ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অস্ত্রপচারের ধকল নিয়েই দলীয় কর্মসূচিতে জামায়াত আমির


অস্ত্রপচারের ধকল নিয়েই দলীয় কর্মসূচিতে জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মুখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গত রোববার (১৮ অক্টোবর) এই অস্ত্রপচারটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। জামায়াত আমির দেশবাসীর কাছে তার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মঙ্গলবার চট্টগ্রামে জামায়াতে ইসলামী এবং অঙ্গ সংগঠনের একাধিক কর্মসূচিতে অংশ নিতে যান ডা. শফিকুর রহমান। এসব অনুষ্ঠানে তার মুখাবয়বে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়, যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়।

জামায়াতে ইসলামী এর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের সময় সংবাদকে জানান, গত রোববার জামায়াতের আমিরের মুখের ত্বকে একটি লেজার সার্জারি সম্পন্ন হয়েছে। সার্জারির পর থেকে তার মুখে কিছুটা ফোলা ভাব দেখা যাচ্ছে।

আরও পড়ুন: সাইদুলের মহৎ উদ্যোগে অভিভূত সমাজকল্যাণমন্ত্রী, প্রশংসা করলেন দৃষ্টিপ্রতিবন্ধীদের কল্যাণে

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, চিকিৎসকদের পক্ষ থেকে বিশ্রামের পরামর্শ দেওয়া হলেও সাংগঠনিক ব্যস্ততার কারণে তাকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, কয়েকদিন বিশ্রাম নিলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

প্রতিবেদককে জামায়াত আমির ডা. শফিকুর রহমান মুঠোফোনে জানান, ‘দুতিন দিন আগে আমার মুখে একটি লেজার সার্জারি হয়েছে। কিছুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবো বলে আশা করছি।’

এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক ও ২ অনুদান চুক্তি সই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
অস্ট্রেলিয়া

নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

শান্ত এক বিকেলে ৬৫ বছর বয়সি জনপ্রিয় নারী সংসদ সদস্য হেলেন হেইনস নিজের অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই একটি দ্রুতগামী সাদা ল্যান্ডক্রুজার গাড়ি তার ওপর তুলে দেয় এক চালক। হামলাটি যেন নিশ্চিত হয়, সেই জন্য চালক গাড়িটি ঘুরিয়ে এনে দ্বিতীয়বারের মতো তাঁকে আরেকটি গাড়ির সাথে পিষে ফেলে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কাছে ওয়াঙ্গারাতা শহরের সেই ভয়াবহ দৃশ্যে উপস্থিত পথচারীরা স্তব্ধ হয়ে যান। মুহূর্তের মধ্যে এক সাহসী নাপিত ছুটে এসে চালকের হাত থেকে ছুরি কেড়ে নেন। সাধারণ মানুষ একজোট হয়ে ৪৩ বছর বয়সি ওই হামলাকারীকে ঘেরাও করে ফেলে, পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। চিকিৎসকেরা আশঙ্কাজনক অবস্থায় হেলেনকে মেলবোর্নের হাসপাতালে নিয়ে যান। তবে দীর্ঘ অস্ত্রোপচারের পর আফসোসের বিষয় হলো, তার একটি পা কেটে বাদ দিতে হয়েছে। অপর পা-টি বাঁচানোর জন্য এখন চিকিৎসকেরা আপ্রাণ লড়াই চালাচ্ছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নিশ্চিত করেছেন, এটি কোনো নিছক দুর্ঘটনা নয়, বরং পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত হামলা। পরিস্থিতি এতটাই গুরুতর যে ঘটনার নেপথ্য কারণ জানতে পুলিশ ও সন্ত্রাসবাদ বিরোধী বিশেষ দল যৌথ তদন্ত শুরু করেছে।

হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা হেলেন হেইনস ছিলেন সাধারণ মানুষের খুব কাছের একজন মানুষ। তিনি কেবল রাজনীতিকই নন, একজন সাবেক নার্স, গবেষক ও তিন সন্তানের মা। গরুর খামারে বেড়ে ওঠা এই লড়াকু নারী ২০১৯ সাল থেকে নিজের যোগ্যতা ও ভালোবাসায় পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একজন সেবিকা ও নেত্রীর প্রতি এমন নির্মমতায় থমকে গেছে পুরো অস্ট্রেলিয়া। দেশজুড়ে এখন শুধুই তার প্রাণ ফিরে পাওয়ার আকুল প্রার্থনা।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নাগরিকদের জন্য ১২ মধ্যপ্রাচ্য দেশে ভ্রমণের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


মার্কিন নাগরিকদের জন্য ১২ মধ্যপ্রাচ্য দেশে ভ্রমণের সতর্কতা

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে মার্কিন দূতাবাসগুলো, যেগুলো ওই দেশগুলোতে অবস্থিত। সংঘাত, ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ থাকার ঝুঁকির কারণে সোমবার (১৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এই সতর্কতা প্রকাশ করা হয়। ইউরো নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সতর্কতা জারি করা দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন ও ইসরাইল।

যৌথ বিবৃতিতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে যে, তারা আপাতত এসব দেশে ভ্রমণ এড়িয়ে চলুন। বর্তমানে ওই ১২টি দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখতে এবং সংশ্লিষ্ট অঞ্চলে থাকা মার্কিন কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে। যেকোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ইরান এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে।

এ প্রসঙ্গে, সৌদি আরবে ইরান-সমর্থিত হুতি বাহিনীর চালানো হামলার কথা উল্লেখ করা হয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ার কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ভ্রমণব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ফ্লাইটের তথ্য নিশ্চিত করার পরামর্শ

মার্কিন কূটনৈতিক মিশনগুলো ভ্রমণকারীদের ফ্লাইটের সময়সূচি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। নির্ধারিত সময়ে ফ্লাইট চলবে—এমনটি ধরে না নিয়ে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে যাত্রার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। অন্যদিকে, ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাস ফ্লাইটসংক্রান্ত তথ্যের জন্য ইয়েমেনিয়া এয়ারওয়েজ ও ফ্লাই এডেন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে বলেছে।

আঞ্চলিক সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি ও বিমান চলাচলে অনিশ্চয়তা তৈরি হওয়ায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাসগুলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিকদের জন্য ৭ কোটি ৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে শ্রমিক আইনগত সহায়তা সেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


শ্রমিকদের জন্য ৭ কোটি ৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে শ্রমিক আইনগত সহায়তা সেল

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে শ্রমিকদের জন্য ৭ কোটি ৪ লাখ ৯৮ হাজার ৬১০ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে।

এ তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য প্রি ও পোস্ট-কেইসে মোট ৪২৫ কোটি ২০ লাখ ৬৪ হাজার ৪৮২ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪১৮ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮৭২ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৭ কোটি ৪ লাখ ৯৮ হাজার ৬১০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর সংখ্যা ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টার (টোল ফ্রি-’১৬৬৯৯’) এই আইনি সেবা প্রদান করছে।

দেশের আর্থিকভাবে অসচ্ছল এবং অসমর্থ বিচারপ্রার্থী জনগণের জন্য আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এই সেবা দেওয়া হচ্ছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ ওসমান হাদিকে নিয়ে ছাত্রদল নেত্রীর বিতর্কিত পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


শহীদ ওসমান হাদিকে নিয়ে ছাত্রদল নেত্রীর বিতর্কিত পোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক শ্রুতিরাজ চৌধুরীর বিরুদ্ধে শহীদ শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে ফেসবুকে তাচ্ছিল্যপূর্ণ ও উপহাসমূলক পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির প্রতি এই ধরনের আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে শ্রুতিরাজ তার ফেসবুক পৃষ্ঠায় লেখেন, ‘ইশরাক ভাইয়ের ব্যাপারটা নিয়ে আবার হাদি ভাইকে ভুলে যাবেন না, এদিকেও খেয়াল রাখতে হবে!’

শ্রুতিরাজ চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থী। তিনি সপ্তম চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ছাত্রীবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফুটবলে আর্জেন্টিনার একটি জয়ের পর শ্রুতিরাজ পূর্বে ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, ‘হাদি ভাই থাকলে আজ ফ্যাসিস্ট আর্জেন্টিনা জিতত না।’

এছাড়া, গত ২৪ মে চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিফ রহমান এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্রুতিরাজ লেখেন, ‘সামগ্রিক এই ক্যাচাল আর বিভ্রান্তির ভিড়ে আমরা যেন হাদি ভাইকে ভুলে না যাই। জাস্টিস ফর হাদি।’

এসব পোস্টের বিষয়ে মন্তব্য করতে গিয়ে শ্রুতিরাজ চৌধুরী বলেন, ‘ওসমান হাদির মৃত্যুর আগে তাকে অনেকেই চিনত না। তার মৃত্যুর পর মানুষের মধ্যে আবেগ তৈরি হয়।’ তবে তিনি অভিযোগ করেন, হাদির হত্যাকাণ্ডের পর তার নাম ও ছবি ব্যবহার করে অসংখ্য ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

শ্রুতিরাজ আরও জানান, ‘এসব অ্যাকাউন্ট থেকে আমার মতো প্রগতিশীল রাজনীতি চর্চাকারী নারীদের ফেসবুক পোস্টে অশালীন মন্তব্য করা হতো। আমার ইনবক্সেও মাঝেমধ্যে এ ধরনের বার্তা আসত। এতে আমি মানসিক হয়রানির শিকার হয়েছি।’

তিনি বিরোধীদের হাদিকে অতিরিক্ত মূল্যায়নের চেষ্টা করছে উল্লেখ করে বলেন, ‘আমি সততার সঙ্গেই বলছি—আমার কখনোই মনে হয়নি হাদি এমন অসাধারণ কেউ ছিলেন, যাকে জাতির পিতা হতে হবে কিংবা বাঙালি জাতির অবিসংবাদিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।’

তবে শ্রুতিরাজ হাদির ছবি ও নাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্যের বিষয়ে বলেন, ‘এখানে হাদির সরাসরি কোনো দোষ নেই। মূল সমস্যা হলো তার নাম ও ছবি ব্যবহার করে নারীদের অশালীন মন্তব্যের মাধ্যমে হয়রানি করা। কেউ হাদিকে ইতিবাচকভাবে তুলে ধরতে চাইলে তার সম্পর্কে সঠিক ও গঠনমূলক তথ্য প্রচার করা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%