ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভাঙ্গুড়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন


ভাঙ্গুড়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

১৬ জুন, ২০২৬,  পাবনার ভাঙ্গুড়ায় ২০৩ মিটার সাবমারসিবল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার কঠোবাড়ীয়া থেকে গোপালপুর পর্যন্ত এই সড়কের উদ্বোধন করা হয়।

পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়াত) মুহাম্মদ আলী আছগারের প্রতিনিধি হিসেবে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহির উদ্দিন এই কাজের উদ্বোধন করেন।

এসময় প্রবীণ জামায়াত নেতা আব্দুল হামিদ মাস্টার, জামায়াত নেতা হাফিজুর রহমান, মাওলানা রোস্তম আলী, ইউনিয়ন জামায়াতের শূরা সদস্য ইসমাইল হোসেন এবং ওয়ার্ড জামায়াতের সভাপতি মহসিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

মাওলানা মহির উদ্দিন বলেন, এই সড়কটি ভেঙে যাওয়ার কারণে মানুষসহ যানচলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সুতরাং সংসদ সদস্য আলী আছগার মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কারে ব্যবস্থা গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের ফেসবুক পোস্ট ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের ফেসবুক পোস্ট ভাইরাল

বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। এই ২ দলের ম্যাচ বুধবার সকালে অনুষ্ঠিত হতে চলেছে। ম্যাচটি ঘিরে ইতোমধ্যে ভিন্ন ভিন্ন মতপ্রকাশ করছেন সমর্থকরা। সবাই নিজেদের জায়গা থেকে যে যার মতো অবস্থান জানাচ্ছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার মুশফিকুর রহিমও এই বিষয়ে বাদ যাননি। আর্জেন্টিনাকে নিয়ে তিনি একটি পোস্ট করেছেন। পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে নিজের ফেসবুকে তিনি এই সম্পর্কিত পোস্টটি দিয়েছেন। পোস্টে মুশফিকুর রহিম লিখেছেন, ‘Messi and Argentina time’। পোস্টের শেষে তিনি দোয়ার ইমোজি দিয়েছেন।

এদিকে, এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত পোস্টটিতে প্রায় এক লাখ রিঅ্যাকশন, ১০ হাজারের মতো কমেন্টস এবং প্রায় এক হাজার শেয়ার হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় ২ দলের ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়ে লিওনেল মেসির দল টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশনে নামবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে আলোচিত পুশইনের শিকার ষষ্টি চন্দ্র পাচ্ছেন সরকারি ঘর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


সীমান্তে আলোচিত পুশইনের শিকার ষষ্টি চন্দ্র পাচ্ছেন সরকারি ঘর

১৬ জুন, ২০২৬,  দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কথিত পুশইনের শিকার হিসেবে উদ্ধার হওয়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মন (৬৫) এবার সরকারি উদ্যোগে পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই। উপজেলা প্রশাসন আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রায় ৩ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা দুটি কক্ষবিশিষ্ট হবে। পাশাপাশি তিনি যে খাসজমিতে বসবাস করছেন, সেটিও তার নামে বন্দোবস্ত করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোমিনুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ১০ জুন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তের শূন্যরেখায় বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মধ্যে ঠেলাঠেলির ঘটনায় আলোচনায় আসেন ষষ্টি চন্দ্র বর্মন। তিনি প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় আটকে থাকার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে তার পরিবার তাকে শনাক্ত করে। এরপর তিনি পরিবারের কাছে ফিরে আসেন।

পরিবারের কাছে ফেরার পর বিভিন্ন গণমাধ্যমে তার মানসিক ভারসাম্যহীনতা, চরম দারিদ্র্য ও মানবেতর জীবনযাপনের চিত্র উঠে আসে। এছাড়াও তার পরিবারের আর্থিক দুরবস্থার বিষয়টি তুলে ধরে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। এই পরিপ্রেক্ষিতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন। গত ১৪ জুন ষষ্টি চন্দ্র বর্মনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে এনে তার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়। এ সময় তাকে শুকনা খাবার সহায়তাও দেওয়া হয়।

প্রাথমিক সহায়তা হিসেবে তাকে দুই ব্যাগ খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রতিটি ব্যাগে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২০০ গ্রাম মরিচ গুঁড়া, ১০০ গ্রাম হলুদ গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “আলোচিত ষষ্টি চন্দ্র বর্মনের বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে আমরা তাকে শুকনা খাবার দিয়ে সহযোগিতা করেছি। এছাড়া তার বসবাসের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তার বসবাসরত খাসজমি বন্দোবস্ত দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।”

গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল হক জানান, আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রায় ৩ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট একটি পাকা ঘর নির্মাণ করা হবে। পাশাপাশি তিনি যে খাসজমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সেটি তার নামে বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে ষষ্টি চন্দ্র বর্মনের মেজো জামাতা গৌরী চন্দ্র বর্মন কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। সাংবাদিকরাও বিষয়টি তুলে ধরেছেন বলেই হয়তো এই সহায়তা পাওয়া সম্ভব হয়েছে।” ষষ্টি চন্দ্র বর্মনের জন্য সরকারি ঘর নির্মাণের খবরে তার নিজ এলাকা মোহনপুর ইউনিয়নেও স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিনের অনিশ্চয়তা শেষে এবার অন্তত নিরাপদ আশ্রয় পেতে যাচ্ছেন এই বৃদ্ধ।

মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করে বলেন, “মানবিক কারণে নেওয়া এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টায় একজন অসহায় মানুষ নতুন জীবনের আশা খুঁজে পেয়েছেন।” সীমান্তের শূন্যরেখায় অসহায় অবস্থায় কাটানো সেই ২৪ ঘণ্টা দেশের মানুষের মনে নাড়া দিয়েছিল। আর এখন সরকারি সহায়তায় মাথা গোঁজার একটি স্থায়ী ঠিকানা পাওয়ার অপেক্ষায় রয়েছেন ষষ্টি চন্দ্র বর্মন। অনেকের প্রত্যাশা, এই উদ্যোগ তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংলিশ শিবিরে ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংলিশ শিবিরে ধাক্কা

ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে একটি বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের প্রাঙ্গণে ফুল ব্যাক টিনো লিভরামেন্তো চোটপ্রাপ্ত হয়ে তার দলের জন্য ছিটকে পড়েছেন, কারণ তিনি কাফ মাসলের এক গুরুতর আঘাতে আক্রান্ত হয়েছেন। এর ফলে ইংল্যান্ডের টুর্নামেন্ট শেষ হয়ে গেল।

লিভরামেন্তোর বদলি হিসেবে চেলসির ডিফেন্ডার ট্রেভো চালোবাহকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। তিনি কানসাস সিটিতে দলের প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে যাচ্ছেন। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিউক্যাসলের ডিফেন্ডার লিভরামেন্তো রবিবার অনুশীলনের সময় চোট পান।

এরপর বলা হয়েছে, দুর্ভাগ্যবশত, পরবর্তী স্ক্যান এবং ডাক্তারি মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে তিনি ইংল্যান্ডের টুর্নামেন্টে আর অংশ নিতে পারবেন না।

লিভ্রামেন্তোকে নেওয়া হয়েছিল মূলত তার বহুমুখী প্রতিভার জন্য। কারণ তিনি রাইট ব্যাক এবং লেফট ব্যাক উভয় পজিশনেই স্বচ্ছন্দ ছিলেন। বিশেষ করে তাকে রাইট ব্যাকে চোটপ্রবণ রিস জেমসের জন্য ব্যাকআপ হিসাবে ব্যবহার করার পরিকল্পনা ছিল। অন্যদিকে, চালোবাহ সাম্প্রতিক মৌসুমে চেলসির হয়ে বেশিরভাগ সময় সেন্টার ব্যাক হিসেবে খেলেছেন, তবে রাইট ব্যাক হিসাবেও তার অভিজ্ঞতা রয়েছে।

ইংল্যান্ড বুধবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তাদের প্রথম গ্রুপ ম্যাচ খেলতে ডালাসের উদ্দেশ্যে রওনা হচ্ছে। উল্লেখ্য, দলগুলো তাদের প্রথম খেলার শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত চোটে আক্রান্ত ফুটবলারদের বদলি নিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রস্তাবিত বাজেট ভেঙে পড়া অর্থনীতিকে পুনর্গঠনে ভূমিকা রাখবে : নিপুণ রায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


প্রস্তাবিত বাজেট ভেঙে পড়া অর্থনীতিকে পুনর্গঠনে ভূমিকা রাখবে : নিপুণ রায়

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নিপুণ রায় চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের একটি সাহসী রূপরেখা বলে মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রণীত এই বাজেট দেশে ভেঙে পড়া অর্থনীতিকে পুনর্গঠন ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব রাখবে।

মঙ্গলবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের অষ্টম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা জানান।

নিপুণ রায় চৌধুরী বলেন, অর্থনৈতিক অব্যবস্থাপনা অতিক্রম করে একটি কল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য অর্থমন্ত্রীর উপস্থাপিত রূপরেখা প্রশংসার দাবিদার।

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার কোটি টাকা, যা আধুনিক বাংলাদেশ গড়ার জন্য একটি সোপান হিসাবে কাজ করবে।

বাজেট ঘাটতি নিয়ে সমালোচকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি ভাঙা অর্থনীতিকে পুনর্গঠনে কিছু ব্যয় অনিবার্য।

এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হলো এর বহুমাত্রিকতা। কন্টেন্ট নির্মাতা থেকে শুরু করে কৃষক, কর্মজীবী নারী, প্রবাসী, শিক্ষার্থী ও রোগী-প্রতিটি স্তরের মানুষের প্রয়োজন এখানে প্রতিফলিত হয়েছে।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রসঙ্গে এই সংসদ সদস্য জানান, ৪১ লাখ ফ্যামিলি কার্ডের জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের কর সুবিধা নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করবে।

এছাড়া, কর্মজীবী নারীদের জন্য প্রথম পর্যায়ে ২০টি এবং পরবর্তী পর্যায়ে ৬০টি আধুনিক ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে নিপুণ রায় চৌধুরী বলেন, দেশ স্বার্থে গঠনমূলক সমাধান নিয়ে আলোচনা করতে আসুন, শুধুমাত্র স্লোগানে সীমাবদ্ধ না থেকে।

তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাজেট বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিতে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%