবর্তী সময়ে কর সমন্বয় ও নিরীক্ষা কার্যক্রমে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রেই সঠিকভাবে কর কর্তন না করায় সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ১০২ অনুযায়ী, গ্রাহকের সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, মেয়াদি আমানত বা অন্য কোনো আমানতের বিপরীতে পরিশোধ করা সুদ বা মুনাফার ওপর প্রাপকের ধরন অনুযায়ী প্রযোজ্য হারে উৎসে কর কর্তন করতে হবে।

উৎসে কর বিধিমালা, ২০২৩-এর বিধান অনুযায়ী, কর্তন বা সংগ্রহ করা অর্থ নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারের তথ্য অনুযায়ী, অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত কোনো মাসে কর কর্তন বা সংগ্রহ করা হলে— সংশ্লিষ্ট মাস শেষ হওয়ার পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। তবে জুন মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে কোনো দিন কর কর্তন বা সংগ্রহ করা হলে, কর্তন বা সংগ্রহের পরবর্তী সাত দিনের মধ্যে তা জমা দিতে হবে। আর জুন মাসের ২০ তারিখের পরের দিনগুলোতে কর কর্তন বা সংগ্রহ করা হলে পরবর্তী দিনই সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংক কর্তৃক কর্তন করা উৎসে কর কোনোভাবেই নির্ধারিত সময়সীমার চেয়ে বেশি সময় জেনারেল লেজার বা অন্য কোনো হিসাবে সংরক্ষণ করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। একই সঙ্গে উৎসে কর কর্তন-সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণ এবং প্রয়োজনীয় বিবরণী ও চালানের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল নিশ্চিত করতে হবে।

এ ছাড়া উৎসে কর কর্তন ও সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ এবং উৎসে কর বিধিমালা, ২০২৩-এর অন্যান্য প্রযোজ্য বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%