ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জুয়ার টাকার জন্য বৃদ্ধা লুৎফুর নাহারকে খুন করেছে সিয়াম


জুয়ার টাকার জন্য বৃদ্ধা লুৎফুর নাহারকে খুন করেছে সিয়াম

চাঁদপুর শহরের একটি বহুতল ফ্ল্যাট বাসায় বৃদ্ধা লুৎফুর নাহার হত্যার ঘটনায় সিয়াম প্রধানিয়া (১৬) নামের এক কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন। তিনি জানান, নিহতের আপন মেয়ে জান্নাত বেগমের সন্তান সিয়াম প্রধানিয়া। অনলাইনে জুয়া খেলার টাকার লোভে, সিয়াম নানি লুৎফুর নাহারকে বাসায় একা পেয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নিতে গলা কেটে নির্মমভাবে হত্যা করে।

ঘটনাটি ঘটে গত ১৮ নভেম্বর রাতে। হত্যার পর সিয়াম গা ঢাকা দেয়। সোমবার সকালে সদর মডেল থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এ সময় পুলিশ বৃদ্ধার ছিনিয়ে নেয়া স্বর্ণালংকার উদ্ধার করে। নিহতের মেয়ে নাহিদা খান সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার

সিয়াম প্রধানিয়া জেলার মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। হত্যাকাণ্ডের দায় স্বীকার করার পর বিকেলে আদালতের মাধ্যমে অভিযুক্ত সিয়ামকে জেলহাজতে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ার ৪ গ্রামে প্যারামিক্সো ভাইরাসের গবেষণা জরিপ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


মঠবাড়িয়ার ৪ গ্রামে প্যারামিক্সো ভাইরাসের গবেষণা জরিপ শুরু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৪টি গ্রামে বসবাসরত জনগণের মধ্যে বিভিন্ন প্যারামিক্সোভাইরাসের (হাম, মাম্পস, প্যারাইনফ্লুয়েঞ্জা) পূর্ববর্তী হার নিরূপণের জন্য গবেষণা জরিপ শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই জরিপটি মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ, মিরুখালী, নাগ্রাভাঙ্গা ও দক্ষিণ মিঠাখালী গ্রামের আংশিক এলাকায় ৪ দিন ধরে চলবে।

গবেষণা জরিপটি পরিচালনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান ডা. মুশফিকুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি সার্ভে টিম। টিমের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট রাজু আহমেদ, প্রোগ্রাম এসিস্ট্যাান্ট মো. সাইদুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট মো. শাহানুর ইসলাম, ফিল্ড রিসার্চ এসিস্ট্যান্ট সায়মা আক্তার ও মেডিকেল টেকনোলজিস্ট মোসা. লাইজু আক্তার।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং বাংলাদেশ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র (আসিডিডিআরবি) যৌথভাবে দেশের ৬৪টি জেলায় এই গবেষণা জরিপ পরিচালনা করছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই গবেষণা জরিপে কারিগরি সহায়তা প্রদান করছে।

সার্ভে টিমের সদস্য প্রোগ্রাম এসিস্ট্যাান্ট মো. সাইদুল ইসলাম জানান, গবেষণায় প্রাপ্ত তথ্য পরবর্তীতে নিপাহ ভাইরাস সংক্রমণের ঝুঁকির উপর পূর্ববর্তী প্যারামিক্সোভাইরাস সংক্রমণের প্রভাব এবং ভবিষ্যৎ সম্ভাব্য টিকার কার্যকারিতা সম্পর্কে প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হবে। এ লক্ষ্যে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় তথ্য এবং রক্তের নমুনা সংগ্রহ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর,প্রতিনিধি

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক ১
 
 
সুনামগঞ্জের তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার ইসলাম উদ্দিন কামড়াবন্দ গ্রামের প্রয়াত ইসমাইল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি কারবারি সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
 
পুলিশ জানায়, ইসলাম উদ্দিন দীর্ঘদিন ধরে গোপনে নিজের বসতঘরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদের বিশেষ নির্দেশনায় থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মোহাম্মদ সাদেকের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতঘর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ইসলাম উদ্দিনকে।
 
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগী উপজেলার সোনাপুর গ্রামের প্রয়াত হাসিম মিয়ার ছেলে সাত্তারসহ অজ্ঞাতনামা আরও দুজন পালিয়ে যান।
 
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ জানান,গ্রেপ্তার ইসলাম উদ্দিন,পলাতক সাত্তারসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
 
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি আরও বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদক কারবারিসহ যেকোনো অপরাধীদের অপতৎপরতা রুখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরানের যুক্তরাষ্ট্রের ‘অন্যায়’ সব উপায়ে প্রতিহতের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


তেহরানের যুক্তরাষ্ট্রের ‘অন্যায়’ সব উপায়ে প্রতিহতের হুঁশিয়ারি

দখলদার ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সব ধরনের অন্যায় পদক্ষেপ ও অবরোধের মোকাবিলায় তেহরান সব উপায় ব্যবহারের কথা জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার (২৩ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তবে তিনি কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

যুক্তরাষ্ট্র প্রথমে গত ১৩ এপ্রিল ইরানসংশ্লিষ্ট তেল রপ্তানির ওপর নৌ অবরোধ আরোপ করে। পরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি খসড়া সমঝোতার পর জুনে তা প্রত্যাহার করা হয়। কিন্তু আলোচনা ভেঙে গেলে ১৪ জুলাই আবারও অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র।

গত ১৮ নভেম্বরের এক নৌ নিরাপত্তা নির্দেশনায় যুক্তরাষ্ট্র জানায়, অবরোধ ইরানের সব বন্দর, তেল টার্মিনাল ও উপকূলীয় এলাকায় প্রযোজ্য। অনুমতি ছাড়া এসব এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার সন্দেহ হলে জাহাজ থামানো, অন্য পথে পাঠানো কিংবা আটক করা হতে পারে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ইরান ছাড়া অন্য গন্তব্যে যাওয়া জাহাজের হরমুজ প্রণালি দিয়ে চলাচল এই অবরোধের আওতায় পড়ে না।

নৌ চলাচলবিষয়ক যৌথ তথ্যকেন্দ্র জেএমআইসি পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় নিরাপত্তা ঝুঁকি ‘গুরুতর’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের নতুন বক্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে। তবে ‘সব উপায়’ ব্যবহারের ঘোষণা থেকে নির্দিষ্ট কোনো সামরিক অভিযান শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীর গ্রীনসিটি থেকে রুশ নাগরিক বুখিনস্কি ইভগেনির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


ঈশ্বরদীর গ্রীনসিটি থেকে রুশ নাগরিক বুখিনস্কি ইভগেনির মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা গ্রীনসিটির একটি ভবন থেকে পুলিশ বুখিনস্কি ইভগেনি (৪৮) নামের এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে।

মরদেহটি সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে গ্রীনসিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুমের সামনে থেকে উদ্ধার করা হয়।

নিহত রাশিয়ান নাগরিক বুখিনস্কি ইভগেনি রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমটেকএনার্গো কোম্পানিতে কর্মরত ছিলেন।

পাকশী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানিয়েছেন, ওই রাশিয়ান নাগরিক আজ কর্মস্থলে যাননি। সন্ধ‍্যার পর তার প্রতিষ্ঠানের এক কর্মচারি তাকে খুঁজতে আসেন। তখন ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খোলা পেয়ে কক্ষে প্রবেশ করেন তিনি। পরে তিনি ওই রাশিয়ান নাগরিককে বাথরুমের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে গ্রীনসিটির চিকিৎসক এসে রাশিয়ান নাগরিক বুখিনস্কি ইভগেনিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্টস্ট্রোক করে মারা গেছেন। নিহত ওই রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%