প্রিন্ট এর তারিখঃ ২৪শে নভেম্বর, ২০২৬ইং; ০১:০৭ এম || প্রকাশের তারিখঃ ২৩শে নভেম্বর, ২০২৬ইং; ১১:৩৪ পি.এম
তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক ১
সুনামগঞ্জের তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসলাম উদ্দিন কামড়াবন্দ গ্রামের প্রয়াত ইসমাইল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি কারবারি সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, ইসলাম উদ্দিন দীর্ঘদিন ধরে গোপনে নিজের বসতঘরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদের বিশেষ নির্দেশনায় থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মোহাম্মদ সাদেকের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতঘর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ইসলাম উদ্দিনকে।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগী উপজেলার সোনাপুর গ্রামের প্রয়াত হাসিম মিয়ার ছেলে সাত্তারসহ অজ্ঞাতনামা আরও দুজন পালিয়ে যান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ জানান,গ্রেপ্তার ইসলাম উদ্দিন,পলাতক সাত্তারসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি আরও বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদক কারবারিসহ যেকোনো অপরাধীদের অপতৎপরতা রুখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"